এক্সপ্লোর

Mid Day Meal Scam : মিড ডে মিল খাচ্ছে ১০০ পড়ুয়া, অথচ সরকারি অ্যাপে নাম তোলা হয়েছে ৪৫০! 'হেডস্যরের বিরাট দুর্নীতি'

Burdwan News: শিক্ষকদের অভিযোগ, কাউকে কিছু না জানিয়ে এই হিসেবের গরমিল করেছেন প্রধান শিক্ষক নিজেই। সূত্রের দাবি, দুর্নীতির অঙ্কটা প্রায় ৩০ লক্ষ টাকার কাছাকাছি!

রানা দাস, পূর্ব বর্ধমান: মিড ডে মিল খাচ্ছে ১০০ পড়ুয়া । অথচ সরকারি অ্যাপে নাম তোলা হচ্ছে ৪ গুণ বেশি । আর একদিন-দু'দিন নয়, এ কাজ হয়ে চলেছে ৭ বছর ধরে ।  মিড ডি মিলে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল কাটোয়ার কৈথন প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষকদের অভিযোগ, কাউকে কিছু না জানিয়ে এই হিসেবের গরমিল করেছেন প্রধান শিক্ষক নিজেই। সূত্রের দাবি, দুর্নীতির অঙ্কটা প্রায় ৩০ লক্ষ টাকার কাছাকাছি! যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। তবে হিসেবে গরমিল মেনে নিয়েছেন প্রধান শিক্ষক। শুরু হয়েছে তদন্ত।    

ঘটনাটা কী 

পূর্ব বর্ধমানের কাটোয়ার কৈথন প্রাথমিক বিদ্যালয়ের এবার মিড ডে মিল নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এল । ইতিমধ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন স্কুলেরই অন্যান্য শিক্ষক, পরিচালন সমিতির সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা।  কৈথন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৬০০-এর বেশি। সম্প্রতি পরিচালন সমিতির কিছু সদস্য ও গ্রামবাসীরা স্থানীয় বিডিও-র কাছে যে অভিযোগ জানিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, দোসরা অগাস্ট মিড ডে মিল খাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা ৮২ জন। অথচ সরকারি অ্যাপে তা দেখানো হয়েছে ৪১০ জন। পরের দিন ১০০ ছাত্রছাত্রী মিড ডে মিল খেলেও সরকারি অ্যাপে তা তোলা হয়েছে ৪৫০! এরকমভাবেই ৪-৫ গুণ বাড়িয়ে দেখানো হয়েছে পড়ুয়ার সংখ্যা ।  স্কুলেরই শিক্ষকদের অভিযোগ, এই দুর্নীতির দায় একমাত্র প্রধান শিক্ষকের। 

কী বলছেন প্রধান শিক্ষক 

দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও, হিসেবে গরমিল থাকার কথা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক অসীম মণ্ডল জানাচ্ছেন, 'এই বিষয়ে কোনও তথ্য নেই। বিডিও অফিসে একটা ভিজিট হয়েছে। সেখানে বিডিও সাহেবের সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে আমার কিছু। কাগজে কিছু ভুলত্রুটি ছিল, সেগুলো সব বিডিও সাহেবের মতামত অনুসারে চলা হবে। ঠিক হয়ে যাবে। ... ওই ধরনের গরমিল কিছু নেই।'  

কী বলছেন অন্যান্য চিকিৎসকরা  

শিক্ষক সুজয় বিশ্বাসের অভিযোগ, ২০১৮-য় প্রথম ধরেছিলেন বিষয়টা। এখন ২০২৫। চলছে এই ব্যপার। অনেকটা টাকার ব্যাপার। আমরা চেয়েছি,পাইনি। সরকারি টাকা এবং বাচ্চাদের টাকা। বাচ্চাদের মুখের গ্রাস।  আরেকজন শিক্ষকের অভিযোগ, প্রতিদিন কত ছাত্রছাত্রী খাচ্ছে, যে মেসেজটা পাঠানো হয়, প্রতিদিন যে  তথ্য দিতে হয়, সেই তথ্যটাকে উনি ওনার মতো সাজিয়ে পাঠান। যেদিন উনি CL-এ আছেন, সেদিনও উনিই মেসেজ করেন। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget