এক্সপ্লোর

Murshidabad News: মালদা থেকে আগ্নেয়াস্ত্র কিনে মুর্শিদাবাদ সফর, পুলিশের জালে ৩

Murshidabad Crime: মালদা থেকে আগ্নেয়াস্ত্র কিনে মুর্শিদাবাদে আসতেই আসার পথে পুলিশের জালে ধরা পড়ল তিন যুবক।

রাজীব চৌধুরী,মুর্শিদাবাদ: মালদা থেকে আগ্নেয়াস্ত্র (Fire Arms) কিনে মুর্শিদাবাদের দিকে নিয়ে আসার পথে পুলিশের জালে ধরা পড়ল তিন যুবক। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধূলিয়ান কলাবাগান ঘাট থেকে পিস্তল, গুলি এবং ম্যাগাজিন-সহ তিন যুবককে গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ (Police)। 

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাবলু শেখ, রাকিবুল শেখ এবং নাফিকুল সেখ। তিনজনেরই বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে দুটো আর্মস , দুটো ম্যাগাজিন, গুলি, ২ টি বাইক এবং এক হাজার ৬০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথা থেকে ? কী উদ্দেশ্যে ? এবং কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অস্ত্রগুলি নিয়ে যাচ্ছিল ধৃতরা ? তা তদন্ত করে দেখছে পুলিশ। মঙ্গলবারই ধৃত তিন যুবককে জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হয়। পুরো বিষয়টির তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

 সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Electiopn 2023) আগে মালদায় উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার অমৃতি এলাকায় অভিযান চালিয়েছিল রাজ্য পুলিশের এসটিএফ (West Bengal Police STF)। ওই এলাকা থেকে লাকি আলি নামে এক যুবককে গ্রেফতার করে এস টি এফ। ধৃত যুবকের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ধৃত যুবকের বাড়ি মালদার মানিকচক থানা এলাকায় (Malda Manikchak Police Station)।

কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র গুলি কেনা হয়েছিল এবং কোথায় বিক্রি করা হতো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে এসটিএফ এবং মালদা জেলা পুলিশ।   এই প্রশ্ন ওঠার পাশাপাশি, বরাবরই রাজ্যের বিরোধী দলগুলি বলে এসেছে, বারুদের স্তূপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এদিকে গতবছর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বিরোধীদের পাল্টা আক্রমণ করেছিলেন ফিরহাদ হাকিম। হরিদেবপুরকাণ্ডে ফিরহাদ বলেছিলেন,'অস্ত্র আসছে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ থেকে।' এস টি এফ সূত্রে খবর আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার লক্ষ্যে ইংরেজবাজারের অমৃতি এলাকায় এসেছিল লাকি। তবে হাত বদলের আগেই তাকে গ্রেফতার করে এসটিএফ। 

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের বলিউড ছবিগুলিতেও একাধিকবার বোমা উদ্ধারের দৃশ্য দেখানো হয়েছে। বহু ছবিতে দুষ্কৃতীদের টিফিনবক্সের কেরামতি  দেখানো হয়েছে। তারপর ঘনঘন নিঃশ্বাসের আওয়াজের সঙ্গে বোমস্কোয়াডের উদ্ধার প্রক্রিয়াও, তাবড়িয়ে বিকিয়েছে শহরতলির সিনেমাহলগুলিতে। কিন্তু সেতো সেলুলয়েড কথা। এবার ফ্রেম ছেড়ে বাস্তবে বারংবার বোমা উদ্ধারের ঘটনা, কখনওবা বিস্ফোরণের ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই ড্রাম বা প্লাস্টিকের বালতিতে এই বোমা খুঁজে পাওয়া যাচ্ছে। 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

পঞ্চায়েত ভোটের আগে প্রায় সপ্তাহেই বোমা উদ্ধার হচ্ছে। সেদিক থেকে রাজ্যের একাধিক জেলার তালিকার মধ্য়ে বোমার উদ্ধারের তালিকায় মালদার থেকে এগিয়ে বীরভূম। সম্প্রতি বোমা উদ্ধার হয়েছে বীরভূমে। তারাপীঠ থানার খামেডডা গ্রামে থেকে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ।জানা গিয়েছে,  রাতেখামেডডা কোয়েল পুকুরের  ধার থেকে এই বোমাগুলি উদ্ধার করা হয়েছে। প্লাস্টিকের চারটি বালতিতে এই বোমা গুলি রাখা ছিল বলে জানা গিয়েছে। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget