এক্সপ্লোর

Student Suicide: ফের শিরোনামে ম্যাকাউট, ক্লাসরুমে বিয়ের ঘটনার পরে এবার ছাত্রীর 'আত্মহত্যা'!

MAKAUT News Update: প্রসঙ্গত, এর আগেও একবার শিরোনামে উঠে এসেছিল এই ম্যাকাউট বিশ্ববিদ্যালয়।  নদিয়ার হরিণঘাটার ম্যাকাউট ক্যাম্পাসে ক্লাসরুমে 'বিয়ের আসরের' ভিডিও ঘিরে তোলপাড় কাণ্ড চলেছিল তার এক মাস হয়নি

কলকাতা: ফের আরও একবার শিরোনামে ম্যাকআউট বিশ্ববিদ্যালয়। এবার ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী ছাত্রী। জানা যাচ্ছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন ওই ছাত্রী। ঝাঁপ দেওয়ার পরেই ছাত্রীর মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, এমটেক পড়ছিলেন ওই ছাত্রী। পরীক্ষার সময় টোকাটুকি করতে গিয়ে ধরা পড়ে যায় ওই ছাত্রী। বকাবকি করায় পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে এসেই নাকি ঝাঁপ দেন ওই ছাত্রী। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, পরীক্ষায় টোকাটুকি করার সময়েই নাকি ধরা পড়ে গিয়েছিলেন ওই ছাত্রী। বকাবকি করায় পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে এসে ঝাঁপ দিয়েছেন তিনি। এই ছাত্রীর মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, অ্যাম্বুল্যান্স না থাকায় বাঁচানো যায়নি ওই ছাত্রীকে। রাত হওয়া পর্যন্ত অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে সেই অবরোধ উঠে যায়। জানা যাচ্ছে, ছাত্রীর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। 

প্রসঙ্গত, এর আগেও একবার শিরোনামে উঠে এসেছিল এই ম্যাকাউট বিশ্ববিদ্যালয়।  নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট ক্যাম্পাসে ক্লাসরুমে 'বিয়ের আসরের' ভিডিও ঘিরে তোলপাড় কাণ্ড চলেছিল তার এক মাসও হয়নি। কি ঘটেছিল সেই বিশ্ববিদ্যালয়ে? সেখান থেকেই ভাইরাল হয়েছিল ক্লাসরুমের মধ্যে আয়োজিত হওয়া একটি বিবাহ আসরের ভিডিও। আর সেখানেই দেখা গিয়েছিল, অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর তুলে দিচ্ছেন ক্লাসেরই এক ছাত্র! মালাবদল থেকে শুরু করে সবাইকে সাক্ষী রেখে কাগজে সই.. সবেরই আয়োজন ছিল সেই বিয়েতে।

যে বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে, তা নিয়ে বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অসৎ উদ্দেশ্য়ে ভাইরাল করা হয়েছে ছবি, পুরোটাই নাটকের স্ক্রিপ্ট। এরপর তদন্ত রিপোর্ট দেখে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, 'নাটকের অংশ নয়, নোংরা মজা' ছিল। বিভাগীয় প্রধানের বিরুদ্ধে রিপোর্ট পাঠানো হয়েছে রাজভবনে।' গত ১ ফেব্রুয়ারি পদত্যাগ করেন ওই অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। এদিন বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হওয়ার পর তা গ্রহণ করা হয়। সূত্রের খবর,  তিনি ইস্তফা পত্রে উল্লেখ করেছেন যে এই ঘটনায় তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। বাড়িতে মা, স্বামী আছেন। ওই বিশ্ববিদ্যালয়ে আর অধ্যাপনা করতে চান না বলে উল্লেখ করেছেন অধ্যাপিকা। 

আরও পড়ুন: Mamta Kulkarni: মহামন্ডলেশ্বর পদ থেকে ইস্তফা মমতা কুলকার্নির, বললেন, 'সাধ্বীই ছিলাম, তাই থাকব'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget