এক্সপ্লোর

Murshidabad News: বহরমপুরে খেলার সময় পুকুরে পড়ে মৃত্যু ২ শিশুর

Murshidabad: মৃত শিশুদের পরিবার সুত্রে জানা গিয়েছে, পাশাপাশি বাড়ির দুই শিশু আজ সকালে বাড়ি থেকে বেড়িয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। পরে বাড়ির পাশে পুকুরে তাদের দু’জনের দেহ ভেসে উঠতে দেখা যায়।

রাজীব চৌধুরী, বহরমপুর: সাতসকালে মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরের (Berhampore) বাসুদেবখালি নিমতলা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা! জলে ডুবে মৃত্যু (Death) দুই শিশুর (Children)। শোকের ছায়া এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে খবর, দুই শিশু বাড়ির পাশে খেলা করার সময় মর্মান্তিক দুর্ঘটনা (Accident) ঘটে। মৃত শিশুদের পরিবার সুত্রে জানা গিয়েছে, পাশাপাশি বাড়ির দুই শিশু আজ সকালে বাড়ি থেকে বেড়িয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। কিছুক্ষণ পরে বাড়ির পাশে পুকুরে তাদের দু’জনের দেহ ভেসে উঠতে দেখা যায়। দ্রুত তাদের দু’জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

আরও পড়ুন কাজলের কৌটো বের করার পরেও, এসএসকেএমে মৃত্যু ৮ মাসের শিশুর

কিছুদিন আগে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ তলার সিড়ির রেলিং থেকে পড়ে মৃত্যু হয় আট বছরের এক বালকের। মৃত বালকের নাম হর্ষিত সিংহ। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাইরেই তার বাবার খাবারের দোকান। সেখানে বাবার সঙ্গেই ছিল সে। কিন্তু হঠাৎ সবার নজর এড়িয়ে হাসপাতালে ঢুকে পড়ে সে। ছ’তলায় উঠে, সিঁড়ির রেলিং ধরে খেলা করছিল সে। তখনই ঘটে বিপত্তি। ৬ তলা থেকে সোজা তিনতলায় পড়ে যায় বালকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

মৃত বালকের বাবা বলবীর সিংহের জানিয়েছেন, ‘ছেলে অসুস্থ বলে ওকে চোখের সামনেই রাখতাম। আজ দোকানের সামনে থেকে খোলার সময় আমার ছেলে নজর এড়িয়ে আউটডোরের ছয় তলা বিল্ডিংয়ে উঠে যায়। এরপর সেখান থেকেই পড়ে গিয়ে মৃত্যু হয় ছেলের।’

ছোট্ট একটি ছেলেকে, এরকম বিপজ্জনকভাবে খেলতে দেখেও কেউ নিষেধ করল না কেন? এ প্রসঙ্গে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ জানিয়েছেন, ‘সকাল থেকে বৃষ্টির কারণে আউটডোরে রোগীর সংখ্যা কম ছিল। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।’

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget