এক্সপ্লোর

Mamata Banerjee: শুধুই বাজেট তৈরি নয়, পোষ্যকে আদরও ট্রেডমিলেই, আদুরে চারপেয়ের সঙ্গে ঘাম ঝরালেন মমতা

Viral Video:রবিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মমতা। তাতে আটপৌরে করে পরা নীল পাড় সাদা শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। শাড়ি পরেই ট্রেডমিলে পা চালাচ্ছেন।

কলকাতা: হনহন করে হেঁটে মাইলের পর মাইল পেরোতে পারেন তিনি। তাঁকে অনুসরণ করতে গিয়ে পেরে ওঠেন না দেহরক্ষীরাও। কিন্তু চারিদিকের ব্য়স্ততায় আজকাল হাঁটাহাঁটি হয় না তেমন। তাই বাড়িতে ট্রেডমিলেই পুষিয়ে নিতে হয়। তবে ট্রেডমিলে শুধুই হাঁটাহাঁটি করেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। বরং পা চালানোর পাশাপাশি মাথাও চালান। নিজেই সে কথা জানিয়েছিলেন। এ বার ট্রেডমিলে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল তাঁকে। 

শাড়ি পরেই ট্রেডমিলে পা চালালেন মমতা

রবিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মমতা। তাতে আটপৌরে করে পরা নীল পাড় সাদা শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। শাড়ি পরেই ট্রেডমিলে পা চালাচ্ছেন। আর দুই হাতে ধরে রেখেছেন গাঢ় বাদামি বর্ণের এক ছোট্ট পোষ্যকে। হাঁটতে হাঁটতে তার দিকেই তাকিয়ে রয়েছেন মমতা। ভালমানুষ হয়ে পোষ্যটিও স্থির হয়ে রয়েছে মমতার হাতে। 

ভিডিও-টি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন, 'কখনও কখনও বাড়তি অনুপ্রেরণার প্রয়োজন হয়'। মমতার পোস্ট করা ভিডিওটি ইতিমধ্য়েই ভাইরাল হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে ১৪ হাজারের বেশই মানুষ সেটিতে লাইক ঠুকেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়েছে ভিডিও-টি। পঞ্চায়েত নির্বাচনের আগে এমন হালকা মেজাজে মুখ্যমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা (Viral Video)। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mamata Banerjee (@mamataofficial)

আরও পড়ুন: ISF: পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে আইএসএফে ভাঙন, তৃণমূলে যোগ একাধিক নেতা-কর্মীর

যে পোষ্যটিকে মমতা দুই হাতে আগলে রেখেছেন, সেটি মলটিপু প্রজাতির। সারমেয়দের মধ্য়ে একটু বিলাসীই বটে। তবে অত্যন্ত বুদ্ধিমান। তাডা়তাড়ি সবকিছু শিখে নিতে পারে। ফাঁকতালে বাড়ি থেকে বেরিয়ে পড়ার 'বদভ্য়াস'ও নেই। বরং একটু ঘরকুনো। একটু আদর যত্ন পছন্দ করে। সেটি মমতার নিজের পোষ্য কিনা, তা যদিও জানা যায়নি। তবে ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই স্নেহের হাত তার গায়ে ছুঁইয়েছেন মমতা। 

হাঁটাহাঁটির অভ্যাস বাড়িতেই পুষিয়ে নেন মমতা

বিরোধী নেত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওঠা মমতাকে, গত কয়েক বছরে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াতে দেখেছেন প্রায় সকলেই। দিল্লি-মুম্বইও ছুটে যান অহরহ। ট্রেডমিলে হাঁটাহাঁটির অভ্যাসের কথা নিজেই জানান মমতা। এমনকি রাজ্যের বাজেটের খসড়াও ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই মাথার মধ্যে ছকে ফেলেছিলেন বলেও জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। এ বার ট্রেডমিলে তাঁকে হাঁটাহাঁটি করতে দেখতে পেলেন সকলে। 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget