এক্সপ্লোর

Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

Municipality Recruitment Scam: পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে অল আউট অ্যাকশনে নামল CBI। ইতিমধ্যে এই মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি।

কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI. রবিবার দক্ষিণ দমদম পুরসভার পাঁচ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার একে একে কামারহাটি, বরানগর, দমদম-সহ আরও ছয় পুরসভার আধিকারিকদের তলবের প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় এজেন্সি।

পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে অল আউট অ্যাকশনে নামল CBI। ইতিমধ্যে এই মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি।জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ ও মদন মিত্রকে। কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেও।
এবার পুরসভার আধিকারিকদের তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করল CBI। উত্তর ২৪ পরগনার কামারহাটি, দক্ষিণ দমদম, উত্তর দমদম, বরানগর, দমদম, পানিহাটি ও নিউ ব্যারাকপুর-সহ একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে।

এই মামলায় CBI-এর দেওয়া চার্জশিটে দাবি করা হয়, ২০১৪ সালের পর থেকে রাজ্যের ১৭টি পুরসভায় নিয়োগে কারচুপি হয়েছে। ওই সময়ে রাজ্যের ১২১ টি পুরসভায় বিভিন্ন পদে মোট ৩ হাজার ৬৫০ জনের চাকরি হয়েছে। তার মধ্যে ১৭টি পুরসভায় ১ হাজার ৮২৯ জনের নিয়োগই বেআইনি বলে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি।

চার্জশিটের ১১ নম্বর পাতায় CBI দাবি করে, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছিল দক্ষিণ দমদম পুরসভায়। ২০১৪ সালের পর সেখানে ৩২৯ জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। এরপরই রয়েছে কামারহাটি পুরসভা। সিবিআই রেডারে রয়েছে ৩০৩ জনের চাকরি। বরানগর পুরসভায় সংখ্যাটা ২৭৬। টিটাগড়ে ২২১, কৃষ্ণনগর পুরসভায় ২০০ ও রানাঘাট পুরসভায় ১০১ জনের নিয়োগে দুর্নীতি হয়েছে বলে চার্জশিটে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি।  এই পরিস্থিতিতে এবার পুরসভার আধিকারিকদের তলব করার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় এজেন্সি। রবিবার দক্ষিণ দমদম পুরসভার ৫ জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে CBI। পাশাপাশি কামারহাটি, উত্তর দমদম, বরানগর, দমদম, পানিহাটি, নিউ ব্যারাকপুরের মতো পুরসভার আধিকারিকদের তলবের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর তদন্ত কোনদিকে এগোয়, সেটাই দেখার।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget