এক্সপ্লোর

Kolkata Garstin Place Fire : কালো ধোঁয়ায় ঢেকেছে গার্স্টিন প্লেস , প্রাচীন বাড়িকে গ্রাস করল ভয়াবহ আগুন, রাস্তায় ২৫ পরিবার

Massive Fire In Kolkata : কাঠের আসবাব ঠাসা পুরনো বাড়ির তিনতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পর পর বিস্ফোরণের শোনা যায়।

কলকাতা : সাত সকালে শহরে ফের ভয়াবহ আগুন। দাউ দাউ আগুনের গ্রাসে কলকাতার এক পুরনো বাড়ি। প্রাচীন এই বাড়িটির অবস্থা অতি বিপজ্জনক।

 সিলিন্ডার ফেটে বা এসি থেকে বিস্ফোরণ?

৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি বাড়িতে আগুন লাগে ভোর রাতে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। দমকল বাহিনীকে রীতিমতো বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। সরানো হয়েছে ওই বাড়ির বাসিন্দাদের। বাসিন্দাদের দাবি, হয় সিলিন্ডার ফেটে বা এসি থেকে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে।  

বাড়ির জানালা ভেঙে ঢোকার চেষ্টা

কাঠের আসবাব ঠাসা পুরনো বাড়ির তিনতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পর পর বিস্ফোরণের শোনা যায়। আগুন নেভানোর কাজ করছে দমকলের ৬টি ইঞ্জিন। বাড়িটিতে প্রায় ২৫টি পরিবার থাকত বলে স্থানীয় সূত্রে খবর। আগুন লাগার পর তাদের বের করে আনা হয়। একটি কেমিক্য়ালের গোডাউনে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুন লাগার সাড়ে তিন ঘণ্টা পরেও বাড়ির ভিতরে ঢুকতে পারেননি দমকল কর্মীরা। বাড়ির জানালা ভেঙে ঢোকার চেষ্টা করছেন তারা। ক্রমাগত বাড়ি থেকে বেরিয়ে আসে নীল রাসায়নিক তরল। ওই তরলের গন্ধে মম করছে এলাকা। 

 আগুনে নিঃস্ব ২৫ পরিবার 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমদকলকে খবর দেওয়ার পর অনেকটা দেরিতে আসে অগ্নিনির্বাপক ইঞ্জিন। দমকল ঠিক সময়ে এসে বাড়িটা এভাবে পুড়ে খাক হয়ে যেত না। স্থানীয়দের আশঙ্কা, বাড়িটি এতই পুরনো যে, যেকোনও সময়ই ভেঙে পড়তে পারে  বাড়িটি। তিন ও চারতলা আপাতত আগুনের গ্রাসে। ওই তলায় থাকে বেশ কিছু পরিবার। তাদের আশঙ্কা, এই আগুন তাঁদের নিঃস্ব করে দিল ।  

আগুনের আপডেট  

দমকলের ৬টি ইঞ্জিনের প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয় সূত্রে খবর, বাড়িটিতে প্রায় ২৫টি পরিবার থাকত। আগুন লাগার পর তাদের বের করে আনা হয়। বাড়ির ভিতরে একটি কেমিক্য়ালের গোডাউনে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুন লাগার চার ঘণ্টা পর উৎসে পৌঁছন দমকল কর্মীরা। বাড়িটি প্রোমোটিংয়ের কথা বার্তা চলছিল বলে দাবি এক সেখানে অফিস থাকা এক আইনজীবীর। যদিও বাড়িটির মালিকপক্ষের দাবি, প্রোমোটিং নিয়ে কারওর সঙ্গে কোনও কথা বার্তা হয়নি। কিছু নির্মাণকাজের জন্য় কলকাতা পুরসভাতে চিঠি দেওয়া হয়েছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।         

আরও পড়ুন :       

বর্ষার আগমন বার্তা স্পষ্ট, তবু এখনই ভারী বৃষ্টি নয় ! এই তারিখ থেকেই প্রবল বর্ষণ কলকাতায়

সেরা শিরোনাম

CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget