এক্সপ্লোর

Municipal Election 2022: শিলিগুড়িতে বামেদের সেনাপতি অশোক ভট্টাচার্য, দিনরাত এক করে চলছে প্রচার

Siliguri Municipality: বাম আমলে দীর্ঘদিনের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সামলেছেন শিলিগুড়ির মেয়রের দায়িত্ব। এবার, সেই পুরনো সেনাপতির উপরই গড় ধরে রাখার গুরুদায়িত্ব দিয়েছে সিপিএম।

সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে বামেদের সেনাপতি অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। দিন-রাত এক করে প্রচার করছেন বাম প্রার্থী (Left Candidate)। সম্প্রতি তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। পুরভোটের (Municipal Election 2022) প্রচারে স্ত্রী’র না থাকার কথা বার বার মনে আসছে অশোক ভট্টাচার্যের।

বাম আমলে দীর্ঘদিনের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সামলেছেন শিলিগুড়ির মেয়রের দায়িত্ব। এবার, সেই পুরনো সেনাপতির উপরই গড় ধরে রাখার গুরুদায়িত্ব দিয়েছে সিপিএম। তিনি অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী। ১৯৯১ থেকে ২০১১ পর্যন্ত অশোক ভট্টাচার্য ছিলেন শিলিগুড়ির বিধায়ক। ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। ২০১১’র বিধানসভা ভোটে হারলেও, ২০১৬’তে ফের শিলিগুড়ি থেকে জেতেন তিনি। ২০১৫ সালে প্রবল তৃণমূল হাওয়াতেও কংগ্রেসকে সঙ্গে নিয়ে অশোক ভট্টাচার্যর নেতৃত্বে পুরবোর্ড দখল করে বামেরা। সামনে আসে রাজ্য রাজনীতির নতুন সমীকরণ ‘শিলিগুড়ি মডেল’। বিধানসভা ভোটে বাম-কংগ্রেস একসঙ্গে লড়াই করলেও, এবারের পুরভোটে বেশিরভাগ পুরসভাতে কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতা হয়নি। তবে, শিলিগুড়িতে কংগ্রেসের জেতা ৪টি ওয়ার্ডে এবার প্রার্থী দেয়নি বামফ্রন্ট। এর মধ্যেই, পঁচাত্তর ছুঁইছুঁই অশোক ভট্টাচার্য দিন-রাত এক করছেন পুরভোটের প্রচারে।

যদিও, এবারের পুরভোটে পরিস্থিতি কিছুটা আলাদা। শিলিগুড়ি দখলে তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। আর বিজেপির সেনাপতি, অশোক ভট্টাচার্যের এক সময়ের ছায়াসঙ্গী শঙ্কর ঘোষ। ২১’র বিধানসভা ভোটে একদা শিষ্যর কাছে হার মানলেও, পুরভোটে কি বাজিমাত করতে পারবেন গুরু? শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, “বামপন্থীদের ক্ষতি হয় না। এরা বিচ্চুত হয়েছে। এরা থাকলে দলের কাজে লাগতো না। প্রলোভনে পা দিয়েছে।‘’ সম্প্রতি, অশোক ভট্টাচার্যের স্ত্রীর মৃত্যু হয়েছে। পুরভোটের প্রচারে স্ত্রী’র না থাকাটা মনে পড়ছে বাম-প্রার্থীর। পুরভোটে টানটান লড়াইয়ের সাক্ষী হতে প্রস্তুত শিলিগুড়ি।

আরও পড়ুন: Anubrata Mandal : 'একটা ছবি দেখান তো হাত-পা ভেঙেছে, কথা বলা বা রাস্তায় ঘোরা কি সন্ত্রাস', বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পুরসভা দখলের পর প্রশ্ন অনুব্রত মণ্ডলের

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget