এক্সপ্লোর

Mamata Banerjee: 'অতি আত্মবিশ্বাস দেখানোর জায়গা নেই', তৃণমূলের নব নির্বাচিত সাংসদদের সতর্ক করলেন মমতা

Mamata Banerjee on TMC MP: সূত্রের খবর, বৈঠকে তৃণমূলনেত্রী বলেন, বহুতলে আমাদের ভোট কমেছে। আমি মনে করি, বিধানসভায় এর বদল হবে। কিন্তু আমাদের বাড়তি নজর দিতে হবে।

কলকাতা: লোকসভা ভোটে (Lok Sabha Election) জয়ের পর শনিবার কালীঘাটে (Kalighat) নব নির্বাচিত সাংসদদের নিয়ে প্রথম বৈঠকে বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সাফ জানিয়ে দেন, যে সব এলাকায় আমরা এগিয়ে আছি, সেখানে অতি আত্মবিশ্বাস দেখানোর জায়গা নেই। আবার যেখানে হেরে আছি সেখানেও আমাদের ঝাঁপাতে হবে। কেন সেখানে এই ফল হল, সেটা দেখতে হবে।  

সূত্রের খবর, বৈঠকে তৃণমূলনেত্রী বলেন, বহুতলে আমাদের ভোট কমেছে। আমি মনে করি, বিধানসভায় এর বদল হবে। কিন্তু আমাদের বাড়তি নজর দিতে হবে। এদিন বৈঠকের শুরুতেই জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজিত প্রার্থীদের কয়েকজনের লড়াইয়ের প্রশংসা করলেও কাউকে কাউকে আবার সতর্কও করেন তৃণমূলনেত্রী। 

সূত্রের খবর, তমলুকে পরাজিত দেবাংশুকে নেত্রী বলেন, 'তোমার বয়সে আমি যখন যাদবপুরে দাঁড়িয়ে ছিলাম সকাল সাতটা থেকে প্রচারে থাকতাম। বাড়ি বাড়ি যেতাম। তুমি দুপুর ১২'টায় বেরিয়েছো। তোমার আরও সক্রিয় হওয়া উচিত ছিল'। আবার কাঁথির পরাজিত প্রার্থীর নাম করে বলেন, উত্তম বারিক বাঘের বাচ্চার মতো লড়াই করেছে। কিন্তু ওকে পাশের কেন্দ্রগুলো ডুবিয়েছে। মালদা উত্তরে পরাজিত প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নেত্রী বলেন, তুমি আর মালদায় যাবে না। কলকাতায় তোমাকে অন্য দায়িত্ব দেওয়া হবে। 

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই তীব্র হয়েছে। সংসদীয় কাজে কেন্দ্রীয় বঞ্চনা, এজেন্সির অতিসক্রিয়তার বিরুদ্ধে লড়াই চলবে। সূত্রের খবর এরপরই, ইউসুফ পাঠান, মিতালি বাগ, রচনা বন্দোপাধ্যায়, জগদীশ বাসুনিয়ার ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

আরও পড়ুন, আজ প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি, মন্ত্রিসভায় ঠাঁই হবে বাংলার সাংসদদের?

তৃণমূল সূত্রে দাবি, বহরমপুরের ৫ বারের সাংসদ অধীর চৌধুরীকে হারানো ইউসুফ পাঠানের উদ্দেশে এদিন তৃণমূলনেত্রী বলেন,  ইউসুফ তুমি জায়ান্ট কিলার। গোটা জেলাকে সাধুবাদ দিতে হবে। অভিষেক বন্দোপাধ্যায়ের সম্পর্কে বলেন, ওর রেকর্ড কেউ ভাঙতে পারবে বলে আমার মনে হয় না।

প্রথমবার লোকসভা ভোটের ময়দানে আসা শর্মিলা সরকার, মিতালি বাগের পাশাপাশি বরানগর উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তৃণমূলনেত্রী এদিন বলেন, মহিলা সাংসদদের আরও সক্রিয় হতে হবে। মনে রাখবেন মহিলারা আমাদের পাশে আছে। তাদের পাশে থাকতে হবে।

তৃণমূলনেত্রী এও বলেন, এখানে অনেকেই আছেন যারা স্বল্প ব্যবধানে হেরে গেছেন কিন্তু দারুণ লড়াই করেছেন আপনারা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget