এক্সপ্লোর

Raiganj: এশিয়ার সর্ববৃহৎ পক্ষী নিবাসে বাড়ছে পরিযায়ী পাখির সংখ্যা, খুশী পশু প্রেমী সংগঠন

Raigunj Bird Sanctuary: এশিয়ার সর্ববৃহৎ পক্ষী নিবাস হওয়া সত্বেও দীর্ঘদিন এই পক্ষীনিবাসে কোন রকম ঘুরে দেখার কোনও ব্যবস্থা ছিল না।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসে পরিযায়ী পাখির সংখ্যা  প্রতি বছর নিজের রেকর্ড নিজেরাই ভাঙছে। ২০২২ সালে পরিযায়ী  পাখির সংখ্যা দাঁড়িয়েছে ৯৯,৩৯৩। গতবছর পরিযায়ী পাখির সংখ্যা ছিল ৯৮,৭৩৯। প্রতি বছর পাখির সংখ্যা বাড়ায় খুশী পশু প্রেমী সংগঠন।


রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসে প্রতিবছর মে জুন মাসে পরিযায়ী পাখিরা বাসা বাধে। এই পক্ষীনিবাসে ওপেন বিল ষ্টর্ক, নাইট হোরেন, ইগ্রেট এবং কর্মরেন্ট মূলত এই চার ধরনের পরিযায়ী পাখি বাসা বাধে। এই পক্ষীনিবাসে পরিযায়ী পাখিরা বংশ বিস্তারের পর তারা এই বাসস্থান ছেড়ে চলে যায়। রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসের পাশে দিয়ে বয়ে গেছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ির শব্দে পরিযায়ী পাখিদের যাতে সমস্যার মধ্যে পড়তে না হয় তার জন্য রায়গঞ্জ কেন্দ্রের তৎকালীন সাংসদ প্রয়াত প্রিয় রঞ্জন দাসমুন্সি এই জাতীয় সড়ককে ঘুরিয়ে দেবার সিদ্ধান্ত নেন। 

রাজ্য সরকারের পক্ষ থেকেও এই কুলিক পক্ষী নিবাসকে বিশেষ গুরুত্ব দেয়। এশিয়ার সর্ববৃহৎ পক্ষী নিবাস হওয়া সত্বেও দীর্ঘদিন এই পক্ষীনিবাসে কোন রকম ঘুরে দেখার কোনও ব্যবস্থা ছিল না। বিশাল আকৃতির পক্ষীনিবাস খোলা থাকায় পরিযায়ী পাখিদের চোরা শিকারীদের আক্রমনে পড়তে হত। চোরা শিকারীদের হাত থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে রাজ্য বনদফতর কুলিক পক্ষী নিবাসকে ঘিরে দেওয়া হয়।             

আরও পড়ুন, হাসপাতালে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, দীপাবলির আগে রাজ্যে বাড়ছে উদ্বেগ

পরিযায়ীদের রক্ষা করতে পক্ষী নিবাসের সংলগ্ন বাসিন্দাদের সচেতন করা হয়। রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসে প্রতিবছর হাজার হাজার পরিযায়ী পাখি বাসা বাধে। এই বিপুল পরিমাণ পাখির যথেষ্ট খাবার না থাকার কারণে পাখিদের খাবারের খোঁজে অন্যত্র বেরিয়ে যেতে হত। সেখানেও চোরা শিকারীদের আক্রমণের মুখে পড়তে হত। রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসের ভেতরে দিয়ে বয়ে গেছে কুলিক লেক। পরিযায়ী পাখিদের জন্য বন দফতরের সেখানে তাদের খাবার মাছ সহ বিভিন্ন কীট প্রতঙ্গ ছাড়ে। 

কুলিক পক্ষী নিবাসে পাখিদের নিরাপত্তা এবং পাখিদের যথেষ্ট খাবারের ব্যবস্থা থাকায় পরিযায়ী পাখির সংখ্যা নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে। প্রতিবছর যে পরিমান পরিযায়ী পাখি আসছে কুলিক পক্ষি নিবাসে তাদের থাকার ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় পক্ষী নিবাস ছেড়ে ইগ্রেট,কর্মরেন্ট এবং নাইট হেরোনের মত পাখিদের রায়গঞ্জ শহরের গাছ গুলিতে বাসা বাধতে বাধ্য হয়। 

রায়গঞ্জ শহরেই এই তিন ধরনের পরিযায়ী পাখির সংখ্যা ২৭৮৮।  কুলিক পক্ষী নিবাসে পাখির সংখ্যা বেড়ে হয়েছে ৯৯৩৯৩।  যার মধ্যে ওপেন বিল ষ্টর্ক ৬৪০৫৫, নাইট হেরোন ৮৯৬৯, ইগ্রেট  ১৯৮৪১ এবং কর্মরেন্টের সংখ্যা  দাঁড়িয়েছে ৬৫২৮।  গত বছর এই সংখ্যা ছিল ৯৮৭৪৮। পরিযায়ী পাখির প্রতিবছর নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙায় খুশী পশু প্রেমী সংগঠন। উত্তর দিনাজপুর পিউপলস ফর এনিমেলের সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া দাবি করেছেন বনদফতর, রায়গঞ্জের সাধারণ মানুষের সহযোগিতায় এই সাফল্য এসেছে। রেকর্ড পরিমাণ পাখি কুলিক পক্ষী নিবাসে আসায় তারা খুশী। পরিযায়ী পাখির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পর্যটকরা অনেক বেশী আকর্ষিত হবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget