এক্সপ্লোর

Durga Puja 2024: বাড়িতে দুর্গাপুজোর আয়োজন মেহতাবের; মায়ের কাছে সুবিচারের প্রার্থনা

Mehtab Hossain: নিজেদের নিউ টাউনের বাড়িতে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছেন মেহতাব হোসন।

সৌমিত্র রায়, কলকাতা: দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আজ পঞ্চমী। এবারই প্রথম নিজের বাড়িতেই দুর্গাপুজোর (Durga Puja 2024) আয়োজন করছেন ময়দানের পরিচিত মেহতাব হোসেন (Mehtab Hossain)। তাঁর নিউ টাউনের বাড়িতেই হবে দেবীর আরাধনা। স্ত্রী মৌমতার বহুদিনের ইচ্ছাকে মান্যতা দিয়েই বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করছেন মেহতাব।

বহুদিন ধরেই দুইজনের পরিকল্পনা ছিল। তবে হচ্ছে হচ্ছে করেও হয়ে উঠছিল। এ বছর অবশেষে বাড়তেই পুজো করার সিদ্ধান্ত নিয়েই ফেললেন মেহতাব ও মৌমিতা। দুইজনের ধর্ম আলাদা। তবে এই জাতি, ধর্ম, বর্ণের বিভেদ মানেন না মেহতাব। তাঁর কাছে ধর্ম একটাই মানব ধর্ম। দুর্গাপুজো করা প্রসঙ্গে মেহতাব জানান, 'আমি কোনও ধর্মের গণ্ডি, বিভেদ মানি না। আমার কাছে ধর্ম একটাই, মানবধর্ম। ঈদেও তো মৌমিতা আমাদের সঙ্গে উৎসবে সামিল হয়। মানুষ এখন চাঁদে চলে যাচ্ছে, আর আমরা কোথায় এখনও ধর্মের বিভেদ নিয়ে পড়ে রয়েছি। বহু বছর হল আমাদের বিয়ে হয়েছে। ওর বহুদিনের ইচ্ছা ছিল দুর্গাপুজো করার। শ্যালক দেবাশিস রায়ের সঙ্গেও এই নিয়ে আলাপ আলোচনা করি। মূলত ওদের দুইজনের উদ্যোগেই এ বছর পুজোটা করা সম্ভব হচ্ছে।'

মেহতাবের সুরেই মৌমিতাও বলেন, 'আমিও তো একজন মহিলা। আর জি কর কাণ্ড আমাকে গভীরভাবে আহত করেছে। সেই কারণে প্রথমবার বড় করে পুজোটা করবে ভাবলেও, সিদ্ধান্ত বদল করি। আর আমার কাছে হিন্দু-মুসলিমের মধ্যে কোনও বিভেদ নেই। এই ধর্মের বিভেদ আমি মানি না।'

বাড়ির পুজোতে একেবারে বাঙালি সাজে পুজোর ক'টাদিন দেখা যাবে মেহতাবকে। ইতিমধ্যেই তাঁর বাড়িতে চলে এসেছে প্রতিমা। পুজোতে সামিল হচে তাঁর গ্রাম মল্লিকপুরের থেকে পরিবারের সদস্যরা আসছেন বলে জানান তারকা প্রাক্তনী। পাশাপাশি স্ত্রী মৌমিতার বাড়ির লোকেরাও থাকছেন। অষ্টমীর দিন ময়দানের না না পরিচিত মুখও তাঁর বাড়ির পুজোতে দেখা যাবে।

প্রথমবার দুর্গাপুজোর আয়োজন হচ্ছে বাড়িতে। জাঁকজমক করেই পুজো করার পরিকল্পনা ছিল মেহতাবদের। তবে বাঙালির মন ভাল নেই। আর জি কর কাণ্ডে নির্যাতিতা যে এখনও সুবিচার পাননি। মায়ের কাছে সেই সুবিচার পাওয়ারই প্রার্থনা করবেন মেহতাব। 'এ বছর মায়ের কাছে আমার একটাই প্রার্থনা। আর জি কর কাণ্ডে যেন নির্যাতিতা সুবিচার পান। এ ধরনের দোষীরা কোনওমতেই বেশিদিন ছাড় পাবে না। মায়ের ওপর আস্থা আছে। তিনি সুবিচার পাইয়ে দেবেনই।' প্রার্থনা মেহতাবের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পাজামা-পাঞ্জাবি পরে সুরুচি সঙ্ঘের পুজোতে হাজির ব্রায়ান লারা, করলেন বাঙালিদের শান্তিকামনা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget