এক্সপ্লোর

Md Salim: 'ভাইপোকে কেন বিদেশে যেতে সুযোগ দেওয়া হচ্ছে?..', ফের সেলিমের মুখে মোদি-মমতা সেটিং-তত্ত্ব

Salim Attacks Modi Mamata: ধূপগুড়িতে প্রচারে গিয়ে ফের মোদি-মমতা সেটিং-তত্ত্ব নিয়ে নিশানা মহম্মদ সেলিমের, কী বললেন এদিন তিনি ?

জলপাইগুড়ি: মূলত কয়লা পাচার মামলা নিয়ে ইতিমধ্য়েই বন্দ্যোপাধ্যায় পরিবারকে ঘিরে বিতর্কের ঝড়। একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের মুখে পড়েছেন সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন কি বাদ যাননি তাঁর শ্যালিকাও। এদিকে এরই মাঝে সম্প্রতি চিকিৎসার কারণে বিদেশ গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে ফের জল ঘোলা হয়। আর এদিন সেই ইস্যু তুলেই নাম না করেই সেলিম বলেন, 'ভাইপোকে কেন বিদেশে যেতে সুযোগ করে দেওয়া হচ্ছে?' তবে এই প্রশ্ন তুলে কার্যতই ধূপগুড়িতে প্রচারে গিয়ে ফের মোদি-মমতা সেটিং-তত্ত্ব নিয়ে নিশানা মহম্মদ সেলিমের (Md. Salim)। 

তিনি আরও বলেন, 'অনেক সাংসদ আছে, তাঁরা বিজেপির না তৃণমূলের কেউ জানে না । দুর্নীতি হলে ইডি-সিবিআই ডাকবে, আদালত বলবে কেন তদন্ত এগোচ্ছে না। রায়গঞ্জের এইমস মোদি-দিদি সেটিংয়ের কারণে কল্যাণীতে চলে গেছে। তৃণমূলে যারা পচে গেছে, তারাই দিল্লিতে গিয়ে বিজেপি হয়েছে। লুঠের টাকা বিজেপি ও তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে ঢুকেছে', ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ মহম্মদ সেলিমের। 

সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী সমর্থন জানিয়েছিল বামেরা। আর এবার ধূপগুড়ি উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থীকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে কংগ্রেস। আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন।  ১ সেপ্টেম্বর ধূপগুড়িতে বাম প্রার্থীর সমর্থনে একসঙ্গে সভা করন মহম্মদ সেলিম (Md Selim) ও অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)। এদিকে, তাৎপর্যপূর্ণভাবে ১ সেপ্টেম্বর মুম্বইয়ে বসেছে বিজেপি বিরোধী জোটের তৃতীয় বৈঠক। বিরোধীদের ইন্ডিয়া জোটের যে বৈঠকে এক টেবিলে হাজির  কংগ্রেস, বামেরা ও তৃণমূল। রাহুল থেকে সীতারাম ইয়েচুরি  বিরোধী দলেরই শীর্ষ নেতৃত্ব উপস্থিত বৈঠকে। আর এহেন পরিস্থিতিতেই মুম্বইতে দোস্তি আর ধূপগুড়িতে কুস্তি দেখা গেল এদিন।

আরও পড়ুন, '১০০ টাকা বাড়িয়ে ২ টাকা কমান..', মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে মোদি-দিদিকে নিশানা অধীরের

তৃণমূলের পক্ষ থেকে বঙ্গ বাম ও কংগ্রেসের যে সিদ্ধান্ত নিয়ে জানানো হয়েছে, এই ধরণের পদক্ষেপ কাঙ্খিত নয়। যেদিন বিজেপি বিরোধী জোটগুলি একছাতার তলায় এসে বৈঠক করছে, সেদিনই এভাবে প্রকাশ্যে বাম-কংগ্রেসের তৃণমূলের বিরুদ্ধে জনসভা না করলেি পারত। যদিও কংগ্রেস ও বামেদের সাফ বক্তব্য, বাংলায় তাঁদের লড়াই বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে। তাই ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল বা বিজেপি প্রার্থীকে টেক্কা দিয়ে ভোটে জিতে নিতে একসঙ্গে ময়দানে অধীর ও সেলিমরা। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget