এক্সপ্লোর

Murshidabad Fire: ভর দুপুরে বিধ্বংসী আগুন, সর্বস্ব নিয়ে পুড়ে ছাই ১৫টি ঘর

Fire Incident:আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে পরপর ৮টি বাড়ির প্রায় ১৫টি ঘর। দিশেহারা পরিবারগুলি

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ভর দুপুরে বিধ্বংসী আগুন হরিহরপাড়ায়। আগুনে পুড়ল একের পর এক বাড়ি। দমকলের একটি  ইঞ্জিনের  চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুরে ছাই ৮টি পরিবারের প্রায় ১৫টি ঘর। আগুন নেভাতে গিয়ে জখম হন দুই জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুরে হরিহরপাড়া থানার রুকুনপুর গ্রাম পঞ্চায়েতের সারিতলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নূর মোহাম্মদের বাড়িতে রান্না করার সময় আগুন ছড়িয়ে পরে বাড়িতে। একের পর এক বাড়িতে আগুন লেগে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। যদিও ততক্ষণে আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে পরপর ৮টি বাড়ির প্রায় ১৫টি ঘর। আগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। আগুনে সব হারিয়ে দিশেহারা পরিবারগুলি। 

এদিন মালদাতেও ভয়াহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ড ঘটেছে হিজল ফরেস্টে ৷ ভারত-বাংলাদেশ সীমান্তের হবিবপুর ব্লকের শ্রীরামপুর ও ধুমপুর অঞ্চলের গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন ৷ বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ আগুন লাগে এই হিজল ফরেস্টে। কিছুটা সময় গড়াতেই বাড়তে থাকে আগুন। তারপরেই আগুন নেভানোর কাজে হাত লাগান বিএসএফ জওয়ানরা। ঘটনাস্থলে আসে পুলিশ-দমকল। 

হরিশ্চন্দ্রপুরেও আগুন:
বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল এক দিনমজুরের বাড়ি। ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ টাকা। বুধবার সকাল ১০টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া গ্রামে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাদেক আলি নামে এক দিনমজুর। আগুন কীভাবে লেগেছে তার উৎস জানা যায়নি। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়,নগদ টাকা,শস্য,অলঙ্কার ও কাগজপত্র সব পুড়ে ছাই হয়ে যায়।

এদিন কলকাতা শহরেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সকালে রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন লাগে। বাড়ির চারতলার ছাদের একাংশ দাউদাউ করে জ্বলে উঠেছিল। রাজভবন থেকে রাস্তায় বাইরে বেরিয়ে আসেন রাজ্যপাল। আগুন নেভানোর কাজে তদারকি করেন তিনি। ঘটনাস্থলে আসে দমকলের ১৪টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। আনা হয় হাইড্রলিক ল্যাডার। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মুখ্য়মন্ত্রী। আসেন দমকলমন্ত্রী সুজিত বসু ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। সূত্রের খবর, ছাদের ওপর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্যান্টিন ছাড়াও ১১টি অফিস ছিল। স্থানীয়দের দাবি, ক্যান্টিন থেকেই আগুন ছড়ায়। ভস্মীভূত হয়ে যায় সবকটি অফিস। ভেঙে পড়ে ছাদের একাংশ। পুড়ে যায় আশেপাশের কয়েকটি গাছও। দমকলের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থলে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও।

আরও পড়ুন: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সীমানা পেরিয়ে বক্সার বাঘ পৌঁছে গেল অসমের জঙ্গলে, কোকরাঝাড় যাচ্ছেন বনমন্ত্রী
সীমানা পেরিয়ে বক্সার বাঘ পৌঁছে গেল অসমের জঙ্গলে, কোকরাঝাড় যাচ্ছেন বনমন্ত্রী
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget