এক্সপ্লোর

Sougata Roy On CJP: "সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

Sougata Roy On CJP : ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রশংসা শোনা গেল সৌগত রায়ের গলায়।

কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, কলকাতা: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে একদিকে ঐক্য়বদ্ধ হচ্ছে বিরোধী জোট, অন্য়দিকে, আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে ককরোচ জনতা পার্টি। পাল্টা আক্রমণ শানাচ্ছে বিজেপিও। এরইমধ্য়ে, ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রশংসা শোনা গেল সৌগত রায়ের গলায়। বললেন, আন্দোলনটাকে নতুন মাত্রা দিয়েছেন ককরোচ জনতা পার্টির সদস্য়রা। 

আরও পড়ুন, চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র

একদিকে বিরোধীদের আন্দোলন, অন্য়দিকে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের ঝাঁঝ। ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, 'একজন জ্ঞানেশ কুমার কেন নরেন্দ্র মোদির কাছে এত গুরুত্বপূর্ণ? এমন কী গোপন তথ্য় আছে জ্ঞানেশ কুমারের কাছে? যে বিরোধী সাংসদদের গ্রেফতার করেছেন, ছাত্রদের গ্রেফতার করেছেন। পুরো রাজধানীকে জেল বানিয়ে দিয়েছেন, যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছেন, একটা জ্ঞানেশ কুমারকে বাঁচানোর জন্য়।'
 
দল নির্বিশেষে একের পর বর্ষীয়ান রাজনীতিবিদ ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রশংসা করছেন। মমতা তৃণমূল সাংসদ  সৌগত রায় বলেন, আমি তাদের অভিনন্দন জানাব। সাহসী তরুণ এরা।আমার মনে হয় ওরা যে প্রতিবাদ ধরে রেখেছেন, সেটা প্রশংসনীয়। ককরোচ জনতা পার্টি প্রথম থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্য়াগের আন্দোলন থেকেই খুব সাহস এবং প্রগতিশীল চিন্তা দেখিয়েছে।  রাজনৈতিক পার্টি যারা আছে, ট্র্য়াডিশনাল, তারা তাদের মতো করছে। কিন্তু এই তরুণদের অংশগ্রহণ আন্দোলনটাকে একটা নতুন মাত্রা দিয়েছে।
 
সম্প্রতি একই ধরনের মন্তব্য় করেন মদন মিত্র ও কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। গণতান্ত্রিক তৃণমূল বিধায়ক  মদন মিত্র বলেন, আমরা যারা তথাকথিত রাজনীতিক, বিশেষ করে যাঁরা ব্র্য়ান্ডেড, আমাদের দিন কিন্তু ফুরিয়ে আসছে। জায়গা দখল করতে চলেছে এই Gen Z আর ককরোচ। এই নতুন সোনালি মুখগুলো, ফুটফুটে মুখগুলো, এরা এতদিন ধরেও দানা বাঁধতে পারছিল না কারণ সারা দেশব্য়াপী একটা ছাতা এদের মাথায় আসছিল না। সেই ছাতাটা, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী যেভাবে রাস্তায় নেমে পড়েছেন, মানুষ কিন্তু নাড়া পড়ে গেছে। 

মমতা তৃণমূল সাংসদ  কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন,'আমরা তো করেছি, ব্য়র্থ হয়েছি তো। CJP (ককরোচ জনতা পার্টি) যদি করে কুইক ডিসপোসাল হবে। আসলে ওদের (ককরোচ জনতা পার্টি) আন্দোলনটা অনেক তুখোড় আন্দোলন। আমাদের জানপ্রাণ দিয়ে করার লোক কটা আছে? আমাদের তো অর্ধেক রাজনীতিবিদ বিক্রিত, সোলড। দেখলেন তো বিধানসভা নির্বাচনের পরে কী ভাবে সোলড পলিটিশিয়ান বেরল পশ্চিমবঙ্গের বুকে। কিন্তু এদের (ককরোচ জনতা পার্টি) তো অন্য় কিছু চাওয়া নেই।'
 
তাৎপর্যপূর্ণভাবে, NDA-র শরিক, NCPI সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের মুখেও ককরোচ জনতা পার্টি সম্পর্কে শোনা গেছে ইঙ্গিত-পূর্ণ মন্তব্য়। (বিদ্রোহী তৃণমূল সাংসদ) NCPI লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এই ককরোচ জনতা পার্টির যন্তর মন্তরের কর্মসূচি...। ওরাই পথ দেখিয়েছে এবং বিজেপি সরকারের কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে সরে যেতে হবে এই মনোভাব কোনও ক্ষেত্রেই কোনও মতেই নরেন্দ্র মোদি বা তার সরকার দেখাতে পারেন বলে আমাদের বিশ্বাস ছিল না। কিন্তু সেটা হয়েছে।' শেষ অবধি আন্দোলন কোন পথে এগোয়, মোদি সরকার মোকাবিলায় কী করে, সেদিকেই নজর সবার।

Advertisement

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget