এক্সপ্লোর

Medinipur Medical College Student Allegation : পাশ করেও দিব্য হস্টেলে, জুনিয়রদের হুমকি, চাপের মুখে তৃণমূলের চিকিৎসক নেতার বিরুদ্ধে বড় পদক্ষেপ

Medinipur Medical College Complaint : পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ পেতেই, আন্দোলনের চাপে পড়ে তৃণমূলের অভিযুক্ত চিকিৎসক নেতার বিরুদ্ধে পদক্ষেপ করল কর্তৃপক্ষ।

কলকাতা : গত বছর সারা শহর ও বাংলাকে নড়িয়ে দিয়েছিল  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনা। সেই ঘটনার পদন্ত করতে গিয়ে উঠে আসে ভয়ঙ্কর সব অভিযোগ। পাশ করে যাওয়া বহু পড়ুয়াও হস্টেলে থেকে যেতেন সেখানে। মেদিনীপুর মেডিক্যালের ঘটনা যেন যাদবপুরের ঘটনারই রিপিট টেলিকাস্ট।

বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের উপর দাদাগিরি, তাঁদের হেনস্থা করা ও তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলপন্থী কয়েকজন চিকিৎসক নেতার বিরুদ্ধে। তার মধ্যে থেকেই একটি নাম উঠে আসে - মুস্তাফিজুর রহমান মল্লিক। কে এই ব্যক্তি? ইনি তৃণমূলের চিকিৎসক নেতা। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, ৩ বছর আগে পাসআউট হওয়া সত্ত্বেও হস্টেলের একটি রুম দখল করে মাতব্বরি চালিয়ে যাচ্ছেন মেদিনীপুর মেডিক্যালের টিএমসিপি ইউনিটের মুখ্য আহ্বায়ক মুস্তাফিজুর।   বৃহস্পতিবার তা নিয়ে ধর্নার পর অধ্যক্ষের কাছে নালিশ জানান তাঁরা।  

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের আবহে অভিযোগের পাহাড় নিয়ে ক্ষোভে ফুঁসছেন মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা। তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আর পাঁচটা মেডিক্যাল কলেজের মতো মেদিনীপুর মেডিক্যালেও জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে সরব হয়েছেন। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশের অভিযোগ, মুস্তাফিজুর রহমান মল্লিক-সহ তৃণমূলের একাধিক চিকিৎসক নেতা সব সময় তাঁদের হস্টেল থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন।  পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ পেতেই, আন্দোলনের চাপে পড়ে তৃণমূলের অভিযুক্ত চিকিৎসক নেতার বিরুদ্ধে পদক্ষেপ করল কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুস্তাফিজুর রহমান মল্লিকের ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করল মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 

মেয়াদ ফুরনোর পরেও হস্টেলে ঘাঁটি গেড়ে চলে সিনিয়রের দাদাগিরি। মুস্তাফিজুর রহমানকে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, ব্যস্ত আছেন জানিয়ে ফোন কেটে দেনে তিনি। এবিষয়ে জিজ্ঞাসা করা হলে, টিএমসিপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, তাঁর এবিষয়ে কিছু জানা নেই। তাই এনিয়ে কোনও মন্তব্য করবেন না।

বৃহস্পতিবার বিকেলে অধ্যক্ষের ঘরের সামনে ধর্নায় বসেন জুনিয়র ডাক্তাররা। সাত ঘণ্টা বৈঠকের পর লিখিত আশ্বাসে অবস্থান তুলে নেওয়া হয়। যদিও আর জি কর-কাণ্ডে তাঁদের যে প্রতিবাদ কর্মসূচি চলছে, তা চলবে বলে জানিয়েছেন মেদিনীপুর মেডিক্য়ালের জুনিয়র ডাক্তাররা। 

যে সব অননুমোদিত আবাসিক এখনও হস্টেলে রয়েছেন, তাঁরা যাতে অবিলম্বে রুম খালি করে দেন, তার জন্য দ্রুত নোটিস ইস্যু করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের দ্বারা মনোনীত পড়ুয়া প্রতিনিধিদের নিয়ে যত দ্রুত সম্ভব হস্টেল কমিটি, অভিযোগ শোনার কমিটি এবং নিরাপত্তা ও সুরক্ষাজনিত কমিটি গঠন করতে বলা হয়েছে। হাউসস্টাফ থেকে শুরু করে ইন্টার্নদের বিরুদ্ধে যত অভিযোগ উঠে এসেছে, মেদিনীপুর মেডিক্যালের কলেজ কাউন্সিল তার তদন্ত করবে বলেও জানানো হয়েছে। গতকাল লিখিত এই আশ্বাসের পরই প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা ধর্না তুলে নেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Viral Audio Clip: ছিটেফোঁটা সমবেদনাও নেই গলায়, এভাবে দুঃসংবাদ দেয় কেউ? RG কর ভাইরাল অডিও নিয়ে প্রশ্ন মনোবিদদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget