এক্সপ্লোর

পাহাড়ে এলেই 'কল্পতরু' মমতা, এবারেও আশায় বুক বাঁধছে উত্তরবঙ্গ

গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি এ প্রসঙ্গে বলেন, যখনই আসেন, তখনই পাহাড়কে কিছু দেন। ওঁর সঙ্গে কথা বলতে চাই আমরা জিটিএ না, পাহাড়ের পার্মানেন্ট সলিউশন চাই।

আশাবুল হোসেন ও মোহন প্রসাদ, দার্জিলিং: রবিবার, উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কার্শিয়ঙে প্রশাসনিক বৈঠক করার কথা। ধস বিধ্বস্ত এলাকাও পরিদর্শন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে পাহাড় জুড়ে কড়া নিরাপত্তা।

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পাহাড়। ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামায় শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের সরাসরি যোগাযোগ বন্ধ। এর মধ্যেই রবিবারই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। সূত্রের খবর, ধস বিধ্বস্ত এলাকায় যেতে পারেন তিনি। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে আশাবাদী পাহাড়বাসী। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রেসিডেন্ট অনীত থাপার কথায়, মমতা আসলেই, পাহাড়ে কিছু না কিছু দেন। তিনি আসলেই লোক অনেক আশা করে। জিটিএ ইলেকশন হবে কিনা, সরকার জানে। পাহাড়ে জিটিএ ইলেকশন জরুরি। 

গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি এ প্রসঙ্গে বলেন, যখনই আসেন, তখনই পাহাড়কে কিছু দেন। ওঁর সঙ্গে কথা বলতে চাই আমরা জিটিএ না, পাহাড়ের পার্মানেন্ট সলিউশন চাই। 

মুখ্যমন্ত্রীর পাহাড় সফর নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কার্শিয়ং-এর ২বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, সরকারি ট্যুর নয়। পলিটিকাল ট্যুর। আমাকে তো কেউ কিছুই বলেনি। জিটিএ ইলেকশন তো করলেও ভাল। না করলেও ভাল। কিন্তু পঞ্চায়েত ইলেকশন হওয়া জরুরি।'

প্রশাসন সূত্রে খবর,  রবিবার, বাগডোগরায় পৌঁছেই, শিলিগুড়ির কমিশনার মাঠে বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
চলছে প্রস্তুতি। প্রশাসন সূত্রে খবর, সোমবার উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি যাবেন কার্শিয়ঙে। 

বুধবার কার্শিয়ঙের টাউন হলে ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রশাসনিক সফর সেরে, বাগডোগরায় ফিরে, সেখান থেকেই গোয়ায় উড়ে যাবেন তিনি। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে পাহাড়জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা।

অন্যদিকে সমুদ্র তীরবর্তী ছোট্ট জায়গা গোয়াই এখন রাজনৈতিক দলগুলির পাখির চোখ। উত্তরবঙ্গ সফর সেরে আগামী বৃহস্পতিবার ৪ দিনের গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরবেন ৩১ তারিখ। তৃণমূল সূত্রে খবর, সেখানে তাঁর একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। 

বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর উপস্থিতিতে, তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলের নেতার। যোগ দিতে পারেন গোয়ার বিশিষ্টজনেরা। ইতিমধ্যেই, গোয়ায় কাজ শুরু করে দিয়েছেন তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট, প্রশান্ত কিশোরের সংস্থা, আইপ্যাকের প্রতিনিধিরা। ইতিমধ্যে এর আগে প্রসূণ বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারির মতো তৃণমূল বিধায়ক, সাংসদরা গোয়ায় বেশ কিছুদিন কাটিয়ে এসেছেন। যে সময় বেশ কিছু পরিচিত মুখ তৃণমূলে নামও লেখান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
Rajarhat News : রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
West Bengal News Live: আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
Bankura: লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের
লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের

ভিডিও

Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ১ | ২১ জুলাইয়ের আগে আরও ফাঁকা কালীঘাট-ক্যাম্প | ABP Ananda LIVE
Anandabazar Tourist Spot : ভ্রমণের স্বপ্নের শুরু, সব প্রশ্নের উত্তর এক ছাদের তলায়
LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget