এক্সপ্লোর

Murshidabad: চাষের জমির উপর দিয়ে বিদ্যুতের তার, কাটা পড়ছে গাছ! ক্ষোভ চাষিদের

Adani Power: ফরাক্কা বেশ কিছু গ্রামের উপর দিয়ে গিয়েছে হাইটেনশন তার। কোনওরকম ক্ষতিপূরণও দেওয়া হয়নি বলে অভিযোগ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বাংলার উপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে গিয়েছে আদানি গোষ্ঠী (Adani Group)। ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা হয়ে আদানি গোষ্ঠীর বিদ্যুতের তার গিয়েছে বাংলাদেশে (Bangladesh)। আম বাগান, লিচু বাগান, বাড়িঘরের উপর দিয়ে যাচ্ছে হাইটেনশন লাইন। যা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। ক্ষতিপূরণ নিয়েই অভিযোগ জানিয়েছেন তিনি। 

হিন্ডেনবার্গ রিপোর্টের পর থেকে আদানি ইস্যুতে উত্তাল গোটা দেশ। আদানির বিভিন্ন সংস্থার শেয়ারদরে পতন দেখা গিয়েছে। যা নিয়ে এখন উত্তাপ রয়েছে দেশের অর্থনীতিতে। যার প্রভাব পড়েছে রাজনীতিতেও। আদানি-কাণ্ডে বিজেপি ও নরেন্দ্র মোদিকে নিশানা করছে বিরোধীরা। এই আবহেই আদানি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে ক্ষোভের ছবি এই রাজ্যে। যদিও তার সঙ্গে শেয়ারের যোগ নেই, যোগ রয়েছে বিদুতের তারের। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন ফারাক্কার দাদনতোলা এবং বেনিয়াগ্রামের কৃষকদের একাংশ। একদিকে আইনি লড়াইয়ের প্রস্তুতি, অন্যদিকে রাস্তায় আন্দোলনের ছক। 

কোন ঘটনায় আপত্তি:
বাংলাদেশে বিদ্যুৎ (Electricity) সরবরাহের বরাত হয়েছে আদানি গোষ্ঠীর। ঝাড়খণ্ডের (Jharkhand) গোড্ডা জেলায় আদানি গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সেখান থেকে বিদ্যুৎ যাবে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং বগুড়ায়। তার জন্য় প্রয়োজন দীর্ঘ বিদ্যুতের লাইনের। সেই কারণেই ফারাক্কায় ৬টি মৌজার ১৩টি গ্রামের উপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া হয়েছে। হাইটেনশন লাইন যাচ্ছে আম, লিচুর বাগান, বসত ভিটের উপর দিয়ে। এই কাজেই তীব্র আপত্তি জানিয়েছেন কৃষকরা। গাছ কেটে ফেলায় যেমন তাঁদের ক্ষতি হয়েছে, তার সঙ্গে ফলন নিয়েও আশঙ্কায় রয়েছেন তাঁরা।

কৃষকদের অভিযোগ: 
আন্দোলনকারী কৃষক মোক্তার শেখ জানাচ্ছেন, 'বাড়ি ছাড়া করে, তিন রাত ধরে কাজ করে চলে গেল, আমারা শুধু বললাম ক্ষতিপূরণ দেওয়া হোক। কোনও কথা শোনা হল না।' গত বছরের ২ জুলাই এনিয়ে ধুন্ধুমার হয়েছিল। হাইটেনশন লাইন নিয়ে যাওয়ার প্রতিবাদে, বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তখন, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ এবং মারধরের অভিযোগ ওঠে। এরপরই, আইনি লড়াই শুরু করেছেন কৃষকরা। এবার, ফের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। আরও এক আন্দোলনকারী কৃষক হাজিকুল আলম বলেন, 'বাবা বয়স্ক, তাঁকে চাপ দিয়ে করেছে। আন্দোলনে নামছি, কেস করা হয়েছে, আরেকটা কেস যাবে হাইকোর্টে।'

রাজনৈতিক তরজা:
আদানির প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ফরাক্কার ব্লক তৃণমূল সভাপতি অরুন্ময় দাস বলেন, 'আমরা তো অনেক চাষিকে বেশি টাকা পাইয়ে দিয়েছে, আর যারা করছে তাঁরা রাজনৈতিক স্বার্থে আন্দোলন করছে।' গোটা ঘটনায় কেন্দ্র ও রাজ্য- দুই জায়গার শাসক দলকেই নিশানা করেছে সিপিএম। আগামী মাসেই, ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ‘ম্যাডাম আমাকে না ডেকে নিজেই’...নেতা থেকে অভিনেতা হয়ে মমতার কাছে আক্ষেপ শান্তনুর!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget