এক্সপ্লোর

Supreme Court ED Case: I-PAC মামলায় এবার বাড়তি সময় চাইল রাজ্য সরকার, কী দাবি? কী পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের?

ED-র অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে IPAC মামলার শুনানি শুরু হল।  এবার বাড়তি সময় চাইল রাজ্য সরকার, বিরোধিতা করল ED। শুনানি স্থগিত করার আবেদন রাজ্যের, সাড়া দিল না সুপ্রিম কোর্ট। ED-র অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত।

তবে রাজ্যের আবেদনের বিরোধিতা সলিসিটর জেনারেলের। দেশের শীর্ষ আদালতে তিনি জানিয়েছেন, 'তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এ ঘটনা অস্বাভাবিক'। এই যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানির আবেদন স্থগিতের। তবে রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে সওয়াল করেন, 'এই ধরনের আবেদন শুনতে পারে ৫ বিচারপতির বেঞ্চ। এই আবেদন নিয়ে সিদ্ধান্ত নিতে পারে ৫ বিচারপতির বেঞ্চ'।                   

৪ সপ্তাহ সময় ইতিমধ্যেই দেওয়া হয়েছে, জানালেন বিচারপতি মিশ্র। আমরা শুনব, শুনানি শুরু করুন, মন্তব্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর। 'ED যে Rejoinder জমা দিয়েছে, তাতে মূল মামলার আবেদনের থেকেও বেশি কথা বলা হয়েছে', সওয়াল রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ানের। 'আপনারা আদালতকে এটা বলতে পারেন না যে, আদালত কীভাবে শুনানি চালাবে', মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর। 'কেউ সময় নিয়েছে বলে আপনাকেও সময় নিতে হবে এটা কোনও যুক্তি হতে পারে না', মামলা হবে কিনা সেটা নিয়ে যুদ্ধ চলতে পারে না, মন্তব্য বিচারপতি মিশ্রর। 

এর আগে IPAC মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছিল ED। যেখানে বলা হয়, নথি নেওয়ার আগে কোনও তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী। 'যে নথিগুলি নিয়ে যাওয়া হয়েছে, তা তৃণমূলের নাকি কয়লাপাচারের সে সম্পর্কে নিশ্চিত করা যাচ্ছে না। ED-র অফিসারদের কাছে শুধু দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। উপস্থিত ED অফিসাররা তাতে আপত্তি করেননি এবং মমতা বন্দোপাধ্যায়কে ফাইল- ডিভাইস নেওয়ার অনুমতি দেন'।৩ ফেব্রুয়ারি মমতা বন্দোপাধ্যায়ের দেওয়া হলফনামায় এই দাবি করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর হলফনামার জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে  ২ দফায় সময় চেয়েছিল ED।

এর আগে IPAC মামলায়, সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছিল ED। যেখানে বলা হয়েছে, নথি নেওয়ার আগে কোনও তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী। তিনি যে নথিগুলি নিয়ে গেছেন সেগুলি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই ছিল, নাকি সেখানে কয়লাপাচার মামলার নথিও ছিল সেসম্পর্কে ED নিশ্চিত না। প্রশ্ন হল, শুনানির আগে এই হলফনামা জমা দেওয়া হল না কেন? এর আগে সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় ED দাবি করেছিল, তল্লাশির সময়, যে পঞ্চনামা তারা তৈরি করেছিল, সেটা কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে করা হয়েছিল এবং, পুলিশকর্তাদের চাপের মুখে কার্যত জোর করে করানো হয়েছিল। ইডি র আধিকারিকদের কাজে বাধা দিয়ে এবং তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করে মৌলিক অধিকার খর্ব করা হয়েছে।    

সেরা শিরোনাম

West Bengal News Live : ভুবনেশ্বরের ব্যাঙ্ক প্রতারণা মামলায় পোস্তায় তল্লাশি ED-র
ভুবনেশ্বরের ব্যাঙ্ক প্রতারণা মামলায় পোস্তায় তল্লাশি ED-র
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Koyel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Update: রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক, বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছে নাম
রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক, বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছে নাম

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget