এক্সপ্লোর

Howrah Municiaplity Vote: কবে ভোট হাওড়া পুরসভায়? জারি অনিশ্চয়তা

'হাওড়া নিয়ে রাজ্য সরকার আমাদের কিছু নিশ্চিতভাবে কিছু জানায়নি। হাওড়া নিয়ে রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করেনি ‘সেই কারণে হাওড়া কর্পোরেশনের ভোট নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’

হাওড়া: হাওড়ার (Howrah) ভোট (Howrah Municipality Election)য়ে অব্যাহত অনিশ্চয়তা। রাজ্যের বাকি ৪টি পুরসভা (Municipality Election) অর্থাৎ চন্দননগর, শিলিগুড়ি, বিধাননগর এবং আসানসোলের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেও হাওড়া নিয়ে কিছু জানানো হল না আজও। এ দিন সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commission) সৌরভ দাস জানান, হাওড়া নিয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি রাজ্য সরকার (West Bengal Government)। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ স্থির হবে।

জানানো হয়েছে কোর্ট থেকে ছাড়পত্র মিললে তবেই ভোট (Municipality Vote)। রাজ্য নির্বাচন কমিশনার এদিন বলেন, 'হাওড়া নিয়ে রাজ্য সরকার আমাদের কিছু নিশ্চিতভাবে কিছু জানায়নি। হাওড়া নিয়ে রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করেনি ‘সেই কারণে হাওড়া কর্পোরেশনের ভোট নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’

পুরনিগমগুলিতে ভোট-নির্ঘণ্ট ঘোষণার প্রস্তুতি তুঙ্গে। সোমবার সর্বদলীয় বৈঠক সারল কমিশন (State Election Commission)। এরই মধ্যে রাজ্যপালের (Governor) পরপর ট্যুইটে জল্পনা বেড়েছে। আজ তিনি ট্যুইটে লেখেন, '২০১৫-র মতো হাওড়ায় ৬৬টি ওয়ার্ডে ভোট হতে পারে'।

এর আগে বাগডোগরা পৌঁছে এই বিতর্কে ফের নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Guv Jagdeep Dhankhar)। তিনি বলেছিলেন, 'রাজ্যপালের সামনে হাওড়া-বালি পুরসভা (Bill Excluding Bally From Howrah Municipal Corporation) নিয়ে কোনও নথি-কাগজ-চিঠি পেশ করা হয়নি। অথচ রাজ্যের পক্ষ থেকে আদালতের সামনে বলে দেওয়া হল, বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন!'

শুরুতেইহাওড়া পুরসভা (Howrah Municipality) থেকে বালিকে (Bally) আলাদা করার বিলে সই নিয়ে বিভ্রান্তি বাড়িয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় নিজেই। হাওড়া পুরসভা সংক্রান্ত বিলে সই করেছি, এই দাবি সঠিক নয়। আগেই ট্যুইট করেন রাজ্যপাল। বিষয়টি এখনও তাঁর বিবেচনাধীন বলে জানিয়েছেন জগদীপ ধনকড়।

হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার বিলে কি সই করেছেন রাজ্যপাল? দাবি, পাল্টা দাবিতে বিভ্রান্তি চরমে। এর আগেও ট্যুইটে রাজ্যপালের দাবি, হাওড়া পুরসভা সংক্রান্ত বিল এখনও তাঁর বিবেচনাধীন রয়েছে। 

সম্প্রতি, হাওড়া পুরসভা থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে নতুন পুরসভা করা হয়েছে। এই নিয়ে রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাস হয়। এই টানাপড়েনের মধ্যেই রাজ্য সরকারের আর্জি মেনে ১৯ ডিসেম্বর কলকাতার সঙ্গে হাওড়া পুরভোটের প্রস্তুতি শুরু করে রাজ্য নির্বাচন কমিশন। তা নিয়ে আপত্তি জানায় বিরোধীরা। 

বাকি পুরসভার ভোট নিয়ে কী জানাল রাজ্য নির্বাচন কমিশন

  • ২২ জানুয়ারি ৪ পুরসভায় ভোট।
  • শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর, আসানসোলে ভোট ২২ জানুয়ারি।
  • ২৫ জানুয়ারি ৪ পুরসভার ভোটগণনা। 
  • আজ থেকেই কার্যকর আদর্শ আচরণবিধি।
  • রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই ভোটের দিন ঘোষণা।
  • হাওড়া নিয়ে রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করেনি।
  • সেই কারণে হাওড়া পুরসভার ভোট নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
  • সব বুথে সিসিটিভি থাকবে।
  • আইনশৃঙ্খলা নিয়ে ৪ জানুয়ারি পর্যালোচনা বৈঠক।

সেরা শিরোনাম

News Live Updates: আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না: শুভেন্দু অধিকারী
আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না: শুভেন্দু অধিকারী
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget