এক্সপ্লোর

Math Competition: ছুটির দিনে অঙ্কের মেধা পরীক্ষার আসর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে

Netaji Indoor Stadium:ছুটির দিনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল অঙ্কের মেধা পরীক্ষার আসর। উদ্যোক্তা সিপ অ্যাবাকাস। অংশ নিয়েছিল ৬ থেকে ১৫ বছর বয়সী স্কুলপড়ুয়ারা।

সত্যজিৎ বৈদ্য,কলকাতা: ছুটির দিনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) বসেছিল অঙ্কের (Mathematics Aptitude Test) মেধা পরীক্ষার আসর। উদ্যোক্তা সিপ অ্যাবাকাস। অংশ নিয়েছিল ৬ থেকে ১৫ বছর বয়সী স্কুলপড়ুয়ারা (School Students)। অঙ্কের প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। 

কী হল পরীক্ষায়? 
ভোলানাথ লিখেছিল, 'তিন-চারে নব্বই...গণিতের মার্কায় কাটা গেল সর্বই। তিন চারে বারো হয়, মাস্টার তারে কয়, লিখেছিনু ঢের বেশি। এই তার গর্বই।' খাপছাড়া-য় লিখেছিলেন রবি ঠাকুর। সেদিন গিয়েছে। এখন মুখে মুখে নির্ভুল অঙ্ক কষে ফেলার সময়। আর সেই কাজে স্কুল পড়ুয়াদের আরও দক্ষ ও আগ্রহী করে তুলতে উদ্যোগী সিপ অ্যাবাকাস। রবিবার ছুটির দিনে নেতাজি ইন্ডোরে অঙ্কের মেধা প্রতিযোগিতার আয়োজন করেছিল তারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৬-১৫ বছর বয়সী প্রায় সাড়ে ৩ হাজার পড়ুয়া এতে অংশ নেয়। যার নাম দেওয়া হয়, মেন্টাল অ্য়ারিথমেটিক কম্পিটিশন। পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের উৎসাহ ছিল দেখার মতো। ৩টি বিভাগে বিজয়ীদের জন্য ছিল পুরস্কারের ব্যবস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, সারা দেশে তাদের আটশোর বেশি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। পড়ুয়ার সংখ্যা একলক্ষেরও বেশি। বাংলায় ১২৫টির বেশি প্রশিক্ষণ কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা প্রায় ২৫ হাজার। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী প্রজন্মের মধ্যে অঙ্কের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলাই তাদের লক্ষ্য। প্রসঙ্গত, করোনার ভ্রুকুটি কাটিয়ে গত বছর থেকেই ফের অফলাইনে আয়োজন শুরু হয় অল ইন্ডিয়া ইন্টার স্কুল অ্যারিথমেটিক জিনিয়াস কনটেস্ট। দেশের প্রায় ১২০০টি স্কুল অংশ নেয় অ্যাবাকাস আয়োজিত ওই প্রতিযোগিতায়। 

আর যা...
অঙ্ক নিয়ে আতঙ্ক সেই অতীত থেকে চেনা বিষয়। কিন্তু শিক্ষকদের পরামর্শ মানলে, অঙ্ক মোটেও কঠিন থাকে না। তাঁদের মতে, অঙ্ক আসলে অভিমানী। তাই তাকে ভালবাসতে হবে। তাহলেই হবে। এই নিয়ে পাঠশালা লাইভে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যার্থে পরামর্শও দিয়েছিলেন শিক্ষক সজলকুমার গুহ। শিক্ষকতা করেন যোধপুর পার্ক বয়েজ স্কুলে। পাঠশালা লাইভে মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা উপপাদ্য না দেখে লিখে ফেললে পরীক্ষার হলে উপপাদ্য যাই পড়ুক না কেন, জলের মত সহজ হয়ে যাবে। তা ছাড়াও অঙ্কের অন্যান্য নানা অধ্যায় নিয়ে খুঁটিনাটি টিপস, সাজেশনও দেন তিনি। সার্বিক বার্তা একটাই। অঙ্ক কিন্তু মোটেও কঠিন নয়।

আরও পড়ুন:মাছ খান না? ডিমে অ্যালার্জি? প্রোটিন মিলবে কীভাবে?

 

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget