এক্সপ্লোর

SSKM News Update : এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাত? শুরু তদন্ত

SSKM Fire : ঘটনাস্থলে ফরেন্সিক। পরিষেবা স্বাভাবিক, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

ঝিলম করঞ্জাই, কলকাতা : এসএসকেএমে ( SSKM Fire )  ফের আগুন-আতঙ্ক! এমার্জেন্সি বিল্ডিং-এর দোতলার সিটি স্ক্যান বিভাগে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে।  রাতেই  আগুণ নিয়ন্ত্রণে আসে। । তবে আজ সকালেও দমকলের ৩টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। দমকল সূত্রে খবর, দোতলার সিটি স্ক্যান ( CT Scan ) বিভাগ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত । এই ঘটনা ঘটল কীভাবে ? এসএসকেএম হাসপাতালে ( SSKM Hos[pital ) অগ্নিকাণ্ডের পিছনে কি অন্তর্ঘাত? অনুসন্ধান চালাল লালবাজারের গোয়েন্দা বিভাগ । 

লালবাজারের  তদন্ত
এই ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে, শুক্রবার হাসপাতালে গিয়ে এ কথা জানান স্বাস্থ্যসচিব। সকালে হাসপাতালে যান ডিসি ডিডি স্পেশাল এ বিলাল। ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালান লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও। সূত্রের খবর, আগুন কীভাবে লাগল তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। সংগ্রহ করা হবে ফরেন্সিক নমুনাও। 

ব্যাহত হতে পারে USG, সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে-র পরিষেবা
এসএসকেএম-এর আগুন এখন নিয়ন্ত্রণে। তবে শুক্রবার সকালেও দমকলের ৩টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। দমকল সূত্রে খবর, দোতলার সিটি স্ক্যান বিভাগ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার এসএসকেএমের এমার্জেন্সি বিল্ডিং-এর দোতলার সিটি স্ক্যান বিভাগে আগুন লাগে! পাশের ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে সরানো হয় রোগীদের। দমকলের ১০টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। এই পরিস্থিতিতে সেন্ট্রাল ল্যাবে নমুনা সংগ্রহ ও রিপোর্ট দেওয়ার পরিষেবা ব্যাহত হতে পারে।

এর জেরে ব্যাহত হতে পারে USG, সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে-র মতো পরিষেবা। এমার্জেন্সিতে ভর্তি হওয়ার জন্য টিকিট কাটার যে ব্যবস্থা আছে, তাতেও বিঘ্ন হতে পারে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তাঁরা দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন।  

                            আরও পড়ুন: SSKM Hospital Fire: বৈদ্যুতিক বিভ্রাটের জেরে সিটিস্ক্যান মেশিন থেকে ছড়ায় আগুন, SSKM-এর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে

তীব্র আতঙ্ক

শুক্রবার তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। জরুরি বিভাগের সামনে ভিড় করেন উদ্বিগ্ন রোগীর আত্মীয়-পরিজনরা। খবর ছুটে আসে দমকলের ১০টি ইঞ্জিন। বন্ধ করে দেওয়া হয় পুরো বিল্ডিংয়ের বিদ্যুত্সংযোগ। বন্ধ হয়ে যায় জরুরি বিভাগের কাজ।  খবর পেয়ে রাতেই হাসপাতালে আসেন মুখ্যসচিব। আসেন সিপি বিনীত গোয়েল, মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম ও তৃণমূল বিধায়ক মদন মিত্র।    

 

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget