এক্সপ্লোর

TMC Candidate List: ‘মুষল পর্ব শুরু হবে তৃণমূলে’, কটাক্ষ সুকান্তর; ‘দলে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই’, মন্তব্য সুজনের

TMC Candidate List Municipal Election:প্রার্থীতালিকা প্রকাশ হতেই  জায়গায়, জায়গায় বিক্ষোভ চলে তৃণমূলের একাংশের। কামারহাটি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই অসন্তোষ ছড়ায়।


কলকাতা: ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন (Municipal Election)। শুক্রবার তার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল (TMC Candidate List)। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান,  শতাধিক পুরসভার ভোটে কার্যকর হল তৃণমূলের ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি।  পুরভোটে টিকিট দেওয়া হয়নি কোনও তৃণমূল বিধায়ককে। পাশাপাশি একই পরিবারের একাধিক সদস্যকে টিকিট দেওয়ার নীতি থেকেও সরে এসেছে তৃণমূল।

আর এই তালিকা ঘোষণার পরই গরমিল দেখা যায় বলে দলীয় সূত্রে খবর। ১০৮টি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বেনজির বিভ্রাট দেখা যায়।  এরফলে প্রশ্ন উঠেছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোটকুশলী সংস্থার বিরোধেই এই গরমিল ?  তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানায় যে,  ‘ওয়েবসাইটে দেওয়া প্রার্থী তালিকা চূড়ান্ত নয়।  পার্থ-সুব্রত বক্সীর সই করা প্রার্থী তালিকাই চূড়ান্ত।  যে তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন রয়েছে। চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা সভাপতিদের কাছে।  ‘চূড়ান্ত না হওয়া সত্ত্বেও কেন তালিকা প্রকাশ ?’ তা নিয়ে দলের অন্দরেই ক্ষোভ  তৈরি হয়েছে বলে সূত্রের খবর। 

এদিকে, প্রার্থীতালিকা প্রকাশ হতেই  জায়গায়, জায়গায় বিক্ষোভ চলে তৃণমূলের একাংশের। কামারহাটি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই অসন্তোষ ছড়ায়।  কামারহাটি বিধায়ক মদন মিত্রর কাছে অসন্তোষ প্রকাশ করে তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ। বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ চলে।  প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ  তৃণমূলের একাংশের । মালবাজারে প্রার্থী-বিক্ষোভে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী পুলিন গোলদারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। কোচবিহারেও ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ হয়। উত্তর ২৪ পরগনার খড়দাতেও বিক্ষোভ দলেরই একাংশের। বিটি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ হয়।  বাঁকুড়ায় ১৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরকে নিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরোক্ষে দল ছাড়ারও হুমকি দেন কেউ কেউ।  বাঁকুড়া, হুগলির আরামবাগ, পূর্ব মেদিনীপুরের কাঁথি সহ বিভিন্ন জায়গা থেকেই বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে। 

তৃণমূলের অন্দরের এই অসন্তোষকে কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ, একবার জিতলে আগামী পাঁচ বছরে এলাকার কাটমানি বা অন্য অবৈধ উপায় থেকে প্রাপ্ত টাকাপয়সার অধিকার অর্জন করা যাবে। আর এ জন্যই এই লড়াই। পাঁচ বছরে কার আঙুল ফুলে কলা গাছ হবে, তার জন্যই এই লড়াই। আগামী দিনে তা আরও বাড়বে। তৃণমূলের মুষল পর্ব শুরু হয়ে যাবে।

অন্যদিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ক্ষমতা ভাগাভাগির কেন্দ্র এখন পুরসভাগুলি। ক্ষমতার প্রাণভ্রমরা ওখানেই রয়েছে। তাই ক্ষমতা দখলের লড়াইয়ে কে কাকে টেক্কা দেবে, এর জন্যই এখন তৃণমূলে লড়াই চলছে। আর যুক্তিহীনভাবে ছড়িয়ে দেওয়া হল একটা কথা যে, একই পরিবার থেকে দুজন প্রার্থী হবে না। বিধায়করা প্রার্থী হবে না। এখন গ্রাম, মফস্বলের তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন, কলকাতায় তো এমনটা আকছার হয়েছে। তাহলে তাদের ওখানে হবে না কেন। এ সব নিয়েই বিক্ষোভ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget