এক্সপ্লোর

Movie on Mamata Banerjee: ‘ম্যাডাম আমাকে না ডেকে নিজেই’...নেতা থেকে অভিনেতা হয়ে মমতার কাছে আক্ষেপ শান্তনুর!

Santunu Sen: সিঙ্গুর আন্দোলন থেকে 'কন্য়াশ্রী' প্রকল্প, ছবিতে উঠে এসেছে সবটাই। তাতেই ডিজিপি-র চরিত্রে অভিনয় করছেন, তৃণমূল সাংসদ শান্তনু।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পেশায় চিকিৎসক ছিলেন। তার পর কাউন্সিলর থেকে শাসকদলের সাংসদ হয়েছেন। রাজ্য রাজনীতিতে যথেষ্ট সক্রিয়। এ বার অন্য ভূমিকায় তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেন (Santunu Sen)। অভিনয়ে পা রাখলেন তিনি। রাজ্য সরকারের 'কন্যাশ্রী' (Kanyashree Scheme) প্রকল্পের উপর তৈরি ছবিতে অভিনয় করছেন শান্তনু, সেখানে পুলিশের ডিজি-র ভূমিকায় দেখা যাবে তাঁকে।

পুলিশের ডিজি-র ভূমিকায় দেখা যাবে শান্তনুকে

সিঙ্গুর আন্দোলন (Singur Movement) থেকে 'কন্য়াশ্রী' প্রকল্প, ছবিতে উঠে এসেছে সবটাই। তাতেই ডিজিপি-র চরিত্রে অভিনয় করছেন, তৃণমূল সাংসদ শান্তনু। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কনীনিকা বন্দ্য়োপাধ্য়ায়কে। শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। ফ্লোরে গিয়ে দেখা গেল, পুলিশের পোশাক পরে রয়েছেন শান্তনু। পেশাদার অভিনেতার মতোই সংলাপ আওড়াচ্ছেন।

জনপরিষেবার ক্ষেত্রে নজির গড়ার জন্য রাষ্ট্রপুঞ্জে সেরা প্রকল্পের স্বীকৃতি পেয়েছে বাংলার 'কন্যাশ্রী' প্রকল্প।মসেই প্রকল্প নিয়েই পরিচালক উজ্জ্বল মিত্রের পরিচালনায় নতুন ছবি। তাতেই আর রাজ্য পুলিশের ডিজির চরিত্রে দেখা যাবে শান্তনুকে। কনীনিকা মমতার চরিত্রে অভিনয় করলেও, ছবিতে তাঁর চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায়।

শ্যুটিং ফ্লোরে গিয়ে দেখা গেল, শান্তনু সংলাপে আওড়ে বলছেন, "ম্যাডাম, আপনি আমাকে ডেকে নিতে পারতেন। তা না করে নিজেই...বিশেষ দরকার, সে তো বুঝতেই পারছি!" একটি দৃশ্যে আবার বলতে শোনা যায়, "যে ছবি আপনি দেখেছেন, আমি হুবহু সেই ছবি আপনার সামনে তুলে ধরব।"

আরও পড়ুন: New Bengali Movie: ফের বড়পর্দায় পাওলি-ঋত্বিক জুটি, পৃথা চক্রবর্তীর পরিচালনায় আসছে 'পাহাড়গঞ্জ হল্ট'

২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর সিঙ্গুরে জমি আন্দোলনের সূচনা।  বিডিও অফিস থেকে গান্ধীমূর্তির পাদদেশে, তৎকালীন বিরোধী দলনেত্রীর টানা অনশন আজও স্মৃতিতে টাটকা বাংলার সাধারণ মানুষের। সেই ঘটনা নিয়েই আবর্তিত এই ছবি। গল্পের শুরু গ্রাম বাংলার এক অভাগী মায়ের যন্ত্রণা, বঞ্চনা, ছেড়া, ফাটা আঁচলের স্নেহে বেড়ে ওঠা সাধারণ মেয়ে-দুর্গাকে ঘিরে।

তৎকালীন বিরোধী দলনেত্রীর আন্দোলনে শামিল হয়েছিলেন দুর্গার বাবা। আচমকা একদিন উধাও হয়ে যান তিনি। এর পর রাজ্যে পালাবদল এবং তার পর মমতার প্রকল্পের সুবাদে দুর্গার বেড়ে ওঠা। এ নিয়েই, উজ্জ্বল মিত্রের পরিচালনায় এগোচ্ছে সিনেমার গল্প। মমতার চরিত্রে অভিনয় নিয়ে প্রশ্ন করলে কনীনিকা বলেন, "শ্যুটিং চলছে। আমি পুরোপুরি কপি করছি, এমন নয়। এমন একটি ভূমিকা, ওঁকে পুরোপুরি কপি করা সম্ভবও নয়।"

মমতাকে কপি করা সম্ভব নয়, বললেন কনীনিকা

তবে কনীনিকা পেশাদার অভিনেত্রী। এই পরিসর নতুন শান্তনুর জন্য। কিন্তু পরিচালকের নির্দেশে রি-টেকেও বিরক্তি দেখা গেল না তাঁর মধ্যে।  অভিনয়ে আসা নিয়ে প্রশ্ন করলে বলেন, "যৌবনে নাটকে টান ছিল। নতুন অভিজ্ঞতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন উৎসাহ।" ছবি মুক্তি পাওয়ার অপেক্ষা এখন। ছবিটি এ বছর এপ্রিলে মুক্তি পাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget