এক্সপ্লোর

Durga Puja 2024: পাজামা-পাঞ্জাবি পরে সুরুচি সঙ্ঘের পুজোতে হাজির ব্রায়ান লারা, করলেন বাঙালিদের শান্তিকামনা

Brian Lara: বেগুনি রঙের এক পাঞ্জাবি পরে সুরুচি সঙ্ঘের পুজোতে হাজির ব্রায়ান লারা।

কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তার ওপর আবার রবিবার, ছুটির দিন। দুর্গাপুজোর (Durga Puja 2024) তৃতীয়াতেই মহানগরীর উত্তর থেকে দক্ষিণ, চারিদিকে মানুষের ঢল। টালা প্রত্যয় থেকে মুদিয়ালি, সন্তোষ মিত্র স্কোয়ার বা শ্রীভূমি, সর্বত্রই মানুষের ঢল। বাঙালির সেরা উৎসবে সামিল হলেন 'প্রিন্স অফ ত্রিনিদাদ' ব্রায়ান লারা।

রবিবাসরীয় সন্ধেতে সুরুচি সঙ্ঘের পুজোতে হাজির হন কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara)। মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসাবে বিখ্যাত সুরুচি সঙ্ঘের পুজো। সেই পুজোতেই সন্ধেতে একেবারে পাঞ্জাবি পরে হাজির ব্রায়ান লারা। আজ বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই মণ্ডপের উদ্বোধন করেন। তারপর সন্ধেতে মণ্ডপে এসেছিলেন ব্রায়ান লারা। তিনি মণ্ডপ সজ্জা চাক্ষুষ করার পাশাপাশি আগত দর্শনার্থীদের সঙ্গে কথাবার্তাও বলেন। বাংলা তথা বাংলার মানুষের সুখ, শান্তি কামনাও করলেন লারা।

সুরুচি সঙ্ঘের এ বছরের থিম, 'পুরনো সেই দিনের কথা'। অর্থাৎ অতীতের দিনগুলির স্মৃতি, যা কিছু ভাল, সেই নিয়েই, সেইসব কিছু স্মরণ করেই তৈরি এই পুজো মণ্ডপ। অতীতের যেসব মহাপুরুষেরা বাংলার নাম উজ্জ্বল করেছেন, তাঁদের ছবি তো রয়েইছে, পাশাপাশি পুরনো দিনের টেলিফোন, টেলের টিন, গরুর গাড়ির চাকা এইসব জিনিস দিয়েই করা হয়েছে মণ্ডপ সজ্জা।

প্রসঙ্গত, বাঙালির শ্রেষ্ঠ উৎসবে ক্রীড়াজগতের আরও তারকারাও কিন্তু এ শহরের বিভিন্ন মণ্ডপে দেখা গিয়েছে। গতকালই শহরে এসেছিলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকের। একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখেন তিনি। লারার মতো মনুকেও একেবারে বাঙালি সাজে দেখা যায়। কলকাতায় তাঁকে শনিবার দেখা গেল লাল পাড় সাদা শাড়ি পরে। বাঙালির চিরন্তন ঐতিহ্য। এবং সেই শাড়ি তিনি পরেছিলেন রীতিমতো আটপৌঢ়ে কায়দায়। সঙ্গে মানানসই গয়না। মুখে সেই বিখ্যাত অমলিন হাসি।       

কলকাতায় বেশ কিছু মূল্যবান উপহারও পেয়েছেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী তারকা। মনুর সাজ বেশ প্রশংসিত হয়েছে। তাঁর কথায়, 'এই প্রথম শাড়ি পরে কলকাতায় এসে দুর্গাঠাকুর দেখলাম। বাংলা বেশি বুঝি না। তবে ভীষণ ভাল লেগেছে। আমি খুব খুশি।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দুরন্ত রিফ্লেক্স! পাকিস্তানের বিরুদ্ধে রিচা ঘোষ কি বিশ্বকাপ ইতিহাসের সেরা ক্যাচটি নিলেন?

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Debraj Chakraborty: দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ STF-এর,
দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ STF-এর, "অভিষেকেরও ঘনিষ্ঠ হওয়ার সুবাদে.."
Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."
Toy Train: দার্জিলিংয়ের টয় ট্রেনের ১৪৫ বছর, রং-তুলিতে সেজে উঠল ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
দার্জিলিংয়ের টয় ট্রেনের ১৪৫ বছর, রং-তুলিতে সেজে উঠল ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget