এক্সপ্লোর

Municipal Election 2022: ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার  প্রার্থী, প্রতিবাদে রামপুরহাটে বামেদের বিক্ষোভ

Municipal Election 2022: পুরভোটে সন্ত্রাসের অভিযোগ নিয়ে বামেদের ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাঁধল জলপাইগুড়ি শহরে।

 

রাজা চট্টোপাধ্যায়, নান্টু পাল, জলপাইগুড়ি ও বীরভূম:  পুরভোটে ইভিএম ভাঙচুরের অভিযোগে বীরভূমের রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সহ ৪ বাম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মহকুমাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বামেরা। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ নিয়ে বামেদের ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাঁধল জলপাইগুড়ি শহরে।

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে, সোমবার বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি। একই ইস্যুতে এদিন পথে নামল বামেরাও। রবিবার ১০৮ পুরসভার ভোটে সন্ত্রাস, পুলিশি নিষ্ক্রিয়তা ও ভোট লুঠের অভিযোগ তুলে সোমবার দুপুরে জলপাইগুড়ির মহকুমাশাসকের দফতরে ডেপুশন জমা দেওয়ার কর্মসূচি নেয় বামেরা। মহকুমাশাসকের অফিসের মূল গেট সরিয়ে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা।পরের গেটটিতে তালা লাগিয়ে দেয় পুলিশ। বাম বিক্ষোভকারীরা সেখানে পৌঁছে তালা ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের মারে একাধিক বাম নেতা ও কর্মী জখম হন।সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্যর মাথায় জল ঢালতে দেখা যায় দলীয় কর্মী সমর্থকদের।  

জলপাইগুড়ির ডিওয়াইএফআই নেতা নীলাঞ্জন নিয়োগী বলেছেন, পুরভোটে ব্যাপক সন্ত্রাস হয়েছে। তার বিরুদ্ধেই আমরা বামপন্থীরা বলতে এসেছিলাম। কীভাবে মারল পুলিশ!

পুলিশ সূত্রে পাল্টা দাবি, বামেদের বিক্ষোভ কর্মসূচির কোনও অনুমতি ছিল না। তা সত্ত্বেও দু’জন প্রতিনিধিকে ভিতরে গিয়ে ডেপুটেশন দিতে বলা হয়। সেই নির্দেশ অমান্য করে সবাই বলপূর্বক সরকারি অফিস চত্বরে ঢুকে পড়েন। গণ্ডগোলে একাধিক পুলিশকর্মী আহত হন।

বীরভূমের রামপুরহাটেও মহকুমাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বামেরা।রবিবার রামপুরহাটের ১৩৭ নম্বর বুথে ইভিএম ভাঙার অভিযোগে ১৭ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সঞ্জীব মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে আরও তিনজন বাম কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন মহকুমাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখান বামেরা। বীরভূমের সিপিএম নেতা  দীপঙ্কর চক্রবর্তী বলেন, আজ আমরা রাজ্য জুড়ে গণতন্ত্রের হত্যা দিবস পালন করছি। নিঃশর্ত জামিন দিতে হবে। যতক্ষণ না দেবে ততক্ষণ আন্দোলন চলবে।

অন্যদিকে, বীরভূম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেছেন, কোথাও ছাপ্পা হয়নি। ১৭ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী নিজে হেরে যাচ্ছেন বুঝতে পেরে ইভিএম ভেঙেছেন। তাই আইন মোতাবেক গ্রেফতার করা হয়েছে।

ধৃত সিপিএম প্রার্থী সহ চারজনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget