এক্সপ্লোর

Suvendu Adhikari: 'কার্বাইডে পাকানো নেতার জন্য স্বামীজির বাড়িতে মেটাল ডিটেক্টর', তৃণমূলকে নিশানা শুভেন্দুর

Swami Vivekananda: সকালে স্বামীজির পৈতৃক বাড়ি উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিবেকানন্দর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: স্বামীজির (Swami Vivekananda) জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে নাম না করে তৃণমূলকে (TMC) নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিরোধী দলনেতার কটাক্ষ, ২৫ বছর ধরে সিমলা স্ট্রিটে (Simla Street) স্বামীজির বাড়িতে আসছি। এবারই প্রথম কার্বাইডে পাকানো নেতার জন্য মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। অন্যদিকে, সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, দেশের যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দ। আর এখন বাংলায় ভুয়ো ডিগ্রিধারী, CBI-ED-র ডাক পাওয়া নেতাকে যুব সম্প্রদায়ের আইকন বানানো হয়। 

শিক্ষা ব্যবস্থাকেও আক্রমণ: স্বামী বিবেকান্দর জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকেও আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। 'রাজ্যে শিক্ষার এই হাল দেখলে স্বামীজি বাংলা থেকে প্রস্থান করতেন'। গোটা শিক্ষা দফতরই জেলে, কটাক্ষ বিরোধী দলনেতার। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। 

দিনভর বিভিন্ন কর্মসূচি: স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষ্যে দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে বিজেপির। সকালে স্বামীজির পৈতৃক বাড়ি উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিবেকানন্দর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিমলা স্ট্রিট থেকে রেড রোড পর্যন্ত ম্যারাথন দৌড়ের সূচনা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুপুরে কেষ্টপুর থেকে দমদম চৌমাথা পর্যন্ত পদযাত্রার আয়োজন করেছে বিজেপি যুব মোর্চা। বিকেলে রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তীর নেতৃত্বে সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মদিন পালন করবে বিজেপির মহিলা মোর্চা। 

তৃণমূলের কটাক্ষ: স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে তাঁর বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মন্ত্রী শশী পাঁজা। বলেন, ঠাকুরের ভাষায় বলি, ওদের চৈতন্য হোক। নাম না করে বিজেপিকে কটাক্ষ করলেন শশী পাঁজা।

আজ স্বামী বিবেকানন্দের ১৬১-তম জন্মদিন। রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে পালিত হচ্ছে আজকের দিনটি। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ভক্ত সমাগম হয়েছে। গোটা দেশে বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষ্যেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামীজির ১৬১ তম জন্মদিন। প্রতিবার সাড়ম্বরে পালিত হয় দিনটি। এই উপলক্ষে বেলুড় মঠে প্রতিবছরের মত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল, ক্লাব এবং মঠের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা স্বামীজীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে বেলুড় মঠে আসেন। দিনভর চলবে শাস্ত্রপাঠ ও হোমযজ্ঞ।। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB Assembly Election 2026: রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরাল নির্বাচন কমিশন, পাঁচ জায়গায় DIG বদল
রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরাল নির্বাচন কমিশন, পাঁচ জায়গায় DIG বদল
Supreme Court ED Case: I-PAC মামলায় এবার বাড়তি সময় চাইল রাজ্য সরকার, কী দাবি? কী পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের?
I-PAC মামলায় এবার বাড়তি সময় চাইল রাজ্য সরকার, কী দাবি? কী পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের?
Bengal Election 2026 : 'গাছচোর, রেশনের চাল চোর...গরু পাচারের বিরুদ্ধে ' টিকিট না-পেয়েই সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা মনোরঞ্জনের
'গাছচোর, রেশনের চাল চোর...গরু পাচারের বিরুদ্ধে ' টিকিট না-পেয়েই সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা মনোরঞ্জনের
WB Assembly Election 2026: 'বহিরাগত' বাহারুল নয়, ঘরের ছেলে শওকতকেই টিকিট দেওয়ার দাবিতে ক্যানিংয়ে বিক্ষোভ তৃণমূলের
'বহিরাগত' বাহারুল নয়, ঘরের ছেলে শওকতকেই টিকিট দেওয়ার দাবিতে ক্যানিংয়ে বিক্ষোভ তৃণমূলের

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget