এক্সপ্লোর

Murshidabad News: সভামঞ্চে দলেরই নেতাদের ‘চুনোপুটি’ বলে কটাক্ষের অভিযোগ, ফের বিতর্কে হুমায়ুন কবীর

Humayun Kabir:ফের বিতর্কে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দলেরই সভামঞ্চে নাম না করে তৃণমূল নেতাদের ‘চুনোপুটি’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। শোনা গিয়েছে হুমকিও, দাবি অনেকের।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ফের বিতর্কে তৃণমূল (TMC) বিধায়ক (MLA) হুমায়ুন কবির (humayun kabir)। দলেরই সভামঞ্চে নাম না করে তৃণমূল নেতাদের (party leaders) ‘চুনোপুটি’ বলে কটাক্ষ (banter) করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। শোনা গিয়েছে হুমকিও (threat), দাবি অনেকের।

কী অভিযোগ?
শনিবার দুপুরে ভরতপুর ২ নম্বর ব্লকের তালিবপুর গ্রাম পঞ্চায়েতের সরমস্তপুর গ্রামে কর্মিসভা করেন হুমায়ুন। অভিযোগ, সেই সভামঞ্চ থেকেই নাম না করে ভরতপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির উদ্দেশে তোপ দাগেন তিনি। এই অংশের ব্লক তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে হুমায়ুন কবীরের সম্পর্ক যে মসৃণ নয়, তা স্থানীয় তথা জেলার অনেকেই জানেন। তার উপর শনিবার তৃণমূল বিধায়ক বলেন, 'যাঁরা পুঁটি মাছের মতো লাফাচ্ছেন, তাঁদের লাফাতে দিন। কিছু পুঁটি মাছ এখানে লাফাচ্ছে। পুঁটি মাছদের কত ক্ষমতা থাকে, আমরা তা ভাল করে জানি। … যেখানে পুঁটি মাছ লাফাবে, বড় ধরনের ট্যাংরা মাছ ছেড়ে দেব।' তাঁর বার্তা, কেউ নিজেকে কেউকেটা ভাবলে শুধরে নিন। শনিবারের সভায় যে মুস্তাফিজুর ছিলেন না, সেই নিয়েও আক্রমণ শানিয়েছেন হুমায়ুন। বলেন, 'চুনোপুঁটি কিছু আছে, আমরা লক্ষ্য করছি। দলের মধ্যে থেকে মিটিং মিছিলে কেউ আমাদের ডাকছেন না। আমাদের লোকেরা ডাকলে তিনি আসছেন না। তাঁদেরই আখ্যা দিচ্ছি। একই দলের থেকে বিভাজন সৃষ্টি করা হচ্ছে।' এতেই শেষ নয়। তাঁর স্পষ্ট বার্তা, দলের মধ্যে থেকে যাঁরা বিরোধ বাধাতে চাইছেন, সেই নেতাদের ‘ইঞ্চিতে ইঞ্চিতে’ জবাব দেওয়া হবে। বিধায়কের দাবি, এক নেতা গ্রামে গ্রামে প্রার্থী ঠিক করে দিচ্ছে। নাম না করেই সেই নেতাকে হুঁশিয়ারিও দেন হুমায়ুন।

আগেও এক ঘটনা...
গত বছর জুলাইয়ে উপনির্বাচনের আগেও তাঁর মন্তব্যকে কেন্দ্র করে মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছিল। সে বার একটি ভাইরাল ভিডিওয় দেখা যায়, শক্তিপুরের একটি সংবর্ধনা সভায় ভরতপুরের তৃণমূল বিধায়ক সরাসরি রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে মারধরের হুমকি দিচ্ছেন। ভিডিওটির সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। তবে এই প্রসঙ্গে রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিয়ুল বলেন, ‘আমি বিধায়ক। সকলের সামনে আমার হাত-পা ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। আমি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেব না। মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে চলতে বলেছেন আমি সেইভাবেই চলব।’ ওই ঘটনার পরই হুমায়ুন কবীরকে শোকজ করেছিল তৃণমূল। কিন্তু তার পরও তিনি যে বদলাননি, তার আরও উদাহরণ রয়েছে বলে দাবি স্থানীয় নেতৃত্বের।

আরও পড়ুন:কোচবিহারে যাত্রী বোঝাই সরকারি বাসে আগুন, আতঙ্কে হুড়মুড়িয়ে নামল যাত্রীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojna র ফর্মে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কী কী তথ্য দিতে হবে? পরিবারের অন্যদের ব্যাঙ্ক ডিটেলসও দিতে হবে?
Annapurna Yojna র ফর্মে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কী কী তথ্য দিতে হবে? পরিবারের অন্যদের ব্যাঙ্ক ডিটেলসও দিতে হবে?
TMC News: ‘মমতাদির সঙ্গে আছি, কিন্তু বার বার একই ভুলের…’, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের, দিল্লি ছুটলেন অভিষেক, তৃণমূলে কি আরও ভাঙন?
‘মমতাদির সঙ্গে আছি, কিন্তু বার বার একই ভুলের…’, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের, দিল্লি ছুটলেন অভিষেক, তৃণমূলে কি আরও ভাঙন?
Agnimitra Paul on Firhad Hakim: '১০ দিন বাকি বর্ষার, এখন পালিয়ে যাচ্ছেন... বড় ষড়যন্ত্র চলছে', মেয়র পদে ফিরহাদের ইস্তফা, কী বলছেন পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা
'১০ দিন বাকি বর্ষার, এখন পালিয়ে যাচ্ছেন... বড় ষড়যন্ত্র চলছে', মেয়র পদে ফিরহাদের ইস্তফা, কী বলছেন পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা
Sandeshkhali Bengal STF Operation: সন্দেশখালির পুকুরে অস্ত্রভাণ্ডার, ফের শিরোনামে শেখ শাহজাহান, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী
সন্দেশখালির পুকুরে অস্ত্রভাণ্ডার, ফের শিরোনামে শেখ শাহজাহান, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget