এক্সপ্লোর

Kanyashree Divas : 'নিজের স্বপ্ন পূরণ করো, তোমাদের পাশে আছি' কন্যাশ্রী দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

' গরিব-বড়লোক নির্বিশেষে রাজ্যের সব মেয়ে এখন কন্যাশ্রী। নিজের স্বপ্ন পূরণ করো, তোমাদের পাশে আছি।'  বলছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

কলকাতা : উত্তাল রাজ্য। আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ। বুধবারই মধ্যরাতে রাস্তায় নামছে প্রমিলাবাহিনী। এরই মধ্যে রাজ্য আজ পালন করছে কন্যাশ্রী দিবস। ২০১৩ সালের মার্চ মাসে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মেয়েদের উন্নতিকল্পে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ প্রশংসা পেয়েছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে।   ২০১৩ সালের ১৪ অগস্ট প্রথম বার রাজ্য সরকারের তরফে কন্যাশ্রী দিবস পালিত হয়। এবারও তার অন্যথা হচ্ছে না। রাজ্য জুড়ে আরজি করের ঘটনা নিয়ে টাল-মাটাল পরিস্থিতির মধ্যেই কন্যাশ্রী দিবস পালন করছে রাজ্য । এই উপলক্ষ্যে বঙ্গের কন্যাদের বিশেষ বার্তাও দিয়েছেন মমতা। 

বুধবার রাজ্যের মেয়েদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,  ' গরিব-বড়লোক নির্বিশেষে রাজ্যের সব মেয়ে এখন কন্যাশ্রী। নিজের স্বপ্ন পূরণ করো, তোমাদের পাশে আছি।' 

মুখ্যমন্ত্রী তাঁর কন্যাশ্রীদের 'আমার সরস্বতী কন্যাশ্রী, ভবিষ্যতের ভাগ্যশ্রী, আমার সরস্বতী' বলে সম্বোধন করেন। তিনি লেখেন, কন্যাশ্রীরা 'আঁধারেও আলো, সারা বিশ্বে বিশ্বশ্রী।' মুখ্যমন্ত্রী লেখেন, ' আজ কন্যাশ্রী দিবস। আমার প্রত্যেক কন্যাশ্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০১৩ সালে আমরাই এটা চালু করেছিলাম। UNESCO তে সেরার শিরোপা পেয়ে সেই কন্যাশ্রী আজ বিশ্বজয়ী। ' 

মুখ্যমন্ত্রীর এই বার্তা এমন সময় এল , যখন সারা বাংলায় একটা ঝড়ের সময়। কোনও দুর্বৃত্তের নৃশংস অত্যাচারে প্রাণ ঝরে গেছে এক চিকিৎসকের। সারা রাজ্য গর্জে উঠেছে। প্রতিবাদের ঢেউ পৌঁছেছে ভারতের নানা রাজ্যে। এই পরিস্থিতিতে কন্যাশ্রী দিবসে মেয়েদের এগিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 

কন্যাশ্রী দিবসে শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি এদিন বিশেষ উদযাপনের ব্যবস্থাও করা হয়েছে। প্রতি বছর এই দিনে বাংলায় কন্যাশ্রী দিবস পালন করে থাকে সরকার। এই দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃতীদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী রাজ্যের এই পরিস্থিতিতে উৎসবের মেজাজে কন্যাশ্রী দিবস পালনের সমালোচনা করেছেন । বলেছেন ' আজ আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী। তা বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি ৩ হাজার জনের একটা উৎসব করছেন। সকালে মেসেজ করা হয়েছে তিন হাজার প্যাকেট চিকেন-বিরিয়ানি খাওয়ানো হবে আজ উৎসবে। রাজ্য সরকারের অর্থে। মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকেন-বিরিয়ানি। ভাবুন, কোন রাজ্যে আমরা বসবাস করছি।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Women Protest:'শুধু বিচার চেয়ে থেমে গেলে এই ধরনের ঘটনা বাড়তে থাকবে,' 'রাত দখল করো' কর্মসূচি নিয়ে মন্তব্য রিমঝিমের

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
SFI-ABVP Clash: ফের উত্তপ্ত বইপাড়া, SFI-এর দিক থেকে ছোড়া হল ইট, ABVP ছুড়ল চকলেট বোম ও ডিম
ফের উত্তপ্ত বইপাড়া, SFI-এর দিক থেকে ছোড়া হল ইট, ABVP ছুড়ল চকলেট বোম ও ডিম

ভিডিও

BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget