এক্সপ্লোর

TMC : গোপন গণভোটেও হাতাহাতি, 'ছাপ্পা' ! বহরমপুরে বিশৃঙ্খলা, হুঁশিয়ারি অভিষেকের

Abhishek Banerjee : কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদার পর মুর্শিদাবাদেও, তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে অশান্তি চরমে উঠেছে।

সন্দীপ সরকার, অনির্বাণ বাগচী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, বহরমপুর : পঞ্চায়েত ভোটে তৃণমূলের (TMC) প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি নিয়ে, ফের বিশৃঙ্খলা দেখা দিল মুর্শিদাবাদে (Murshidabad)। বহরমপুর স্টেডিয়ামে ভোটাভুটি শুরু হতেই অশান্তি চরমে ওঠে। মারধর থেকে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। অশান্তির এই আবহে, দলীয় নেতা-কর্মীদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

হাতাহাতি, ধাক্কাধাক্কি, থেকে চেয়ার ছোড়াছুড়ি। তুমুল চিৎকার। এমনকি ছাপ্পা ভোটের অভিযোগ। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনের সামনেই চরম বিশৃঙ্খলা। ব্য়ালট বাক্স ঘিরে তৃণমূল কর্মীদের বচসা। শনিবারের পর, রবিবারও পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি ঘিরে বিশৃঙ্খলা দেখা দিল মুর্শিদাবাদে। বহরমপুর স্টেডিয়ামে ভোটাভুটি শুরু হতেই চরমে ওঠে অশান্তি। এক বুথে অশান্তি থামতেই, তা ছড়িয়ে পড়ে অন্য বুথে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাজেহাল হতে হয় পুলিশকে।

রেজিনগর বিধানসভার অন্তর্গত রামপাড়া এক ও রামপাড়া দুই নম্বর বুথ থেকে অশান্তির সূত্রপাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছয় যে, কোথাও ভোট বন্ধ করে দিতে হয়। কোথাও আবার ভোট বয়কট করেন তৃণমূলের কর্মীরাই। যখন, এই অশান্তি চলছে, তখন পাশের তাঁবুতেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়ার বার্তার পরও, ভোটাভুটি নিয়ে অশান্তির এই আবহেই, দলীয় নেতা-কর্মীদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, '১০ শতাংশ এমনও রয়েছে যারা চাইবে যে ভাই এই প্রার্থী আমাদের পছন্দ নয়। একে কোন ভাবে জিততে দেওয়া যাবে না। তাহলে একটা গোজ প্রার্থী গুঁজে দিই। অনেকে ভাবতেই পারে যে আম চিহ্ন, কলা চিহ্ন, গাছ চিহ্ন, হাত চিহ্ন, বেগুন ছিন্ন, নৌকা চিহ্ন, বিভিন্ন চিহ্ন আছে। আমি দাঁড়িয়ে যাব, নির্দল হয়ে জিতব, তারপর আবার তৃণমূলে ঢুকে যাব, কোনও একটা দাদা বা দিদির পা ধরে। তৃণমূলের জন্য আজীবন আপনার দরজা বন্ধ।' পাশাপাশি যারা ভোট দিতে পারেননি তাঁদেরকে নামের তালিকা সরাসরি তাঁর কাছে দেওয়ার বার্তাও দিয়েছেন অভিষেক।

আরও পড়ুন- শুধুই বাজেট তৈরি নয়, পোষ্যকে আদরও ট্রেডমিলেই, আদুরে চারপেয়ের সঙ্গে ঘাম ঝরালেন মমতা

কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদার পর মুর্শিদাবাদেও, তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে অশান্তি চরমে উঠেছে। যারপরই অভিষেকের কড়া হুঁশিয়ারি, 'দল যাকে সিম্বল দেবে বা প্রার্থী করবে, আপনার ভালোলাগুক মন্দজ লাগুক, আপনি যদি দলীয় শৃঙ্খলা মেনে আগামীদিনে কাজ করতে চান, কাঁধে করে, ঘাড়ে করে নিয়ে বৈতরণী পার করতে হবে।' যা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'তৃণমূল দুষ্কৃতীদের পার্টি, যারা দলের ভোট নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা পঞ্চায়েত ভোট কীকরে নিয়ন্ত্রণ করবে?'


আরও পড়ুন: জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget