এক্সপ্লোর

South 24 Pargana: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ক্রেনের ধাক্কায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের

পেটের টানে ভিনরাজ্যে কাজে গিয়ে আর ফেরা হল না ২১ বছরের তরতাজা তরুণের। ফের প্রিয়জন হারানোর যন্ত্রণা ভোগ করতে হল রাজ্যের আরও একটি পরিবারকে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: মালদার (Malda) পর এবার দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana)। ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের (Migrant)। বাড়ি তৈরির ঋণ মেটাতেই গিয়েছিলেন গুজরাতে। সেখানেই ক্রেনের ধাক্কায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের। রাজ্যে কাজ না থাকায়, বাইরে যেতে হয়েছিল, আক্ষেপ করছেন মৃতের পরিজনেরা। 

পেটের টানে ভিনরাজ্যে কাজে গিয়ে আর ফেরা হল না ২১ বছরের তরতাজা তরুণের। ফের প্রিয়জন হারানোর যন্ত্রণা ভোগ করতে হল রাজ্যের আরও একটি পরিবারকে। শোকের সঙ্গে মিশে রয়েছে আক্ষেপ। বাড়ির ছোট ছেলেকে কাজে পাঠিয়ে এ হেন পরিণতি মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন। 

সুজিত জানা। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) সাগরের মহেন্দ্রগঞ্জের বাসিন্দা। উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাসের পর, বছরখানেক আগে গুজরাতের মুন্দ্রায় পাড়ি দেন সুজিত। বন্দরে ঠিকা শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার পণ্য ওঠানোর সময়, ক্রেনের ধাক্কায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের। রাজ্যে কাজ নেই। তাই অভাবের সংসারের হাল ধরতে ভিনরাজ্যে যেতে বাধ্য হয়েছিলেন সুজিত। এমনই দাবি তাঁর পরিবারের।

এর আগে , ২৩ অগাস্ট মিজোরামের আইজল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে, সাইরাং এলাকায়, ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ রেল সেতু। মৃত্যু হয় বাংলার ২৩ জন শ্রমিকের। সকলেই মালদার বাসিন্দা।                                                      

মালদার শ্রমিকের প্রাণহানী: মিজোরামে সেতু-বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই পরপর দুর্ঘনায় প্রাণ হারালেন পরিযায়ী শ্রমিকরা। এর আগে ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ যায় মালদার এক পরিযায়ী শ্রমিকের। মৃত তরুণের নাম ছিল ছোটু মোমিন। মানিকচকের এনায়েতপুরের বাসিন্দা ২১ বছরের মোমিন মাসদুয়েক আগে অসমের জোড়হাটে রেলের টাওয়ার বসানোর কাজে যান। পরিবারের দাবি, টাওয়ারে উঠে ওভারহেড তার লাগানোর সময় ওই শ্রমিক পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখানে কাজ না পেয়েই বাইরে যেতে হয়েছিল বলে দাবি করেছে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার। এর আগে মিজোরামের আইজলে রেলের সেতু নির্মাণে কাজ করতে গিয়ে মৃত্যু হয় মালদার ২৩ জন শ্রমিকের। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: খাদ্য দফতরের নজরে পানীয় জল, গুণমান দেখা হবে যাচাই করে
খাদ্য দফতরের নজরে পানীয় জল, গুণমান দেখা হবে যাচাই করে
Dinhata: ৮৯ লক্ষ টাকা মূল্য়ের সোনার বিস্কুট সহ দিনহাটায় পুলিশের জালে ধরা পড়লেন ১ ব্য়ক্তি
৮৯ লক্ষ টাকা মূল্য়ের সোনার বিস্কুট সহ দিনহাটায় পুলিশের জালে ধরা পড়লেন ১ ব্য়ক্তি
'আমিষ সম্পর্কে মানুষের ঘৃণা তৈরি করতেই এত পচা মাংস উদ্ধার' সরকারের বিরুদ্ধে বিষ্ফোরক TMC, পাল্টা বিজেপি
'আমিষ সম্পর্কে মানুষের ঘৃণা তৈরি করতেই এত পচা মাংস উদ্ধার' সরকারের বিরুদ্ধে বিষ্ফোরক TMC, পাল্টা বিজেপি
Kunal On Bageshwar Baba:'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড়, কী প্রতিক্রিয়া সুকান্তের ?
'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড়, কী প্রতিক্রিয়া সুকান্তের ? " আমি দু'পিস ইলিশ মাছ খেয়ে এসেছি"

ভিডিও

Food Safety Controversy: খাবারের পর এবার খাদ্য দফতরের নজরে পানীয় জল | Drinking Water | ABP Ananda
Tukaram Mundhe: তুকারাম মুন্ডে - একটা নামেই থরহরিকম্প হচ্ছে গোটা Maharashtra | ABP Ananda
TMC News: তৃণমূলের ব্যর্থতা থাকলে খুঁজে খুঁজে বের করে সাজা দিক: প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP Ananda
Biswanath Chakraborty:
BJP News : পুজোর পরেই কলকাতায় পুরভোট, মধ্যপ্রদেশের ইন্দোর-মডেলে ইস্তেহারের প্রস্তুতি বিজেপির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Tata JLR Layoffs : আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
Embed widget