এক্সপ্লোর

ED: নিয়োগ-দুর্নীতির সঙ্গে টিচার্স ট্রেনিং সেন্টারের যোগ? মানিক ঘনিষ্ঠের প্রশিক্ষণ কেন্দ্রের তালা ভেঙে ইডির তল্লাশি

Manik Bhattacharya: ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই অভিযান। তালা ভাঙতে আনা হল চাবিওয়ালা।  

আবির দত্ত, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার নজরে মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) ঘনিষ্ঠের নামে থাকা টিচার্স ট্রেনিং সেন্টার (Teachers Training Center)। সেই সূত্রেই এদিন উত্তর ২৪ পরগনার মহিষবাথানে (Mahishbathan) ইডি-র (ED) হানা। সূত্রের খবর, এই এলাকায় মানিক ভট্টাচার্যর এক ঘনিষ্ঠের নামে ভাড়া নেওয়া টিচার্স ট্রেনিং সেন্টার চালানো হত। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই অভিযান। তালা ভাঙতে আনা হল চাবিওয়ালা।                                            

এই সেন্টারকে ঘিরে একাধিক জল্পনা রয়েছে। একাধিক সূত্রে খবর, ওএমআর পেপার বা সাদা খাতা জমা দিয়ে কীভাবে চাকরি পেতেন চাকরিপ্রার্থীরা সেই ধরনের কোনও কিছু তথ্য এখানে আছে কি না তা খতিয়ে দেখবেন ইডির আধিকারিকরা। এদিকে, এই ভাড়া নেওয়া সেন্টারের বাড়িওয়ালার দাবি প্রায় পাঁচ মাস ভাড়া বাকি রয়েছে।                                                     

আরও পড়ুন, 'লিস্টের কী হল? পাঠিয়ে দিয়েছি', মানিকের হোয়াটসঅ্যাপে ঘেঁটে নয়া তথ্য ইডির হাতে

 

জানা গিয়েছে, মিনার্ভা এডুকেশন সোসাইটির নামে অফিসে ভাড়া নেওয়া হয়েছে। তালা ভেঙে ওই সেন্টারের ভিতরে ঢুকেই চিরুণি তল্লাশি শুরু করেছেন ইডির আধিকারিকরা। ইডি আধিকারিকরা জানতে পারেন যে সময়ে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল ছিল, সেই সময় অর্থাৎ ২ মাস আগে আচমকাই এই সেন্টারের সামনের সাইনবোর্ড খুলে ফেলা হয়। কেন হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হল? তা নিয়ে বাড়ছে দ্বন্দ্ব। আলিমারি থেকে যেমন নথি বের করে দেখা হচ্ছে, তেমনই সব ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। নিয়োগ দুর্নীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কীভাবে এই যোগ রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। 

বাড়ির মালিকের কাছ থেকে এই সেন্টারের বিষয়ে সবরকম তথ্য সংগ্রহেরও চেষ্টা করে চলেছেন ইডির আধিকারিকরা। সেন্টারের মধ্যে সিসিটিভি ক্যামেরার দিকেও নজর রেখেছেন তাঁরা। কেন নিয়োগ দুর্নীতি মামলা যখন মধ্যগগনে সেই সময়ই এই সেন্টারটিকে বন্ধ করে দেওয়া হল সে প্রশ্নই এখন ভাবিয়ে তুলেছে ইডির আধিকারিকদের।  

 

সেরা শিরোনাম

Group C, Group D-র এই কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত, এইসব কর্মীদের পাস করতেই হবে এই পরীক্ষা
Group C, Group D-র এই কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত, এইসব কর্মীদের পাস করতেই হবে এই পরীক্ষা
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Weather Forecast: কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget