এক্সপ্লোর

Mamata Banerjee: 'বিজেপি, এজেন্সি, চক্রান্ত...মানুষই রুখে দিচ্ছেন, জয়ের কৃতিত্বও মানুষেরই', বললেন মমতা

West Bengal Assembly By Elections: শনিবার বিধানসভা উপনির্বাচনেও তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়েছে।

নয়াদিল্লি: বিধানসভা উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত তৃণমূলের। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা-চারটি আসনেই জয়ী হয়েছে জোড়াফুল শিবির। সবুজ আবির উড়িয়ে রাজ্যে জয় উদাপন করছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। সেই আবহেই জয়ের জন্য বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের জন্যই এই জয় সম্ভব হয়েছে বলে জানালেন। (Mamata Banerjee)

শনিবার বিধানসভা উপনির্বাচনেও তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়েছে। ব্যবধানের নিরিখে বিরোধী দলগুলি কার্যতই ধারেকাছে নেই। সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন বাংলার মানুষকে ধন্যবাদ জানান মমতা। তিনি বলেন, "চারটি আসনেই তৃণমূল জিতেছে। আগের বার বিজেপি-র জেতা তিনটি আসনেও জয়ী হয়েছে, নিজেদের একটি আসনও ধরে রেখেছি আমরা। এর জন্য বাংলার সমস্ত মানুষকে কৃতজ্ঞতা, সেলাম জানাই।" (West Bengal Assembly By Elections)

মমতা জানান, আজকের এই জয় মানুষের জয়। এই জয়ে আবারও সামাজিক দায়বদ্ধতা তৈরি হল তৃণমূলের বিজয়ী প্রার্থীদের। সমাজ সংস্কার, সমাজের জাগরণ, বাংলার অস্তিত্ব রক্ষা এবং বাংলায় বসবাসকারী মানুষের অস্তিত্ব রক্ষায় দায়বদ্ধতা তৈরি হল। শান্তি, সম্প্রীতি এবং সংহতি বজায় রেখেই কাজ করতে হবে সকলকে। 'নো আই ডি, নো ভোট'-এর জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তাঁদের এই জয় উৎসর্গ করা হবে বলেও জানান মমতা। 

আরও পড়ুন: West Bengal By Election Results: তৃণমূল-৪, বিজেপি-০, উপনির্বাচনে মতুয়াগড়ও হাতছাড়া পদ্মের, আরও শক্তি বাড়ল জোড়াফুলের

লোকসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর উপনির্বাচনের এই সাফল্য নিয়ে মমতার বক্তব্য, "অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ ভোট দিয়েছেন। অনেক বাধা-বিপত্তি...একদিকে বিজেপি, অন্য দিকে এজেন্সি...মানুষই রুখে দিচ্ছেন। এই জয়ের কৃতিত্ব মানুষের। আমি এখনও বলব, আমরা রাজনৈতিক দল। সমাজসেবা করাই আমাদের কাজ। এর থেকে কেউ যদি বিচ্যুত হন, তাহলে তাঁকেই নিজেরটা বুঝে নিতে হবে। যত বেশি করে মানুষের কাছে পৌঁছনো যাবে, যত বেশি বিপদে পাশে দাঁড়ানো যাবে, তত বেশি ভালবাসবেন মানুষ। আরও ভাল কাজ করতে হবে আমাকে।"

বাংলার বাইরে গোটা দেশেও বিধানসভা উপনির্বাচনে বিজেপি-র ফল খারাপ হয়েছে। তুলনায় ভাল ফল করেছে বিরোধী শিবির I.N.D.I.A. সেই নিয়েও শরিকদের শুভেচ্ছা জানান মমতা। তাঁর দাবি, গোটা দেশেই পর্যুদস্ত হচ্ছে বিজেপি। দেশের হাওয়া বিজেপি-র বিরুদ্ধে। এদিন মুকুটমণি অধিকারী এবং মধুপর্ণা ঠাকুরকে আলাদা করে অভিনন্দন জানান মমতা। ঠাকুরবাড়ির সদস্যা, মমতাবালা ঠাকুরের কন্যা, তৃণমূলের কনিষ্ঠতম প্রার্থী মধুপর্ণা মতুয়াগড়ে বিজেপি-র বিরুদ্ধে ভাল লড়াই করেছেন বলে জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget