এক্সপ্লোর

Calcutta High Court : জলপাইগুড়িতে নির্দল হিসেবে 'মনোনয়ন পেশে বাধা প্রশাসনের' ? অসন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের

Municipality Poll 2022 : আদালতের নির্দেশের পরও, মনোনয়ন দিতে পারেননি জলপাইগুড়ির ১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে চাওয়া মলয় বন্দ্যোপাধ্যায়...

সৌভিক মজুমদার ও রাজা চট্টোপাধ্যায়, কলকাতা ও জলপাইগুড়ি : ভোট লড়তে চাইলেও, বাধা দিচ্ছে প্রশাসন। যা তাঁকে বিব্রত করেছে। জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভার (Municipality) নির্দল প্রার্থী হিসেবে লড়ার মামলা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ায়, আদালত আর হস্তক্ষেপ করবে না।

চার পুরসভার ভোটে চারে-চার করেছে তৃণমূল। দু’সপ্তাহের মধ্যে ১০৮টি পুরসভায় ভোট। এই প্রেক্ষাপটে জলপাইগুড়ির বিক্ষুব্ধ তৃণমূল নেতার নির্দল হিসেবে মনোনয়ন পেশ করতে না পারা নিয়ে, প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।

আদালতের নির্দেশের পরও, মনোনয়ন দিতে পারেননি জলপাইগুড়ির ১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে চাওয়া মলয় বন্দ্যোপাধ্যায়। বারবার পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা। 

সেই মামলার শুনানিতে সোমবার বিচারপতি রবি কৃষাণ কাপুর বলেন, গণতান্ত্রিক দেশে একজন নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। কিন্তু, প্রশাসন ওই ব্যক্তিকে বাধা দিচ্ছে। এটা আমাকে বিব্রত করেছে।

মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, আদালতের নির্দেশ সত্ত্বেও, তিনবারের চেষ্টাতেও মনোনয়ন পেশ করতে পারেননি মলয় বন্দ্যোপাধ্যায়। জবাবে রাজ্য সরকারের আইনজীবী বলেন, নির্ধারিত সময়ের পর গিয়ে পৌঁছন নির্দল হিসেবে মনোনয়ন পেশ করতে চাওয়া ওই ব্যক্তি। সরকারের আইনজীবী আরও বলেন, হলফনামায় সব জানানো হবে।

সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, ইতিমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। তাই আদালত আর হস্তক্ষেপ করবে না।

এদিন হাইকোর্টের নির্দেশ মতো হাজিরা দিয়েছিলেন রিটার্নিং অফিসার। যদিও আদালতের এই অবস্থান নিয়ে মন্তব্য করতে চাননি মলয় বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, বাকি পুরসভাগুলির জন্য তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়। টিকিট না পেয়ে অনেকেই কার্যত 'বিদ্রোহ' ঘোষণা করেন। কেউ কেউ দলও ত্যাগ করেন। অনেকে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এই পরিস্থিতিতে আগামী ২৭ ফেব্রুয়ারি হতে চলেছে বাকি পুরসভাগুলির ভোট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget