এক্সপ্লোর

Mosquito : করোনা পরিস্থিতির মধ্যেই কলকাতায় নতুন আতঙ্ক এডিস ভিট্টেটাস, ছড়ায় ডেঙ্গি, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস

মহানগরে মিলেছে মশার নতুন প্রজাতি এডিস ভিট্টেটাস। পতঙ্গবিদরা বলছেন, ডেঙ্গি, চিকুনগুনিয়া থেকে শুরু করে জিকা ভাইরাসের অন্যতম বাহক এই মশা।


অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা :
করোনা পরিস্থিতির মধ্যে কলকাতায় বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। পুরসভা সূত্রে খবর, গত জানুয়ারি থেকে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত শহরে আড়াই হাজারের বেশি বাসিন্দা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে আশঙ্কা বাড়িয়ে দিল কলকাতা পুরসভার নতুন পর্যবেক্ষণ। 

পুরসভা সূত্রে খবর, শহরে মিলেছে এডিস মশার নতুন প্রজাতি, যার নাম এডিস ভিট্টেটাস (Aedes Vittatus)। এডিস ভিট্টেটাসের কামড়ে মানব শরীরে ডেঙ্গি (Dengue) ও চিকুনগুনিয়ার ভাইরাস (Chikungunya) সংক্রমিত হতে পারে। এই মশা ইয়েলো ফিভার (yellow fever) এবং জিকা (Zika ) ভাইরাসেরও বাহক। 

কলকাতা পুরসভা সূত্রে খবর, গত বছর শেষের দিকে এডিস ভিট্টেটাস প্রজাতির মশার লার্ভা মিলেছে দক্ষিণ কলকাতায়। কলকাতা পুরসভার পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস জানালেন, 'এমন নয় যে এই মশা নতুন হল। হয়তো আগে থেকেই কলকাতায় ছিল ছিল। কিন্তু তা চিহ্নিত করার পরিকাঠামো ছিল না। কিন্তু এখন আমাদের ল্যাবে এই পরিকাঠামো আছে। এডিস ইজিপ্টাই, এডিস অ্যালবপ্টিকাস দেখে এসেছি এতদিন। ভিট্টেটাস ডেঙ্গি ও চিকুনগুনিয়া ছড়াতে পারে। জিকা ছড়াতেও সক্ষম।'

পতঙ্গ বিশারদরা বলছেন, এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা সহ বিশ্বেস বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এডিস ভিট্টেটাস প্রজাতির মশা। এরা সারা বছরই প্রজনন করতে পারে এবং কঠিন আবহাওয়াতেও বংশবৃদ্ধি করতে পারে।

এই পরিস্থিতিতে মশাবাহিত রোগের প্রকোপ কমাতে পরিচ্ছন্নতার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে কলকাতা পুরসভা। মশার আঁতুড়ঘর জমা জলের বিপদ সম্পর্কে সচেতন করা হচ্ছে নাগরিকদের। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে নজরদারি। পাশাপাশি, মশার নতুন প্রজাতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে লার্ভা সংগ্রহে দেওয়া হচ্ছে জোর। 

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে, কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পুরসভা সেই সংক্রান্ত প্রতিটি বিষয়ে নজর রাখছে। পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  তবে আপাতত অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget