এক্সপ্লোর

Uttar Dinajpur:মুম্বইয়ের ডক ইয়ার্ডে কখন কোন জাহাজ, তথ্য় পাচারের অভিযোগে মুম্বই এটিএসের হাতে ধৃত কালিয়াগঞ্জের ১

Mumbai ATS Arrests: বিদেশে তথ্য পাচারের অভিযোগের তদন্ত করতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এল মুম্বই এটিএস। দেশের গোপনীয় তথ্য পাচারের অভিযোগে সেখানকার এক জনকে গ্রেফতারও করেছে তারা।

সুদীপ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: বিদেশে তথ্য পাচারের (Confidential Information Smuggled) অভিযোগের তদন্ত করতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এল মুম্বই এটিএস (Mumbai ATF Arrests 1 From Uttar Dinajpur)। দেশের গোপনীয় তথ্য পাচারের অভিযোগে সেখানকার এক জনকে গ্রেফতারও করেছে তারা। ধৃতের নাম মুক্তা মাহাতো বলে সূত্রের খবর। মুম্বই ডক ইয়ার্ডে কখন, কোন জাহাজ আসছে, সেই তথ্য পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কালিয়াগঞ্জ থেকে গ্রেফতারির পর তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে গেল মুম্বই এটিএস। জেলা পুলিশের দাবি, আর্থিক প্রতারণা মামলায় মুক্তা মাহাতোকে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের দাবি, তিনি নির্দোষ। 

কী জানা গেল?
গত শুক্রবার ভোর রাতে গ্রেফতার করা হয় মুক্তা মাহাতোকে। ২৪ বছরের মুক্তাকে শনিবার রায়গঞ্জ সিজেএম আদালতে পেশ করা হয়। সেখান থেকে রিমান্ডে নিয়ে তাঁকে মুম্বইয়ের দিকে রওনা হয়েছে এটিএস। মঙ্গলবার ঠানের বিশের আদালতে তাঁকে তোলা হবে বলে খবর। মুক্তার বিরুদ্ধে 'দেশদ্রোহের' অভিযোগ আনা হয়েছে। মুম্বই এটিএসের এই গ্রেফতারি এমন সময়ে হল, যখন সংসদে হামলার তদন্তের সূত্রে দিল্লি পুলিশ কলকাতায়।
প্রসঙ্গত, সংসদে স্মোককাণ্ডের 'মাস্টারমাইন্ড' ললিত ঝা-এর সঙ্গে বং কানেকশন প্রকাশ্যে আসতে তৃণমূল-বিরোধিতার সুর চড়িয়েছে বিজেপি। তৃণমূল বিধায়ক তাপস রায়ের ছবি দেখিয়ে ইতিমধ্য়েই সরব রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তারা প্রশ্ন তুলেছেন ললিত ঝা কি তৃণমূল বিধায়ক তাপস রায় ঘনিষ্ঠ ? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার ললিত ঝাকে 'যুব তৃণমূলের পদাধিকারী' বলে দাবি করেছেন। এই ব্যাপারে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন বলেও দাবি করেন শুভেন্দু । ললিতের সঙ্গে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতা তুলে ধরতে একাধিক ছবি সামনে আনে বিজেপি। সবই সংসদের নিরাপত্তা ইস্যু থেকে নজর ঘোরানোর ছক, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। ওদিকে, সংসদে তাণ্ডব কাণ্ডে ধৃত ললিত ঝা-কে জেরায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য। হয় 'প্ল্যান এ' নয় 'প্ল্যান বি', রীতিমতো প্রস্তুতি নিয়ে সংসদে তাণ্ডবে নেমেছিলেন স্মোক-কাণ্ডের হামলাকারীরা ! সংসদে অশান্তির ঘটনায় মাস্টারমাইন্ড ললিত ঝা-কে জেরায় এমনই বিস্ফোরক তথ্য মিলেছে বলে দাবি করে পুলিশ।

৬ রাজ্যে দিল্লি পুলিশের স্পেশাল সেল...
বস্তুত, স্মোক-কাণ্ডে ৬ রাজ্যজুড়ে তদন্ত করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। রাজস্থান, হরিয়ানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, বাংলা ও মহারাষ্ট্রে তদন্ত করছেন তাঁরা। এছাড়া তদন্তে আরও ৫০টি দল গড়া হয়েছে। আলাদা আলাদাভাবে অভিযুক্তদের ব্যাঙ্কের নথি পরীক্ষার কাজ চলছে। অভিযুক্ত নীলমের হরিয়ানার জিন্দের বাড়ি থেকে পুরনো ডায়েরি ও কিছু বই বাজেয়াপ্ত করা হয়েছে। জিন্দে নীলমের বাড়িতে হানা দিয়েছিল স্পেশাল সেলের ৮ জনের বিশেষ টিম।

আরও পড়ুন:'আমি ভাগ্যবান, আমি এখন সাংসদ নই', কেন বললেন মমতা?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget