এক্সপ্লোর

Mamata Banerjee : ‘নেতা নয়, বিরোধী সমর্থকদের সঙ্গে কথা বলে, ভালবেসে কাছে টেনে নিতে হবে’ : মুখ্যমন্ত্রী

TMC : 'প্রয়োজনে গ্রামে যান, বিরোধী দলের সমর্থকদের সঙ্গে কথা বলুন’, দলীয় সমর্থকদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

রানাঘাট : 'দুয়ারে' পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। আগামী বছরের শুরুতেই রাজ্যে হওয়ার সম্ভাবনা হাই-ভোল্টেজ নির্বাচন। তার প্রাক্কালে তৃণমূলের নেতা-কর্মীদের বিশেষ 'বিরোধী' বার্তা তৃণমূল সুপ্রিমোর। নদিয়ায় ৩ দিনের সফরের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকদের বার্তা, 'কাছে টানুন বিরোধী সমর্থকদের'।

বিরোধীদের কাছে টানার বার্তা

পঞ্চায়েত ভোটের আগে দলীয় সমর্থকদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘নেতা নয়, বিরোধী সমর্থকদের সঙ্গে কথা বলে, ভালবেসে কাছে টেনে নিতে হবে। প্রয়োজনে গ্রামে যান, বিরোধী দলের সমর্থকদের সঙ্গে কথা বলুন’। 

 রানাঘাটে (Ranaghat) মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ডাক না পাওয়ার অভিযোগে বিজেপি সাংসদ-বিধায়কদের (BJP MP and MLAs) বিক্ষোভ (Agitation)। মুখ্যমন্ত্রীর সভাস্থলের এক কিলোমিটার দূরে রামনগরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরেই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়-সহ বিজেপির জেলা নেতৃত্বকে আটকে দেয় পুলিশ। সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির সাংসদ-বিধায়করা।বিজেপির দাবি, সরকারি টাকায় প্রশাসনিক সভা হচ্ছে, রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার তাদের ৭ জন বিধায়ক ও সাংসদ থাকলেও, তাঁরা ডাক পাননি। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

'উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করার চেষ্টা'

রানাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'উত্তরবঙ্গকে অশান্ত করতে সীমান্ত থেকে অস্ত্র আসছে। উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করতে বিহার থেকে অস্ত্র আসছে। বিহার থেকে ১ হাজার টাকায় অস্ত্র ঢুকছে, ওপার থেকেও অস্ত্র ঢুকছে। উত্তরবঙ্গে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে’। যার পরই পুলিশ-প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 'নাকা তল্লাশি বাড়াতে হবে, কড়া নজর রাখতে হবে'। 

রানাঘাটে মমতার মুখে বিজেপি-র ডিসেম্বর ডেডলাইন

নদিয়া (Nadia News) সফরে গিয়ে বৃহস্পতিবার রানাঘাটে (Ranaghat News) প্রশাসনিক সভা করেন মমতা। সেখানেই ডিসেম্বরের কথা বলতে শোনা যায় তাঁকে। এ দিন মমতা বলেন, "এখন থেকে সাম্প্রদায়িক এলাকাগুলিকে দেখে রাখুন। কেউ কেউ ষড়যন্ত্র করছে যে, ডিসেম্বর থেকে ধামাকা, মানে সাম্প্রদায়িক যুদ্ধ লাগাবে। কর্নাটকে ইতিমধ্যেই লাগিয়েছে। এটা বাঁচার পথ নয়। চৈতন্য়দেবের জায়গায় দাঁড়িয়ে বলছি, জীবনটা শান্তির পথ। এটা মাথায় রাখতে হবে।" এর আগেও নভেম্বর-ডিসেম্বর মাসে বিজেপি রাজ্যে অশান্তি পাকাতে পারে আশঙ্কা প্রকাশ করেন মমতাকে। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে আশঙ্কার কথা তুলে ধরেন তিনি। মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শও দেন।  এ দিন রানাঘাটের প্রশাসনিক সভাতেও একই সুর শোনা যায় তাঁর গলায়। 

আরও পড়ুন: Mamata Banerjee: '১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র, তাও ২৮ লক্ষ জব হোল্ডারকে কাজ দিয়েছি', রানাঘাটে সরব মুখ্যমন্ত্রী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget