এক্সপ্লোর

Murshidabad Accident : বিশ্বকর্মা পুজোর দিনে দুর্ঘটনা, হরিহরপাড়ায় নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু হল তিন শ্রমিকের

Viswakarma Puja : চারজনকে হাসপাতালে নিয়ে গেলে, তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপর একজন গুরুতর অসুস্থ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : বিশ্বকর্মা পুজোর (Viswakarma Puja) দিনে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু হল তিন শ্রমিকের। আরও এক শ্রমিককে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সকালে মুর্শিদাবাদ (Murshidabad) হরিহরপাড়ার মাদারতলা এলাকায় রজব শেখের বাড়িতে নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে নেমে বাঁশের ভাড়া খুলতে যান এক শ্রমিক। সেইসময় পাঁচিল ধসে তিনি চাপা পড়েন। তাঁকে উদ্ধার করতে নামেন বাকি তিন শ্রমিক। তাঁরাও জখম হন। চারজনকে হাসপাতালে নিয়ে গেলে, তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Doctors)। অপর একজন গুরুতর অসুস্থ। যে ঘটনায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। মৃত ৩ শ্রমিক রজব আলি,  মনিরুল শেখ এবং মাজু শেখ হরিহরপাড়ার বাসিন্দা।

কিছুদিন আগেই হুগলির সিঙ্গুরে নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু হয়েছিল দুই শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটে রতনপুরে। সেপটিক ট্যাঙ্ক তৈরি হয়েছিল কয়েকমাস আগে। বাঁশের ভারা খুলতে সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামেন গণেশ মান্না ও সুব্রত দাস নামে দুই শ্রমিক। সেখানেই তাঁদের মৃত্যু হয়। পরে দমকল কর্মীরা এসে তাঁদের দেহ উদ্ধার করে। গণেশের বাড়ি সিঙ্গুরে, সুব্রত ধনেখালির বাসিন্দা। বিষাক্ত গ্যাসেই তাঁদের মৃত্যু হয়েছে বলে দমকলের অনুমান। 

গত বছর বোমা বিস্ফোরণে (Bomb Blast) ফের কেঁপে উঠেছিল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাঁতনের (Danton) পুন্দড়া গ্রাম। রাতে তৃণমূল (TMC) সমর্থকের বাড়ির পেছনে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা ছিল বোমা। আর সেই বোমা হঠাৎই ফেটে এই বিস্ফোরণ, বলে খবর। যে ঘটনায় বাড়ি মালিককে গ্রেফতার করে পুলিশ (Police)। 

                                                                                                                                                                               

আরও পড়ুন- ফের নিম্নচাপের আশঙ্কা, চলতি সপ্তাহে কবে কবে উথাল-পাথাল বৃষ্টি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget