এক্সপ্লোর

Murshidabad News: ভোররাতে সার্ভিস রিভলবার থেকে গুলি, ফরাক্কায় আত্মঘাতী জওয়ান

Murshidabad Update: মৃত সিআইএসএফ জওয়ানের নাম রামকুমার সিং। ফরাক্কার এনটিপিসি-তে কর্মরত ছিলেন ওই জওয়ান।

রাজীব চৌধুরী, ফরাক্কা, মুর্শিদাবাদ: ফের আত্মঘাতী জওয়ান। এবার মুর্শিদাবাদের ফরাক্কায় ঘটল এমন মর্মান্তিক ঘটনা। রবিবার সকালে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন সিআইএসএফ (CISF)-এ কর্মরত ওই জওয়াোন। সূত্রের খবর, মৃত সিআইএসএফ (CISF) জওয়ানের নাম রামকুমার সিং। ফরাক্কার এনটিপিসি (NTPC)-তে কর্মরত ছিলেন ওই জওয়ান। সূত্রের খবর, ওই জওয়ানের বাড়ি বিহারের বেগুসরাইয়ের বারাউনিতে। তিনি CISF-এর কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানা পুলিশ। তারপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ।

কখন এমন ঘটনা:
পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ফরাক্কার NTPC-র ২ নম্বর গেটে ডিউটি করছিলেন ওই CISF জওয়ান। আচমকাই সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হন বলে পুলিশের দাবি। মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের ভিতরে ঘটনাটি ঘটে। কারণ খতিয়ে দেখা হচ্ছে। CISF-এর প্রতিক্রিয়া এখনও মেলেনি।

পুলিশ বা সেনার চাকরিতে অবসাদ থেকে আত্মহত্যার ঘটনা যদিও নতুন নয় এই শহরে। এর আগে, ২০২০ সালে রাইটার্স বিল্ডিংয়ে প্রেস কর্নারের সামনে আত্মঘাতী হন বিশ্বজিৎ কারক নামের এক পুলিশকর্মী।  সার্ভিস রাইফেল থেকেই চোয়ালের নীচে নিজেকে গুলি করেন। সেই গুলি এফোঁড় ওফোঁড় করে দেয় তাঁর মুখ। কনস্টেবল পদে কর্মরত ওই পুলিশকর্মীও অবসাদে ভুগছিলেন, তার জন্য তাঁর চিকিৎসাও চলছিল বলে জানা যায়। ২০২১-এ বালিগঞ্জ সেনা শিবির থেকে জওয়ানের ঝুলন্ত দেহ ঘিরেও অবসাদের তত্ত্ব উঠে আসে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, অত্যধিক কাজের চাপ, বদলি সংক্রান্ত সমস্যা,, এখনও পর্যন্ত পুলিশ এবং সেনাকর্মীদের আত্মহত্যার নেপথ্যে এমন কারণই বার বার উঠে এসেছে। সম্প্রতি এই সমস্যা মোকাবিলার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে একটি শিবিকও আয়োজন করা হয়েছিল। 

আরও পড়ুন:  পুজোর জন্য পদ্ম ফুল তুলতে গিয়ে পুকুরে তলিয়ে গেলেন ব্যক্তি, চলছে খোঁজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget