এক্সপ্লোর

Medinipur Medical College : ফের উত্তেজনা মেদিনীপুর মেডিক্যাল কলেজে, নতুন সুপারকে ঘিরে ধরলেন জুনিয়র ডাক্তাররা

সাসপেন্ডেড চিকিৎসকরা ঘেরাও করেন  অধ্যক্ষ , সুপার, CMOH-সহ অন্যান্য আধিকারিকদের। তাঁরা তাঁদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। 


উজ্জ্বল মুখোপাধ্যায়,  মেদিনীপুর :  শনি বার, একদিকে যখন কলকাতার নজর শিয়ালদা কোর্টে, তিলোত্তমার ধর্ষণ-খুন কাণ্ডের রায়দানের দিকে তাকিয়ে, তখন নতুন করে উত্তেজনা তৈরি হল মেদিনীপুর মেডিক্যাল কলেজে। সাসপেন্ডেড চিকিৎসকরা ঘেরাও করেন  অধ্যক্ষ , সুপার, CMOH-সহ অন্যান্য আধিকারিকদের। তাঁরা তাঁদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। উত্তেজনা ছড়াতেই, হাসপাতালের বাইরে বিশাল পুলিশ বাহিনী জড়ো হয়। নব নিয়োজিত মেডিক্যাল সুপার জানান, 'আমরা গোটা বিষয়টি দেখছি। তদন্ত চলছে। ' 

বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হল। তাঁদের বিরুদ্ধে সিআইডি তদন্ত চালাবে। আর তার একদিন পরই, মেদিনীপুর মেডিক্য়াল কলেজে প্রসূতি মৃত্য়ুর ঘটনায়, একাধিক চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু হয়।  ভারতীয় ন্য়ায় সংহিতার ১০৫ ধারা অর্থাৎ অনিচ্ছাকৃত খুন, ১২৫ (বি) অর্থাৎ গাফিলতি,  ও ভারতীয় ন্য়ায় সংহিতার ১৯৮ অর্থাৎ সরকারি কর্মীর জেনেশুনে বেআইনি কাজ ও তাতে যদি কারও ক্ষতি হয় -সেই ধারায়  মামলা রুজু করা হয় মেদিনীপুর মেডিক্য়াল কলেজের একাধিক চিকিৎসকের বিরুদ্ধে। 

শুক্রবার পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েও , তা থেক সরে আসেন মেদিনীপুর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। খোলা ছিল ইমার্জেন্সি ও ওপিডি।  কথা ছিল, শুক্রবার অধ্যক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু অধ্যক্ষের সঙ্গে হয়নি কোনও আলোচনা। জুনিয়র ডাক্তাদের কারও কারও দাবি, তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে যান।   

মেদিনীপুরে প্রসূতি মৃত্য়ু ও আরও তিন প্রসূতির সঙ্কজনক শারীরিক অবস্থার জন্য় শুরু থেকেই কাঠগড়ায় তোলা হচ্ছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের তৈরি রিঙ্গার ল্য়াকটেটকে! কিন্তু বৃহস্পতিবার মুখ্য়মন্ত্রী সাংবাদিক বৈঠক করে দাবি করেন, এর জন্য় দায়ী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। তারপরই ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়। এই সাসপেনশনের বিরোধিতা করেই শনিবার ফের উত্তেজনা ছড়ায় কলেজে। 

আরও পড়ুন :                 

'আপনার মেয়ে কিছুটা মারা গেছে' বলা হয়েছিল তাঁকে, বুকে দগদগে ক্ষত নিয়েই রায়ের অপেক্ষা মায়ের                 

সেরা শিরোনাম

Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
Sukanta Majumdar: 'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget