এক্সপ্লোর

Municipality Recruitment Scam : হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে পুর নিয়োগে দুর্নীতি ? বিস্ফোরক তথ্য ইডি-র হাতে

ED : হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন অয়ন শীল (Ayan Seal)। এই গ্রুপের সদস্য ছিলেন একাধিক পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা।

প্রকাশ সিনহা, কলকাতা : পুর নিয়োগ দুর্নীতি মামলার (Municipality Recruitment Scam) তদন্ত করতে গিয়ে বিস্ফোরক তথ্য উঠে এল ইডির হাতে। ইডির (ED) দাবি, বাজেয়াপ্ত হওয়া একাধিক মোবাইল ফোন (Mobile Phone) খতিয়ে দেখে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের (WhatsApp Group) খোঁজ মিলেছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন অয়ন শীল (Ayan Seal)। এই গ্রুপের সদস্য ছিলেন একাধিক পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। ইডির দাবি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই পাঠানো হত চাকরিপ্রার্থীদের নামের তালিকা। আর ইডির যে দাবির পরই স্পষ্ট হয়ে উঠেছে অভিযোগ, তাহলে কি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবাইকে সঙ্গে নিয়ে কার্যত খুল্লামখুল্লা ভাবেই চলেছে পুর নিয়োগে দুর্নীতি ! 

এর আগেও ইডির তরফে গ্রেফতার প্রোমোটার অয়ন শীলের সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়েছিল। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলেই দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার হওয়া বহিষ্কৃত প্রাক্তন যুব তৃণমূলের নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে ১০ মাসে মোট ৭ কোটি টাকা ট্রান্সফার হয়েছিল অয়ন শীলের অ্যাকাউন্টে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের আরও দাবি করেছিল অয়ন শীলের বিভিন্ন অ্যাকাউন্টে ২৫ কোটি টাকা ঢুকেছে ! সবমিলিয়ে লেনদেনের অঙ্ক ৫০ থেকে ৬০ কোটি টাকার। যে বিপুল পরিমাণ অর্থ নিয়োগ দুর্নীতির বলেই ইঙ্গিত ছিল ইডির।

ED সূত্রে দাবি করা হয়েছিল, পুরসভার লেবার পদে চাকরির জন্য রেট ধার্য হয়েছিল ৪ লক্ষ টাকা। ড্রাইভার পদের জন্য ৪ লক্ষ টাকা। এছাড়াও সাফাই কর্মীর জন্য ৪ লক্ষ। গ্রুপ ডি পদে ৪ লক্ষ। গ্রুপ সি-র পদের জন্য ৭ লক্ষ থেকে টাইপিস্টের জন্য ৭ লক্ষ। রীতিমতো রেটচার্ট তৈরি করে বিভিন্ন পুরসভায় চাকরি 'বিক্রি' হয়েছে বলেই দাবি করেছিল ইডি। ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত বলাগড়ের নিত্য়ানন্দপুর ১ নম্বর পঞ্চায়েতে কার্যনির্বাহী সহায়ক ছিলেন অয়ন শীল। কিন্তু পরবর্তীকালে তিনিও চাকরি ছেড়ে দেন। তারপর কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ে তার সম্পত্তি। ইডির ইঙ্গিত, বেশিরভাগটাই পুরসভায় নিয়োগ দুর্নীতির অর্থে।          

 

আরও পড়ুন- ফের বিশ বাঁও জলে ইস্ট-ওয়েস্ট মেট্রো ! পরিকাঠামোর কাজে ঘাটতি, পরদর্শনে এসে ক্ষুব্ধ আধিকারিকরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget