এক্সপ্লোর

Murshidabad News: বেআইনি নির্মাণ, হাইকোর্টের নির্দেশে বুল ডোজার এনে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূলের পার্টি অফিস

বুলডোজার এনে ভেঙে দেওয়া হচ্ছে দোতলা বাড়ি। হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের বড়ঞায় ভাঙা হল তৃণমূলের পার্টি অফিস। পূর্ত দফতরের জমিতে এই বাড়ি তৈরি করা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ স্থানীয়দের।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞায় বেআইনিভাবে তৈরি তৃণমূলের (TMC) পার্টি অফিস ভাঙতে আনা হল বুল ডোজার। সপ্তাহ দুয়েক আগে প্রথমবার এই বাড়ি ভাঙার কাজ শুরু হয়। সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করেছিল তৃণমূল (tmc), একযোগে আক্রমণ বিজেপি, কংগ্রেসের। বেআইনি নির্মাণকে পার্টি অফিস বলে মানতে নারাজ শাসক শিবির। 

ভাঙা হল তৃণমূলের পার্টি অফিস: বুলডোজার এনে ভেঙে দেওয়া হচ্ছে দোতলা বাড়ি। হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের বড়ঞায় ভাঙা হল তৃণমূলের পার্টি অফিস। পূর্ত দফতরের জমিতে এই বাড়ি তৈরি করা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ স্থানীয়দের। তাঁদের অভিযোগ,বড়ঞা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামীর মদতে এখানে তৈরি হয় তৃণমূলের পার্টি অফিস। 

নিয়োগ দুর্নীতিতে জেলযাত্রার আগে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এখানেই বসতেন বলে দাবি। হাইকোর্টের নির্দেশে গত ২৪ মে, প্রথমবার এই বেআইনি নির্মাণে প্রশাসনের হাত পড়ে। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় সরকারি জমিতে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। ৫টি বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া হয় ইমারত। দিনকয়েক আগে আদালতে ঢোকার সময়, নিয়োগ দুর্নীতিতে ধৃত বড়ঞার তৃণমূল বিধায়কও এখানে তাঁর অফিস থাকার অস্বীকার করেন। 

সাংবাদিক: জীবন দা, আপনার বিভিন্ন অফিস-টফিস ভেঙে দেওয়া হচ্ছে, কী বলবেন? 
সাংবাদিক: আপনার অফিস ভেঙে দেওয়া হচ্ছে।  
সাংবাদিক: বিভিন্ন অফিস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 
জীবনকৃষ্ণ সাহা, নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়ক:  যেটা ইললিগাল, সেটা তো ভাঙবেই।
সাংবাদিক: মানে আপনি ইললিগাল কাজ করতেন?
জীবনকৃষ্ণ সাহা, নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়ক: ওটা আমার অফিস না। 

জেলবন্দি তৃণমূল বিধায়ক এই দাবি করলেও, সরকারি জমিতে বেআইনি নির্মাণ নিয়ে শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকারের কথায়, কোর্টের গুঁতো খাওয়া ছাড়া নিজেদের ইচ্ছায় কাজ করবে না, ওটাও ভাঙত না, অপর গোষ্ঠীর পার্টি অফিস বলে ভেঙেছে। 

মুর্শিদাবাদ কংগ্রেস জেলা মুখপাত্র জয়ন্ত দাসের কথায়, নামে পার্টি অফিস পাশে দোকানঘর বিক্রি, স্বাভাবিক কারণে ভেঙে দিয়েছে। বেআইনি বাড়িতে তৃণমূলের অফিসের কথা যদিও অস্বীকার করেছে শাসকদল। বড়ঞার তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ ও ব্লক সহ সভাপতি মাহে আলমের কথায়, বড়ঞা ব্লকের বিভিন্ন প্রান্তে সভা সমিতি করি, নির্দিষ্ট কার্যালয় রয়েছে। এদিন, পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে ভেঙে ফেলা হয় বেআইনি নির্মাণ।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget