এক্সপ্লোর

Mamata Banerjee On Gardenrich Building Collapse : মাথার ক্ষত ঢাকা কালো ওড়নায়, অসুস্থ অবস্থাতেই মুখ্যমন্ত্রী এলেন গার্ডেনরিচে

Mamata Banerjee News : অসুস্থ অবস্থাতেই এলেন গার্ডেনরিচের পাহাড়পুরে। মাথায় ব্যান্ডেজ ও কালো ওড়না

 অর্ণব মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের ঘটনায় সোশাল মিডিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । অসুস্থ অবস্থাতেই এলেন গার্ডেনরিচের পাহাড়পুরে। মাথায় ব্যান্ডেজ ও কালো ওড়না। 

সকাল ৯টা ১০-এ দুর্ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে হেঁটে ঘুরে দেখেন গোটা এলাকা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সুজিত বসু, ফিরহাদ হাকিম, মালা রায়রা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এদিন শোনা যায় বেআইনি নির্মাণের কথা। স্থানীয় মানুষের অভিযোগ পেয়ে, তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর সংকীর্ণ রাস্তা দিয়েই তিনি চলে যান হাসপাতালে। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, গার্ডেনরিচে নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ার ঘটনা জেনে ব্যথিত। মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ, পুলিশ কমিশনার, বিপর্যয় মোকাবিলা দল সারারাত ধরে কাজ করছে। মৃতদের পরিবারকে আমরা আর্থিক সাহায্য করব। আহতদেরও আর্থিক সাহায্য করা হবে। ক্ষতিগ্রস্তদের পাশে আছি, উদ্ধারকাজ চলছে। সোশাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী।              

 

সোমবার ঘটনাস্থলে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কপালে ক্ষত। শরীর অসুস্থ। তবুও তিনি ছুটি যান পাহাড়পুরে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ফিরহাদকে জিগ্যেস করে তিনি জানতে পেরেছেন, প্রশাসনের অনুমতি ছিল না বাড়িটি তৈরিতে। মুখ্যমন্ত্রীর আশ্বাস পরিবারের পাশে দাঁড়াবে সরকার। এছাড়া ভেঙে যাওয়া বাড়ি , তৈরি করে দেওয়া হবে বলেও কথা দেন তিনি। এলাকা ঘুরে দেখে মুখ্যমন্ত্রী বলেন, এটা খুব ঘিঞ্জি এলাকা। মন্ত্রীরা সারা রাত এখানে ছিলেন। কিছু কিছু প্রোমোটার বেআইনি ভাবে বাড়ি তৈরি করেন। তাদের একটু ভাবা দরকার, এখানে আশপাশে যাঁরা আছেন তাঁদের যাতে ক্ষতি না হয় ! তিনি আরও বলেন, এখন রমজান মাস চলছে। এখানে অনেক মানুষ উপোস করেন। তা সত্ত্বেও সারা রাত এলাকার মানুষ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। তিনি এই বিপর্যয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাষ করেন। আশঙ্কাপ্রকাশ করেন আটকে থাকা মানুষদের নিয়েও। তবে তিনি জানান, বেআইনি কাজ যারা করেছে,তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget