এক্সপ্লোর

West Bengal By Election Results: তৃণমূল-৪, বিজেপি-০, উপনির্বাচনে মতুয়াগড়ও হাতছাড়া পদ্মের, আরও শক্তি বাড়ল জোড়াফুলের

West Bengal By Poll Results: উপনির্বাচনে চারটি আসনেই হারল বিজেপি।

কলকাতা: উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। রায়গঞ্জ, মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, শনিবার এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। আর তাতে বিজেপি-র জেতা তিনটি আসনই ছিনিয়ে নিয়েছে তৃণমূল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণে জয়ী হয়েছিল বিজেপি। উপনির্বাচনে ওই তিনটি কেন্দ্রই তাদের থেকে ছিনিয়ে নিল জোড়াফুল শিবির। মানিকতলায় তৃণমূলই জয়ী হয়েছিল বিধানসভা নির্বাচনে। সাধন পাণ্ডের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হল, তাতেও জয়লাভ করল তারা। অর্থাৎ উপনির্বাচনে চারটি আসনেই হারল বিজেপি। (West Bengal By Election Results)

দুপুর ২.৩০ পর্যন্ত কমিশন যে হিসেব দিয়েছে, সেই অনুযায়ী,

  • রায়গঞ্জে ৫০ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন বিজেপি-র মানস কুমার ঘোষ। তিনি ৩৬ হাজার ৪০২ ভোট পেয়েছেন।  কংগ্রেসের মোহিত সেনগুপ্ত হেরেছেন ৬৩ হাজারের বেশি ভোটে। তাঁর প্রাপ্ত ভোট ২৩ হাজার ১১৬। কৃষ্ণকল্যাণী ৮৬ হাজার ৪৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
  • রানাঘাট দক্ষিণে মুকুমণি ১ লক্ষ ৩৫ হাজার ৩৩ ভোট পেয়েছেন। বিজেপি-র মনোজ বিশ্বাস পেয়েছেন ৭৪ হাজার ৪৮৫ ভোট। সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস ১৩ হাজার ৮২ ভোট পেয়েছেন। 
  • বাগদায় মধুপর্ণা ১ লক্ষ ৭ হাজার ৭০৬ ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী হিনয় বিশ্বাস ৭৪ হাজার ২৫১ ভোট পেয়েছেন। ফরওয়ার্ড ব্লকের গৌর বিশ্বাস ৮ হাজার ১৮৯ ভোট পেয়েছেন উপনির্বাচনে।
  • মানিকতলায় ৬২ হাজারের বেশি ভোট পেয়েছেন সুপ্তি। বিজেপি-র কল্যাণ চৌবে ১৫ হাজার ১৭৯ এবং সিপিএম-এর রাজীব মুজমদার ৭ হাজার ১০১ ভোট পেয়েছেন।

এদিন গণনা শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই তৃণমূলের জয়ী হতে চলেছে বলে ছবিটা স্পষ্ট হয়ে যায়। ফলাফল সামনে আসার পর এদিন বিজেপি-কে কটাক্ষ করেন কুণাল। মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে কটাক্ষ করে বলেন, "কল্যাণ চৌবে যত ভোটে হারবেন, তত রসগোল্লা পাঠাব ওঁর বাড়িতে।" সন্দেশখালি থেকে জয়ন্ত সিিনহা, শাসকদলের নেতাদের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ উঠলেও, মানুষ তৃণমূলের উপর আস্থা রেখেছেন বলে জানান কুণাল। তাঁর কথায়, "বাম জমানা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির চেয়ে ভাল আছেন বাংলার মানুষ। বিজেপি-র প্রতি আস্থা নেই তাঁদের। তৃণমূল ভূল স্বীকার করেছে বলেই মানুষ আস্থা রেখেছেন।" যদিও বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "একটু অপেক্ষা করুন। পরিস্থিতি পাল্টাবেই।"

উপনির্বাচনের এই ফলাফলের পর রাজ্য বিধানসভায় আরও ক্ষমতা বাড়ল তৃণমূলের। এর আগে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২১৩টি আসনে জয়ী হয়। বিজেপি জয়ী হয় ৭৭টি আসনে। ISF-এর নৌশাদ সিদ্দিকি এবং নির্দল প্রার্থী একটি করে আসনে হন। ২০২১ সালের নির্বাচনে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এবং জঙ্গিপুরের প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত ছিল। পরে ওই দুই আসনে জয়ী হলে তৃণমূলের আসন বেড়ে ২১৫ হয়। 

আরও পড়ুন: Raiganj Assembly ByPoll 2024 : উপনির্বাচনেও সবুজ বিপ্লব, প্রায় হাফ সেঞ্চুরি ব্যবধানে রায়গঞ্জে জয় পেলেন কৃষ্ণকল্যাণী

তবে সেখানেই শেষ নয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে জয়ী হয়ে তৃণমূলে চলে আসেন অনেকে। মুকুল রায় এঁদের মধ্যে অন্যতম। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুলের পতাকা নিয়ে জোড়াফুল শিবিরে প্রত্যাবর্তন করেন। তিনি কোন দলে, সেই নিয়ে বিধানসভায় যদিও জট অব্যাহত। এর পাশাপাশি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়া জুন মালিয়া, পার্থ ভৌমিক, হাজি নুরুল ইসলামের মতো অনেককে লোকসভায় প্রার্থী করে তৃণমূল, যাঁরা জয়ীও হয়েছেন। ফলে সেই বিধানসভা আসনগুলি খালি পড়ে রয়েছে।

সেরা শিরোনাম

Mamata Banerjee: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন, নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন, নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
News Live Updates: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন
Weather Updates: কলকাতায় শীতের অপেক্ষা আরও দীর্ঘ! দক্ষিণবঙ্গে মেঘ-বৃষ্টি, উত্তরবঙ্গের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
কলকাতায় শীতের অপেক্ষা আরও দীর্ঘ! দক্ষিণবঙ্গে মেঘ-বৃষ্টি, উত্তরবঙ্গের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
Weather Update: দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget