এক্সপ্লোর

Mamata Banerjee: অনুব্রতর চুরির টাকাতেই তৃণমূলনেত্রীর বংশের ঠাঁটবাট, কটাক্ষ মহম্মদ সেলিমের

Mohammed Selim Speaks: 'সকলে জানেন পিসি-ভাইপো মিলে দুর্নীতির যে কারখানা বানিয়েছেন, অনুব্রত মণ্ডল তার নাট-বল্টু। মমতা বন্দ্যোপাধ্য়ায় কি চাইবেন তাঁর নাট বল্টু ঢিলে হয়ে যাক?' পাল্টা মহম্মদ সেলিমের।

কলকাতা:'সকলে জানেন পিসি-ভাইপো মিলে দুর্নীতির (corruption) যে কারখানা বানিয়েছেন, অনুব্রত মণ্ডল (anubrata mondal) তার নাট-বল্টু। মমতা বন্দ্যোপাধ্য়ায় (mamata banerjee) কি চাইবেন তাঁর নাট বল্টু ঢিলে হয়ে যাক?' একেবারে চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীকে আক্রমণ করলেন সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (mohammed selim)। রবিবার দলের বীরভূম জেলা সভাপতির পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পাল্টা সিপিএম রাজ্য সম্পাদকের।

কী বললেন সেলিম?
গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের দাপুটে তৃণমূল নেতার পাশে মমতা এদিন যে ভাবে দাঁড়ালেন, তার পর মহম্মদ সেলিমের প্রশ্ন,'অনুব্রত মণ্ডল যদি টাকা চুরি করে কালিঘাটে না পাঠান, তা হলে ভাইপো আর ভাইপো-বউয়ের, মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশের এত ঠাঁটবাঁট হয় কী ভাবে? রাজপ্রাসাদই বা কী ভাবে হয়?' সঙ্গে সংযোজন, 'এক দিকে ভাইপো বলছে, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। কিন্তু সবাই জানে দুর্নীতির যে কারখানা পিসি-ভাইপো মিলে বানিয়েছেন, অনুব্রত তার নাট-বল্টু। মমতা কি চাইবেন তাঁর নাট বল্টু ঢিলে হয়ে যাক?  তৃণমূল একটা দুর্নীতির চক্র। অনুব্রত মণ্ডল ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের চলবে না। উনি বলেছিলেন, আমাকে দেখে এঁদের ভোট দাও। মমতা হচ্ছেন এই ডাকাতদের রানি।' 

কী বললেন তৃণমূলনেত্রী?
তৃণমূলনেত্রীর দীর্ঘ দিনের বিশ্বস্ত সহযোগী অনুব্রতকে গরু পাচার মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার করেছে সিবিআই। বিষয়টি নিয়ে জোড়াফুল শিবিরের তীব্র সমালোচনা করছে বিরোধীরা। এত দিন চুপ থাকলেও রবিবার কেষ্টর গ্রেফতারি নিয়ে মুখ খোলেন মমতা। বলেন, 'অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝ রাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।' সঙ্গে সংযোজন, 'একটা কেষ্টকে ধরলে রাস্তায় লক্ষ লক্ষ কেষ্ট তৈরি হবে।' মোদি সরকারকে নিশানা করে মমতা আরও বলেন, '২০২৪-এ নরেন্দ্র মোদির সরকার টিকবে না। মহারাষ্ট্র ভেঙেছে, এবার বাংলাকে ভাঙার চেষ্টা করছে। তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে,ব্যর্থ হবে। বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার, ওসব চলবে না এখানে। বিধায়কদের টাকা দিয়ে ঝাড়খণ্ডকে ভাঙার চেষ্টা করছিল,আমরা ধরে দিয়েছি। মহারাষ্ট্র,ঝাড়খণ্ডে ঘোড়া কেনাবেচা,তার কেন তদন্ত হবে না ? তুমি কি সাধু পুরুষ? মরে যাব,কিন্তু মাথা নত করব না। আমি জানি ওদের প্ল্যান কী আছে। বলছে ববিকে গ্রেফতার কর,কেষ্টকে অ্যারেস্ট কর। কত জনকে গ্রেফতার করবে? আমি জেলভরো আন্দোলনের ডাক দেব।'

বিরোধী শিবিরের অবশ্য দাবি, ভয় পেয়েছেন তৃণমূল সুপ্রিমো। তার জেরেই এই প্রতিক্রিয়া।

আরও পড়ুন:"অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ?" সুর চড়ালেন মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget