এক্সপ্লোর

Kolkata Building Collapse : বাঘাযতীনের পর ট্যাংরা, এবার বহুতলের ঘাড়ে হেলে পড়ল বহুতল

দুটি বহুতল বিপজ্জনকভাবে হেলে পড়েছে একে অপরের গায়ে। বেশি হেলে গেছে পাঁচতলার পুরনো আবাসনটি।

হিন্দোল দে, কলকাতা : বাঘাযতীন-বেলঘরিয়ার বিভীষিকা ফিরল ট্যাংরায়! খাস কলকাতায় হেলে পড়ল পাশাপাশি দুটি বহুতল। আতঙ্কের প্রহর গুনছে ক্রিস্টোফার রোড।  গার্ডেনরিচ থেকে বাঘাযতীন, ট্যাংরা থেকে কামারহাটি, দিকে দিকে যেন তাসের ঘর ! একের পর এক বাড়ি হেলে পড়ছে। বুধবার সকালে ধরা পড়ল এমনই এক ছবি।  আবার শহর কলকাতায় ।  

হেলে পড়া জোড়া বহুতলকে ঘিরে এখন আতঙ্কের প্রহর গুনছে ট্যাংরার ক্রিস্টোফার রোড। একটি পাঁচতলা আবাসন। আরেকটি নির্মীয়মাণ ছ'তলা  আবাসন। এই দুটি বহুতল বিপজ্জনকভাবে হেলে পড়েছে একে অপরের গায়ে। বেশি হেলে গেছে পাঁচতলার পুরনো আবাসনটি। যে কোনও সময় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঘটনাস্থলে হেলে পড়া বহুতলের ছবি তুলতে দেখা যায় পুলিশকে। আর এখানেই বিরোধীদের বক্তব্য, আগে থাকতে নজরদারি থাকলে এমন বিপর্যয় ঘটত না।  শহর কলকাতায় আবার এ ধরনের ঘটনায় পুরসভাকে সমালোচনায় বিদ্ধ করছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তাঁর বক্তব্য, ' আগে কাউন্সিলররা কাটমানি খেত। এখন সাব কন্ট্রাক্টর হয়ে গেছে। আগে এই সব এলাকা জলাশয় ছিল। একটার পর একটা তলা তুলেছে। তৃণমূল মানেই স্কোয়ার ফুট। কাউন্সিলর মানেই স্কোয়ার ফুট '।               

বাঘাযতীনের ঘটনায় ঘুম উড়েছিল কলকাতাবাসীর। ছাদহারা হয়েছে একাধিক পরিবার। বিপদের আঁচ করে আকাশের নীচে রাত কাটিয়েছেন আশেপাশের বাড়ির বাসিন্দারা। প্রশাসন কি ঘুমিয়েছিল? প্রশ্ন তুলেছেন বহু মানুষ। বহুতলের বাসিন্দাদের দাবি, একদিক কিছুটা বসে যাওয়ায়, বিল্ডিংটি হেলে পড়েছিল। তারপর হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে সেই ত্রুটি মেরামত করতে শুরু করেন প্রোমোটার। তার মধ্যেই ঘটে যায় এই বিপর্যয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ১১ বাই ২  ক্রিস্টোফার রোডে একটি বহুতলের গায়ে বিপজ্জনক ভাবে হেলে পড়ে আরেকটি বহুতল। যে কোনও সময় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন এলাকাবাসী। ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার দাবি, তিনি জানেনই না , এ নির্মাণ বেআইনি।  এখন প্রশ্ন, বিপর্যয়ের দায় কার?       

আরও পড়ুন :           

 সাংগঠনিক বৈঠকে নেই শুভেন্দু ! সুকান্তর মুখে বক্র-সুর? পাল্টা বিরোধী দলনেতার, কী হচ্ছে BJPর অন্দরে?               

 

                                                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election 2026 Live Updates: ২০ এপ্রিল-৩০ এপ্রিলের মধ্যে ভোট? গণনা ২ বা ৩ মে? কমিশন সূত্রে কী জানা যাচ্ছে?
২০ এপ্রিল-৩০ এপ্রিলের মধ্যে ভোট? গণনা ২ বা ৩ মে? কমিশন সূত্রে কী জানা যাচ্ছে?
West Bengal Election 2026 Live Updates: আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
Suvendu Adhikari on Nandigram: নন্দীগ্রাম না ভবানীপুর, কোথা থেকে ভোটে লড়তে চান? নিজের পছন্দ জানালেন শুভেন্দু অধিকারী
নন্দীগ্রাম না ভবানীপুর, কোথা থেকে ভোটে লড়তে চান? নিজের পছন্দ জানালেন শুভেন্দু অধিকারী
WB Assebly Election 2026: 'চুন চুন কে খা লেগা তুমকো..', হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে মোদিকে হুঙ্কার কল্যাণের
'চুন চুন কে খা লেগা তুমকো..', হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে মোদিকে হুঙ্কার কল্যাণের

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Embed widget