এক্সপ্লোর

Bus Accident : ৪টি রিসোল করা টায়ার, ডোরিনা ক্রসিংয়ে বাস দুর্ঘটনায়, বলছে ফরেন্সিকের প্রাথমিক তদন্ত

mini-bus accident : দুর্ঘটনাগ্রস্ত বাসের যান্ত্রিক ত্রুটি ছিল না, ৪টি টায়ারই ছিল রিসোল করা। চালকের গাফিলতির জেরেই ঘটে দুর্ঘটনা। ফরেন্সিকের প্রাথমিক তদন্তে মিলল তথ্য।

পার্থপ্রতিম  ঘোষ, কলকাতা : জানুয়ারির শেষাশেষি ডোরিনা ক্রসিংয়ে ( Dorina crossing) উল্টে যায় পার্ক সার্কাস (Park Circus) থেকে হাওড়াগামী (Howrah) মিনিবাস। ‘বেপরোয়া গতি থাকার কারণেই উল্টে যায় মিনিবাস’, ফরেন্সিকের প্রাথমিক তদন্তে মিলল তথ্য। 

এছাড়াও জানা গিয়েছে,  দুর্ঘটনাগ্রস্ত বাসের যান্ত্রিক ত্রুটি ছিল না, ৪টি টায়ারই ছিল রিসোল করা। চালকের গাফিলতির জেরেই ঘটে দুর্ঘটনা। ফিটনেস সার্টিফিকেট না থাকলে বাস-মিনিবাস চালাতে দেওয়া হবে না, জানিয়েছেন পরিবহণমন্ত্রী।


Bus Accident : ৪টি রিসোল করা টায়ার, ডোরিনা ক্রসিংয়ে বাস দুর্ঘটনায়, বলছে ফরেন্সিকের প্রাথমিক তদন্ত

একই দিনে প্রায় এক ঘণ্টার ব্যবধানে ২টি দুর্ঘটনা।  ডোরিনা ক্রসিংয়ে উল্টে গেল পার্ক সার্কাস থেকে হাওড়াগামী মিনিবাস। একই জায়গায় একই রুটের মিনিবাস হেলে পড়ায় নামান হল যাত্রীদের।  শহরে যানবাহনের বেপরোয়া গতি রুখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ।  তা সত্ত্বেও হুঁশ ফেরেনি বাস, মিনিবাস, গাড়ি চালকদের।  

আরও পড়ুন :

কোভিডের ক্ষতি ভুলতে চাইছে স্টার্টআপ, বাজেট থেকে কী চাইছে ইভি সেক্টর ?

রবিবার দুপুর ২টো ১০। পার্ক সার্কাস থেকে হাওড়ায় যাচ্ছিল এই মিনিবাস। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য মিনিবাসটি ভাড়া নেওয়া হয়েছিল। আচমকাই বিকট আওয়াজ করে উল্টে যায় মিনিবাস।  আতঙ্কিত যাত্রীদের হুড়োহুড়ি, চিত্‍কার শুরু হয়ে যায়। ধর্মতলা মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটায় ছুটে আসেন পুলিশ কর্মীরা। স্থানীয়দের সঙ্গে পুলিশ কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগান।  বাসে জনা ৩৫ যাত্রী ছিলেন।  তাঁদের অনেকেই আহত হন।  

Bus Accident : ৪টি রিসোল করা টায়ার, ডোরিনা ক্রসিংয়ে বাস দুর্ঘটনায়, বলছে ফরেন্সিকের প্রাথমিক তদন্ত

কীভাবে দুর্ঘটনা?
 বেপরোয়া গতির কারণে ওভারটেক করতে গিয়ে কি দুর্ঘটনা ঘটে? নাকি রিসোলিং টায়ার ফেটে বিপত্তি? প্রশাসন সূত্রে খবর, রি-সোলিং টায়ার নিয়ে চলছিল দুর্ঘটনাগ্রস্ত মিনিবাসটি।  ঘটনায় ক্ষুব্ধ পরিবহণমন্ত্রী জানান, শহরে আনফিট বাস চালানো যাবে না। ফিরহাদ হাকিম জানান, ' কলকাতার আরটিওকে বলেছি, যে বাসের সি এফ নেই, তা অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে। টায়ার রি-সোলিং করা ছিল।  টায়ার রি-সোলিং থাকার কারণে ভারবহন ক্ষমতার ভারসাম্য ছিল না। সেই কারণে মিনিবাসটি টার্ন নেওয়ার সময় উল্টে যায়।' 

আহতদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। হাসপাতাল সূত্রের দাবি, আহত ২৪ জনের মধ্যে একজন ছাড়া বাকিদের প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়।

দ্বিতীয় আরও একটি দুর্ঘটনাটি ঘটে রবিবার দুপুর সাড়ে ৩টেয়।ডোরিনা ক্রসিংয়ের কাছেই কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মীরা দেখেন, বাঁকড়া রুটের একটি মিনিবাস বিপজ্জনকভাবে হেলে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কায় মিনিবাসটিকে থামিয়ে নামিয়ে আনা হয় যাত্রীদের। মিনিবাসের চালককে আটক করে পুলিশ। এই মিনিবাসটি রাস্তায় চলার উপযুক্ত ছিল না বলে পুলিশ সূত্রে দাবি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget