এক্সপ্লোর

Murshidabad Chaos: হিন্দু প্রতিবেশীর বাড়ি আগলে রাখলেন মুসলিম প্রতিবেশী, রানিপুরে সম্প্রীতির নজির

Waqf Protest: হিংসা-হানাহানিতে বিধ্বস্ত মুর্শিদাবাদে শুধুমাত্র হৃদয়ের কথা শুনেছেন তাঁরা। রানিপুরের মানিক দাস আর সানাউল শেখের গল্প যেন হার মানাবে রূপকথাকেও।

আবির দত্ত, মুর্শিদাবাদ: অশান্তির আবহেই মুর্শিদাবাদের (Murshidabad Chaos) রানিপুরে গড়ল সম্প্রীতির নজির। শুক্রবার যখন সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির আগুনে পুড়ছে মুর্শিদাবাদ তখন হিন্দু প্রতিবেশীর বাড়ি আগলে রাখলেন মুসলিম প্রতিবেশী।  

রানিপুরে গড়ল সম্প্রীতির নজির: হিংসা-হানাহানিতে বিধ্বস্ত মুর্শিদাবাদে শুধুমাত্র হৃদয়ের কথা শুনেছেন তাঁরা। রানিপুরের মানিক দাস আর সানাউল শেখের গল্প যেন হার মানাবে রূপকথাকেও। সানাউল শেখ ও তাঁর ভাই উকিল শেখের বাড়ির উল্টোদিকেই মানিক দাসের বাড়ি। শুক্রবার সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির আগুনে যখন পুড়ছে মুর্শিদাবাদ, তার আঁচ এসে পড়ে মানিকের দুয়ারে। কিন্তু সেই আঁচ মানিকের চৌকাঠ পেরোতে দেননি সানাউল, উকিলরা। কারণ, হিন্দু-মুসলিম ভেবে তো তাঁরা কখনও একসঙ্গে থাকেননি, তাঁদের পরিচয়, তাঁরা প্রতিবেশী। তাই আগাগোড়া প্রাণ দিয়ে বনধু মানিকের পাশে থেকেছেন সানাউলরা। মানিক জানাচ্ছেন, "আমার বাড়িতে হামলা করতে আসে ও আটকে দেয়।''

দিনকয়েক আগে অশান্তির মাঝেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে দেখা গেছিল সম্প্রীতির নজির। মুসলিম প্রতিবেশীদের বুক দিয়ে আগলে রেখেছিলেন হিন্দু প্রতিবেশীরা। আর এবার সঙ্কটের মুহূর্তে হিন্দু বন্ধুর পাশে দাঁড়ালেন মুসলিম বন্ধুরা। এই কঠিন সময়েও যেন সানাউল, উকিল, স্বপন, বংশীলালরা সঙ্কল্প নিচ্ছেন। মানিকের বাড়ি বাঁচাতে প্রাণের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করেননি সানাউল ও তাঁর ভাই। সানাউল শেখ বলেন, "সরানোর পর অস্ত্র নিয়ে আসে। শান্ত থাকতে দে। আমরা হিন্দু মুসলমান যুদ্ধ চাইছি না। ওদের বাড়ির তরকারি আমরা খাই। ওদেরটা আমরা খাই। বারবার তাড়াচ্ছি তাও চলে আসছিল।'' 

এদিকে ওয়াকফ-মামলায় আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে। অন্তর্বর্তী রায়ে ৩টি নির্দেশ দিতে পারে সর্বোচ্চ আদালত। এক, যে সমস্ত সম্পত্তি ইতিমধ্যেই ওয়াকফ সম্পত্তি বলে আদালত ঘোষণা করেছে, সেগুলিকে আর ওয়াকফ সম্পত্তির তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। দুই, যে সব ক্ষেত্রে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক রয়েছে, সেখানে জেলাশাসক নিজের প্রক্রিয়া চালিয়ে গেলেও তাঁর সিদ্ধান্ত কার্যকর হবে না। তিন, ওয়াকফ বোর্ড ও ওয়াকফ পরিষদে পদাধিকার বলে কোনও সদস্যকে নিয়োগ করা যাবে। তাঁরা অ-মুসলিম হতে পারলেও, বাকি সদস্যরা মুসলিম সমাজের প্রতিনিধি হতে হবে। দুপুর ২টোয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি KV বিশ্বনাথনের বেঞ্চে ওয়াকফ-মামলার শুনানি হওয়ার কথা।          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget