এক্সপ্লোর

Air hostess Death: রক্তাক্ত দেহ, হাতের মুঠোয় চাবির গোছা! প্রাক্তন বিমানসেবিকার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

রক্তাক্ত অবস্থায় উদ্ধারের সময় মুঠোয় ছিল চাবির গোছা। হাতের মুঠোয় কেন ছিল চাবির গোছা? তদন্তে পুলিশ। 

কলকাতা: মেট্রোপলিটনে প্রাক্তন বিমান সেবিকার (Air Hostess) রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। বহুতলের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রাক্তন বিমান সেবিকা দেবপ্রিয়া বিশ্বাসকে। দেহ উদ্ধারের সময়ে, তাঁর হাতে ছিল চাবির গোছা। পরিবার সূত্রে দাবি, দেবপ্রিয়া বিশ্বাস করোনার (Covid 19) আগে কাজ করতেন কাতার এয়ারওয়েজে (Qatar Airways)। কোভিডের সময় তাঁর চাকরি চলে যায়। পরে, ইন্ডিগোতে (Indigo) চাকরি পান তিনি কিন্তু, ওজন বেড়ে যাওয়ায়, আপাতত ছুটিতে ছিলেন। এর মধ্যেই এ দিন বিকালে, দিদির ফ্ল্যাটের নিচ থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে, পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। কীভাবে এই ঘটনা ঘটল, দুর্ঘটনা নাকি, আত্মহত্যা? তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের দাবি, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলেই মনে করছেন তদন্তকারীরা।

লেখকের অস্বাভাবিক মৃত্যু: চলতি সপ্তাহেই 'একেনবাবু' (Ekenbabu) উপন্যাসের লেখক সুজন দাশগুপ্তের (Sujan Dasgupta Death) অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। ইএম বাইপাসের (Kolkata EM Bypass) ধারের বহুতল আবাসন থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ফ্ল্যাটে তিনি একাই ছিলেন বলে জানা গিয়েছে। বুধবার সার্ভে পার্ক থানার পুলিশের কাছে খবর পৌঁছয়। পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছয়। তার পর দরজা ভেঙে, ফ্ল্যাট থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। 

কলকাতার এএম বাইপাসের ধারে 'উদিতা অ্যাপার্টমেন্ট' থেকে বুধবার সকালে সুজনবাবুর দেহ উদ্ধার হয়। এ দিন সকালে বাড়ির গৃহ সহায়িকা কাজে আসেন সুজনবাবুর বাড়িতে। তিনি দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। বেশ খানিক ক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি তিনি। এর পর নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন তিনি। কিন্তু তাঁরাও ডেকে, দরজা ধাক্কা দিয়ে সাড়া পাননি ভিতর থেকে। 

এর পর সুজনবাবুর এক অত্মীয়কে খবর পাঠানো হয়। তার পর খবর দেওয়া হয় সার্ভে পার্ক থানার পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকেন। তাতে দেখা যায়, শয়নকক্ষে, অ্যাটাচড টয়লেটের সামনে পড়ে রয়েছে তাঁর নিথর দেহ। বাড়িতে সুজনবাবু একাই ছিলেন বলে জানা গিয়েছে। সুজনবাবুর স্ত্রী শান্তিনিকেতনে রয়েছেন। মেয়ে রয়েছেন বিদেশে। তিনিও লেখিকা।  তাঁদের কাছে খবর পৌঁছেছে। পুলিশ আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলছে।

আরও পড়ুন: Sujan Chakraborty: 'মাথাগুলো ধরা হবে কবে ?', নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের গ্রেফতারিতে প্রশ্ন সুজনের

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
Anurag Kashyap: ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
BJP News: ভরসন্ধ্যায় বিজেপি নেতার মাথায় গুলি করে খুন, শোরগোল বোলপুরে
ভরসন্ধ্যায় বিজেপি নেতার মাথায় গুলি করে খুন, শোরগোল বোলপুরে

ভিডিও

Chaos in SRFTI |
Narayangarh Goods Train Accident News: নারায়ণগড় থানার রামপুরায় লাইনচ্যুত মালগাড়ির বগি |
Bank Stike News: ভোগান্তি এড়াতে ছুটির দিনে খোলা ব্যাঙ্ক, কাল থেকে টানা ৩দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট
Tapas Roy:
Humayun Kabir | Humayun Kabir | মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! হুমায়ুনের বিরুদ্ধে দায়ের অভিযোগ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
Embed widget