এক্সপ্লোর

Murshidabad News: টুকলিতে বাধা দেওয়ায় কলেজ ভাঙচুর পরীক্ষার্থীদের, ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাফ

Murshidabad:'টুকলিতে বাধা', পরীক্ষাশেষে কলেজে ভাঙচুর পড়ুয়াদের

আশিস বাগচি, মুর্শিদাবাদ: তৃতীয় বর্ষের পরীক্ষা ঘিরে তুলকালাম মুর্শিদাবাদে (Murshidabad)। মূলত টুকলিতে বাধা দেওয়ায়, মুর্শিদাবাদের রানিনগরের শেখপাড়া জিডি কলেজে ভাঙচুর চালাল পরীক্ষার্থীরা বলে অভিযোগ।

বিএ তৃতীয় বর্ষের পরীক্ষায় (BA Exam) এই কলেজে সিট পড়ে ডোমকলের বসন্তপুর কলেজের ছাত্রদের। পরীক্ষায় কড়া নজরদারি করার অভিযোগ তুলে কলেজে রীতিমতো তাণ্ডব চালায় পরীক্ষার্থীরা। ইটবৃষ্টি শুরু হয়। লাঠিসোটা নিয়ে কলেজে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। পরে কলেজের গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। ঘটনাস্থলে যায় রানিনগর থানার পুলিশ ও র‍্যাফ। লাঠি উঁচিয়ে ছাত্রদের ছত্রভঙ্গ করা হয়।

প্রসঙ্গত, রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলিতে কড়া নিরাপত্তা জারি হয়েছে গত কয়েকবছর ধরে। স্কুল-কলেজের প্রতিটি পরীক্ষা নিয়েই এখন রীতিমত কড়া রাজ্য। কারণ বোর্ডের পরীক্ষাগুলিতে টুকলির অভিযোগ যাতে বারবার ফিরে না আসে, সেজন্য আগের থেকে কড়া গার্ড দেওয়া হয়। পাশাপাশি যাতে কোনওভাবেই পরীক্ষার্থী বদল না হয়, সেজন্য ছবিও ভাল করে মিলিয়ে দেখা হয়।

বিশেষ করে রাজ্য়ের চাকরির পরীক্ষাগুলিতে আরও কড়াকড়ি শুরু হয়েছে। কারণ ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির মামলায় জেরবার শাসকদল। একেরপর এক ভয়াবহ অভিযোগ উঠে আসছে। বিশেষ করে কলকাতা হাইকোর্টে এই মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া পদক্ষেপ নেওয়ার পরেই এই মামলায় গতি এসেছে। রাজ্যের খোদ শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের চাকরি গিয়েছে দুর্নীতির অভিযোগে। তবে এখানেই শেষ নয় সদ্য গ্রুপ সি-র ওএমআর বিকৃতিকাণ্ডে অসংখ্য জনের চাকরি গিয়েছে। আর সেই তালিকায় রয়েছেন রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠরাও পর্যন্ত।

আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় শহরের তিন অভিজাত হোটেলের কফি শপের সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠাল ইডি

অপরদিকে, সদ্য ৩ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে এসএসসি। এসএসসি-র প্রকাশিত তালিকায় স্পষ্ট নম্বরে কারচুপি করে নিয়োগ-দুর্নীতির ছবি। ৩ হাজার ৪৭৮ জনের মধ্যে ৩ হাজার ৩০ জনেরই নম্বর দেদার বাড়ানো হয়েছে। কতজন পরীক্ষার্থীর কত নম্বর বাড়ানো হয়েছে, হাইকোর্টের নির্দেশে তালিকা প্রকাশ কমিশনের। এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'এটা সংগঠিত, পরিকল্পিত দুর্নীতি। এসএসসির মান সম্মান এখন আর কিছু নেই। যে উদ্দেশে এসএসসি তৈরি হয়েছিল, সেটিকেই বিক্রি করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে এই দুর্নীতি হয়নি। উনি জানতেন না এটা হতে পারে না। আর যদি না জানেন তাহলে অযোগ্য হিসেবে তাঁর পদ ছেড়ে দেওয়া উচিত।' 

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget