এক্সপ্লোর

RG Kar Case : 'আপনার মেয়ে কিছুটা মারা গেছে' বলা হয়েছিল তাঁকে, বুকে দগদগে ক্ষত নিয়েই রায়ের অপেক্ষা মায়ের

'আপনাদের মেয়ে হয়ত সুইসাইড করেছে, কিছুটা মারা গেছে'। মৃত চিকিৎসকের মা-বাবা হতবাক, সেই সুচরিতা, যিনি প্রথম খবর দিয়েছিলেন তাঁদের তাঁকেও সিবিআই সাক্ষী হিসেবে হাজির করেনি। 

কলকাতা : শনিবার শিয়ালদা কোর্টে আর জি কর মামলার রায় ঘোষণা। কিন্তু এখনও বহু বহু প্রশ্নের উত্তর অজানা। এখনও গত ৯ অগাস্টের কথা ভেবে শিউরে উঠছেন নির্যাতিতার মা বাবা।  সেদিন কতটা অমানবিক ব্যবহারের সম্মুখীন হতে হয়েছিল তাঁদের, সে-কথা ভাবলে এখনও ডুকরে উঠছেন তাঁরা। রায় ঘোষণার আগে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে নির্যাতিতার মা জানালেন, সেদিন তাঁর কাছে ফোন গিয়েছিল এক মহিলারর কাছ থেকে। তখন তাঁরা রাস্তায়। বলেছিলেন 'আপনার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি আসুন'। তখন আবার ফোন করলে তিনি বলেন, 'কী হয়েছে আমি তো বলতে পারব না, আমি তো ডাক্তার নই, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে'। পরে সেই সুচরিতাই আবার বলেন, 'আপনাদের তো সেটাই বলার চেষ্টা করছিলাম। 'আপনাদের মেয়ে হয়ত সুইসাইড করেছে, কিছুটা মারা গেছে'। মৃত চিকিৎসকের মা-বাবা হতবাক, সেই মহিলা, যিনি প্রথম খবর দিয়েছিলেন তাঁদের তাঁকেও সিবিআই সাক্ষী হিসেবে হাজির করেনি। 

এখনও নির্যাতিতার মা-বাবার দৃঢ় বিশ্বাস, এই ঘটনা একা সঞ্জয় রায়ের কাজ নয়, হাসপাতালের মধ্যে কারও যোগ-সাজোস না থাকলে, কীভাবে এক জনবহুল হাসপাতালে এমন ঘটনা ঘটে। আর যদিও বা ঘটে , তাহলে নির্যাতিতার পরিবারের সঙ্গে এত দুর্ব্যবহার কেন, কেনই বা তড়িঘড়ি জোর করে দেহ দাহ করে দেওয়া?  পুলিশের পায়ে ধরে কেঁদেছিলাম....আমাদের একবার ঢুকতে দিন...টাচ করব না...পুলিশ সেদিন যা অমানবিক ব্যবহার করেছে, তা যেন কখনও অন্য কোনও বাবা-মার সঙ্গে যেন না হয় ! ' কেঁদে ফেললেন আরও একবার। 

নির্যাতিতার মায়ের অভিযোগ, তিনি চানইনি ওই হাসপাতালে পোস্টমর্টেম হোক, কারণ সেখানেই তিনি ধর্ষিত ও  খুন হয়েছে। তিনি সেদিন চাননি দেহ দাহ করতে, চেয়েছিলেন দেহের দ্বিতীয় পোস্টমর্টেম হোক, সেই ইচ্ছেপ্রকাশ করার কোনও সুযোগই পাননি তাঁরা। তাঁদের গাড়ি থেকে নামতে দেওয়া হয়নি। দু-তিনশ পুলিশ ঘিরে ফেলে দেহ দাহ করিয়ে দেয়। সেই বিভীষিকা থেকে এখনও বের হতে পারেননি তাঁরা। 

আগেও এই অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। কিন্তু তাতে বড় একটা কিছু হয়নি। সুপ্রিম কোর্ট সিবিআই-কে নির্যাতিতার মা-বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছিল,তা মানা হয়নি একটুও, অভিযোগ পরিবারের। তাই বুকে দগদগে ক্ষত নিয়েই আরজিকর খুন-ধর্ষণ মামলার রায়ের দিকে তাকিয়ে তাঁরা। 

ডিসেম্বর মাসে ৪২টি প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা। তাঁরা প্রশ্ন তুলেছিলেন, কেন তাঁদের মেয়ের শেষকৃত্য় তড়িঘড়ি করা হয়েছিল? কেন স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলরের নজরদারিতে তড়িঘড়ি মৃতদেহ সৎকার হয়েছিল? বাবা দ্বিতীয় ময়নাতদন্ত চাওয়া সত্ত্বেও, কেন তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছিল? মৃতদেহ উদ্ধারের দীর্ঘক্ষণ পর কেন মৃত ঘোষণা করা হয়েছিল? তরুণীকে যখন উদ্ধার করা হয়েছিল, তখন কি তিনি বেঁচে ছিলেন? ইচ্ছাকৃতভাবেই কি তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়নি? নিহত চিকিৎসকের মোবাইল ফোনের ফ্রিঙ্গারপ্রিন্ট পরীক্ষা কি করা হয়েছে? ঘটনার পর কি ক্রাইম সিন সাজানো হয়েছিল? এই প্রশ্নের উত্তর কি আদৌ মিলবে কোনদিন? 

 

 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget